-
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেখতে কেরমানশাহ গেছেন প্রেসিডেন্ট রুহানি
নভেম্বর ১৪, ২০১৭ ০৯:১৮ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখতে এবং তাদেরকে সমবেদনা জানাতে ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশাহ সফরে গেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। রোববার রাতে আঘাত হানা ৭.৩ মাত্রার ভূমিকম্পে কেরমানশাহ প্রদেশের সারপোলে জাহাব শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
ইরানে ভূমিকম্প: চলছে একদিনের জাতীয় শোক
নভেম্বর ১৪, ২০১৭ ০৮:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী প্রদেশগুলোতে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু ও কয়েক হাজার আহত হওয়ায় আজ (মঙ্গলবার) একদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে। গতকাল ইরানের মন্ত্রিসভার পক্ষ থেকে দেয়া এক বিবৃতির মাধ্যমে এ শোক ঘোষণা করা হয়।
-
শক্তিশালী ভূমিকম্প: ‘প্রয়োজনে বিদেশি সাহায্য চাইবে ইরান’
নভেম্বর ১৪, ২০১৭ ০৩:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সাম্প্রতিক ভূমিকম্পে তার দেশের দুর্গত মানুষদের জন্য বিদেশি সাহায্য গ্রহণের সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। তবে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি প্রয়োজন মনে করেন তাহলে যথাসময়ে তা জানিয়ে আন্তর্জাতিক সাহায্য আহ্বান করা হবে।
-
ইরান-ইরাকে ভূমিকম্প: ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি খালেদা জিয়ার শোক ও সমবেদনা
নভেম্বর ১৩, ২০১৭ ২০:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় সংঘটিত ভূমিকম্পে বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
-
ইরানে ভূমিকম্প: উদ্ধার-হেলিকপ্টার মোতায়েন; শোক জানিয়েছেন পুতিন
নভেম্বর ১৩, ২০১৭ ১৫:০৫ইরানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম চলছে। এরইমধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি ও স্বাস্থ্যমন্ত্রী হাসান হাজিজাদেহ কেরমানশাহ প্রদেশে পৌঁছেছেন। তারা ব্যক্তিগতভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা দেখভাল করবেন।
-
ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পের কিছু চিত্র
নভেম্বর ১৩, ২০১৭ ০৯:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের উত্তর সীমান্তে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত পাওয়া খবরে অন্তত ২১১ জনের মর্মান্তিক মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে।
-
সর্বোচ্চ নেতার বাণী: ভূমিকম্পে দুর্গত মানুষের পাশে দাঁড়ান
নভেম্বর ১৩, ২০১৭ ০৭:৫৬ইরানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে শোকবাণী দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
-
ইরান-ইরাক সীমান্তে শক্তিশালী ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৪৪৫
নভেম্বর ১৩, ২০১৭ ০২:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের উত্তর সীমান্তে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত পাওয়া খবরে ইরানে ৪৪৫ জনের মর্মান্তিক মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। ৭.৩ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পে আহত হয়েছেন সাত হাজার ১০০ জনের বেশি।
-
ইরান-ইরাক সীমান্তে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
নভেম্বর ১২, ২০১৭ ২৩:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের উত্তর সীমান্তে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে মূল আঘাত হেনেছে ইরাকের আধা স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা তুরস্ক, আরমেনিয়া, কুয়েত, জর্দান, লেবানন, সৌদি আরব ও বাহরাইন ও কাতার থেকেও অনুভূত হয়।
-
চীনে ভূমিকম্প: নিহত অন্তত ১০০, আহত কয়েক হাজার
আগস্ট ০৮, ২০১৭ ১৯:১৮চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বড় ধরনের ভূমিকম্পে অন্তত ১০০ মানুষ নিহত ও কয়েক হাজার আহত হয়েছে। চীনের দুর্যোগ বিষয়ক জাতীয় কমিশন এ খবর দিয়েছে।