-
বুথ ফেরত জরিপে মোদিই প্রধানমন্ত্রী, মমতা বললেন 'বিজেপি হারবেই'
মে ১৯, ২০১৯ ১৮:২৯ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের পর বিভিন্ন সংস্থা যে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়।
-
মোদি বাবুকে বিনাযুদ্ধে একইঞ্চি জমিও ছাড়ব না : মমতা
মে ১৭, ২০১৯ ০৫:৪৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মোদি বাবু বিনাযুদ্ধে একইঞ্চিও জমি তোমাকে আমরা ছাড়ব না।’ তিনি গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ডায়মন্ডহারবারে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
নরেন্দ্র মোদি ইতোমধ্যেই হেরে গেছে: মমতার দাবি
মে ১৬, ২০১৯ ১১:৩৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদি ইতোমধ্যেই হেরে গেছে। গোটা ভারতবর্ষ হারিয়ে দিয়েছে। ‘হেরো বাবু’ হেরে গেছে। তিনি আজ (বৃহস্পতিবার) মথুরাপুরে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
এরকম মিথ্যেবাদী ও অভদ্র প্রধানমন্ত্রী জীবনে দেখিনি: মমতা
মে ১৪, ২০১৯ ০৯:৪৫ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “একটা প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলে, এত মিথ্যেবাদী, এত লুটেরা, এত মিথ্যে কথা বলে যে একটা শিশুও এত মিথ্যে কথা বলে না!” লোকসভা নির্বাচনের প্রচারে গতকাল (সোমবার) পশ্চিমবঙ্গের মেটিয়াবুরুজে দলীয় জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
সিপিএম ও বিজেপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ: মমতা
মে ১৩, ২০১৯ ১৪:২২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিপিএম ও বিজেপি একই মুদ্রার এপিঠ ওপিঠ। বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে হবে। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের নামখানায় দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
বিজেপির বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেয়ার হুঁশিয়ারি মমতার
মে ১২, ২০১৯ ১২:৫৬‘লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য সরকারের সমান্তরাল সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদি। অনেক মুখ বুজে সহ্য করে আছি। অনেক ভদ্রতা করছি। আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে। একদিন আসবে যারা আজকে এ কাজগুলো করছে প্রত্যেকটার ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব।’ এভাবেই আজ (রোববার) কেন্দ্রীয় বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
নরেন্দ্র মোদি-অমিত শাহকে চাই না, আমরা শান্তিতে থাকতে চাই: মমতা
মে ১০, ২০১৯ ১৩:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদি অমিত শাহকে চাই না। কারণ আমরা শান্তিতে থাকতে চাই। আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের অশোকনগরে দলীয় জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
গণতন্ত্রের থাপ্পড় মন্তব্য করে সীমালঙ্ঘন করেছেন মমতা: সুষমা স্বরাজ
মে ০৮, ২০১৯ ১২:৪৫ভারতে লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে মিথ্যাচারের অভিযোগে তাঁকে ঠাসিয়ে গণতন্ত্রের থাপ্পড় দেয়ার কথা বলায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মমতাজি ‘সমস্ত সীমালঙ্ঘন করেছেন’ বলে সুষমা স্বরাজ মন্তব্য করেছেন।
-
বিজেপি লোকসভা নির্বাচনে গো-হারা হারবে: মমতা
মে ০৮, ২০১৯ ১২:২২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি লোকসভা নির্বাচনে গো-হারা হারবে। কোথাও কোনো আসন পাবে না এটা মাথায় রাখবেন।
-
মোদি নিজের স্ত্রীকে দেখেন না, তিনি দেশকে দেখবেন কী করে: মমতার প্রশ্ন
মে ০৬, ২০১৯ ১৬:১৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘মোদির স্ত্রী আছে। মোদী বাবু হলফনামা জমা দিয়েছেন, সেখানে লিখেছেন, স্ত্রী কি করেন, পরিবারের আয়, পরিবারের সম্পত্তি, স্ত্রী থাকেন কোথায়, সবকিছুই তিনি জানেন না বলেছেন। যিনি নিজের স্ত্রীকে দেখেন না, তিনি দেশকে কীভাবে দেখবেন?’