• ‘ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে’: আবার দাবি করল ফ্রান্স

    ‘ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে’: আবার দাবি করল ফ্রান্স

    অক্টোবর ২৩, ২০২১ ০৩:৪৪

    ফ্রান্স আবার অভিযোগ করেছে, ইরান ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যানে ক্লেয়ার লিগেন্দ শুক্রবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তার পারমাণবিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।তিনি ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি পূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।

  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কর্মকর্তা এনরিক মুরার সাক্ষাৎ

    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কর্মকর্তা এনরিক মুরার সাক্ষাৎ

    অক্টোবর ১৫, ২০২১ ০৮:৩৬

    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে সুস্পষ্ট কোনো ফলাফল বেরিয়ে আসার সম্ভাবনা দেখা দিলে তেহরান ওই সংলাপে ফিরে যাবে। তিনি বৃহস্পতিবার ইরান সফররত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের চিফ অব স্টাফ এনরিক মুরার সঙ্গে সাক্ষাতে তার দেশের এ অবস্থান ঘোষণা করেন।

  • ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারে গড়িমসি ভিয়েনা সংলাপে অচলাবস্থার মূল কারণ’

    ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারে গড়িমসি ভিয়েনা সংলাপে অচলাবস্থার মূল কারণ’

    অক্টোবর ১৫, ২০২১ ০৭:১৮

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ওয়াশিংটনের গড়িমসির কারণেই মূলত ভিয়েনা সংলাপ অচলাবস্থার সম্মুখীন হয়েছে। এই অচলাবস্থা নিরসনের উপায় বের করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সঙ্গে ইরান আলোচনা চালাচ্ছে বলেও জানান তিনি।

  • শক্ত অবস্থানে ইরান: এনরিক ম্যুরার ইরান সফর ভিয়েনা আলোচনার জট খুলবে কি?

    শক্ত অবস্থানে ইরান: এনরিক ম্যুরার ইরান সফর ভিয়েনা আলোচনার জট খুলবে কি?

    অক্টোবর ১৪, ২০২১ ১৩:৪৩

    ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিক ম্যুরা শিগগিরই ইরান সফরে আসছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আলী বাকেরি এক টুইটবার্তায় এ খবর জানিয়ে বলেছেন, আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়াসহ ইউরোপন-ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে মতবিনিময় করাই হবে এনরিক ম্যুরোর তেহরান সফরের মূল উদ্দেশ্য।

  • আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ০৮, ২০২১ ০৪:০৮

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফেরার জন্য আমেরিকার মৌখিক বার্তা কোনো মানদণ্ড নয়। তিনি আরো বলেছেন, আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের যদি পরমাণু সমঝোতায় ফিরে আসার সদিচ্ছা থাকে তাহলে তাদেরকে এই সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।

  • পরমাণু সমঝোতার আলোচনায় ফেরা সময়ের ব্যাপার মাত্র

    পরমাণু সমঝোতার আলোচনায় ফেরা সময়ের ব্যাপার মাত্র

    অক্টোবর ০৬, ২০২১ ১২:১৬

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের সংলাপ নতুন করে শুরু করা এখন সময়ের ব্যাপার মাত্র এবং শিগগিরই তা শুরু হবে।

  • অচিরেই ভিয়েনা সংলাপ শুরু হবে বলে ওয়াশিংটনের আশাবাদ

    অচিরেই ভিয়েনা সংলাপ শুরু হবে বলে ওয়াশিংটনের আশাবাদ

    অক্টোবর ০৫, ২০২১ ১৩:৫৭

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শিগগিরই ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পদস্থ মার্কিন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা- এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এ আশা প্রকাশ করেন।

  • ইরান নিশ্চিতভাবে ভিয়েনা সংলাপে ফিরে যাবে তবে...

    ইরান নিশ্চিতভাবে ভিয়েনা সংলাপে ফিরে যাবে তবে...

    অক্টোবর ০৫, ২০২১ ০৪:২৫

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে নিশ্চিতভাবে ফিরে যাবে; তবে এ সংক্রান্ত আগের বৈঠকগুলোর অগ্রগতি ও কাগজপত্র পর্যালোচনা করার পর এর সময় নির্ধারিত হবে।

  • পরমাণু সমঝোতা ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না ইরান

    পরমাণু সমঝোতা ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না ইরান

    সেপ্টেম্বর ৩০, ২০২১ ১৭:০১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা ছাড়া অন্য কোন কিছু গ্রহণ করবে না। ফ্রান্সের দৈনিক পত্রিকা ‘লা মন্ডে’কে দেয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে এই মন্তব্য করেন।

  • পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার নীতি পাল্টাতে হবে: ল্যাভরভ

    পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার নীতি পাল্টাতে হবে: ল্যাভরভ

    সেপ্টেম্বর ২৬, ২০২১ ০৪:২১

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু করার জন্য আমেরিকাকে তার নীতি পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত ল্যাভরভ শনিবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।