-
'রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো যেন এক প্রশান্তির আয়োজন'
মে ১৮, ২০২৩ ১১:৫৩মহোদয়, প্রতিদিন রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠান না শুনলে যেন চোখের পাতায় ঘুম নামে না। রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠানগুলো যেন এক প্রশান্তির আয়োজন।
-
'রেডিও তেহরানের মাসিক শ্রেষ্ঠ শ্রোতা হতে পেরে খুবই আনন্দিত'
মে ১৭, ২০২৩ ০৬:৪১আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মকর্তা ও শ্রোতা বন্ধুদেরকে প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমাকে এপ্রিল মাসের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত করায় রেডিও তেহরানের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। শ্রেষ্ঠ শ্রোতা হতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি নিজেকে ধন্য মনে করছি।
-
'সোনালি সময়' ও 'নারী: মানব ফুল' অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি
মে ১৫, ২০২৩ ১৫:৩৫মহাশয়, গরমে জেরবার বাংলা। অসহ্য রৌদ্রের দাপট। সীমাহীন না হলেও মাত্রাতিরিক্ত গরমের চোখ রাঙানি। সকলেই চাতক পাখির মতো বৃষ্টির আশায় দিন কাটাচ্ছে। এসময় কালবৈশাখী না দেখা গেলেও ঘূর্ণিঝড় চোখা দক্ষিণ বঙ্গে কিছুটা স্বস্তি দিয়েছে। আমাদের এদিকে তার প্রভাব পড়েনি।
-
'রেডিও তেহরানে রংধনু অনুষ্ঠানে ছোট-বড় সকলের সম্মিলন ঘটে'
মে ১২, ২০২৩ ১৫:৪৩প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১১ মে, বৃহস্পতিবার প্রচারিত অনুষ্ঠানগুলো হলো পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তরজমা, বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রঙধনু আসর ও কথাবার্তা। এসব অনুষ্ঠানের মধ্যে নিঃসন্দেহে রংধনু সেরা।
-
'বিজ্ঞানের আবিস্কার ও বিজ্ঞানবিষয়ক লেখা আমার বেশ লাগে'
মে ১২, ২০২৩ ১৫:৩৫আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের 'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান' শীর্ষক অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগে। এত সুন্দরভাবে উপস্থাপন করা হয় যে, তা শুনে মনে হয় যেন ইরানের বিজ্ঞানীরা আমার পাশে বসে নিজেদের আবিস্কারগুলো সম্পর্কে বলছেন।
-
'রেডিও তেহরানের বিশ্বসংবাদ না শুনলে আমার ঘুমই আসে না'
মে ১১, ২০২৩ ১১:০৯পত্রের প্রথমে রেডিও তেহরানের সকল কর্মকর্তাকে আমার সালাম রইল। রেডিও তেহরানের জন্য আমার বুকভরা ভালোবাসা। সুশৃঙ্খল আর চমৎকার উপস্থাপনার জন্য আশরাফুর রহমান, নাসির মাহমুদ ভাই ও আকতার জাহান আপুকে উষ্ণ শুভেচ্ছা। তাদের উপস্থাপনা শুনে আমি মুগ্ধ হয়ে প্রতিজ্ঞা করেছি রেডিও তেহরানের প্রত্যেকটি অনুষ্ঠান শুনব সকলকে নিয়ে। আমি নতুন শ্রোতা হিসেবে রেডিও তেহরানের পাশে আছি পাশে থাকব।
-
'সময়োপযোগী অনুষ্ঠান প্রচারে রেডিও তেহরান অনন্য নজির স্থাপন করেছে'
মে ১০, ২০২৩ ১৭:১৬শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের সাপ্তাহিক অনুষ্ঠান 'প্রিয়জন'। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
-
'জালিম বাদশাহর পরিণতি’ শিরোনামের গল্পটি ছিল বেশ শিক্ষণীয়
মে ০৭, ২০২৩ ১২:৩৫সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় সম্প্রচার সংস্থার বাংলা বিভাগের ‘গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে জালিম বাদশাহ ও তার পরিণতি’ শিরোনামের গল্পটি বেশ শিক্ষণীয় হয়েছে।
-
রেডিও তেহরানের সোনালি সময় ও সুন্দর জীবন অনুষ্ঠান সম্পর্কে মতামত
মে ০৬, ২০২৩ ১২:৪৭সুপ্রিয় মহাশয়, শাশ্বত জীবনের খোঁজ দিয়ে চলেছে রেডিও তেহরান বাংলা। তারই মধুর রসধারায় অমায়িক, নির্মল সুন্দর প্রশান্তি সুখ ও সমৃদ্ধির দ্বৈপায়নে সদা প্রেমময় আলোকোজ্জ্বল এক জীবন। আল্লাহকে ভালোবেসে তার কৃপা লাভ পাথেয় করে এগিয়ে চলাই জীবন। খোদাভীরু বা খোদা সচেতন ব্যক্তি জীবনে সবকিছু লাভ করে আল্লাহর কৃপায়।
-
'রেডিও তেহরানের ধর্মীয় আঙ্গিকের অনুষ্ঠান আমি মন দিয়ে শুনি'
মে ০৪, ২০২৩ ১৫:৪৬প্রথমেই রেডিও তেহরানের সকল কলাকুশলীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সেইসঙ্গে আইআরআইবি বাংলা বিভাগের সকল শ্রোতা, পাঠক ও পত্রপ্রেরকগণকে জানাই বিনম্র সালাম।