-
চাপ সামলানোর চেষ্টা: ‘ম্যান ইউ’ কিনতে চান সৌদি যুবরাজ
অক্টোবর ১৫, ২০১৮ ১৫:০১ব্রিটেনের অন্যতম প্রধান ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের তরুণ যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। বলা হচ্ছে-সৌদি আরবের অর্থনীতিকে তিনি যে বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছেন তার অংশ হিসেবে তিনি এ ক্লাব কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
-
যুবরাজের সরাসরি নির্দেশে খাশোগির বিরুদ্ধে অভিযান চলে: মার্কিন সূত্র
অক্টোবর ১১, ২০১৮ ১৩:০৮সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সরাসরি নির্দেশে দেশটির সাংবাদিক জামাল খাশোগির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
-
আমেরিকার একচ্ছত্র সমর্থন বিন সালমানকে বেপরোয়া করে তুলেছে: স্যান্ডার্স
অক্টোবর ১০, ২০১৮ ০২:৪৯প্রখ্যাত মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স সৌদি সরকারকে ‘স্বৈরাচার’ আখ্যায়িত করে দেশটির সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের বিচার করার আহ্বান জানিয়েছেন।
-
সৌদি আরবের স্থিতিশীলতা ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে
অক্টোবর ০৯, ২০১৮ ১৫:৩৯সৌদি আরবের স্থিতিশীলতা দিন দিন ভঙ্গুর হয়ে উঠেছে। দেশটির সিদ্ধান্ত গ্রহণ ও তরুণ যুবরাজের উপযুক্ততা নিয়ে এ অবস্থার তৈরি হয়েছে। আরবি ভাষার পত্রিকা আল-মনিটর এ খবর দিয়েছে।
-
সৌদি কিংবা অন্য কেউ ইরানি তেলের জায়গা পূরণ করতে পারে না: তেহরান
অক্টোবর ০৮, ২০১৮ ১৯:১৯নিষেধাজ্ঞার কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলের শূণ্যস্থান সৌদি আরব পূরণ করতে সক্ষম বলে দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যে বাগাড়ম্বর করেছেন তা নাকচ করে দিয়েছেন ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ। তিনি বলেছেন, এ ধরনের দাবি আন্তর্জাতিক বাজার বিশ্বাস করবে না।
-
সৌদি রাজার প্রতি ট্রাম্পের উপহাস ও যুবরাজের মোসাহেবির রহস্য
অক্টোবর ০৬, ২০১৮ ১৬:১৯সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, জ্বালানি তেলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিগুলো সৌদি সরকার পূরণ করেছে এবং মার্কিন প্রেসিডেন্টকে সহযোগিতা দিতে তিনি ব্যাকুল হয়ে আছেন।
-
নিরাপত্তার জন্য আমেরিকাকে কিছুই দেব না: সৌদি যুবরাজ
অক্টোবর ০৬, ২০১৮ ১০:৪৪সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, তার দেশের নিরাপত্তা দেয়ার বিনিময়ে আমেরিকাকে তারা কিছুই দেবেন না। মার্কিন সমর্থন ছাড়া সৌদি রাজা দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবেন না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে মন্তব্য করেছেন তার জবাবে বিন সালমান একথা বললেন।
-
মার্কিন সেনাবাহিনীর সমর্থন ছাড়া সৌদি রাজা দুই সপ্তাহ টিকবে না: ট্রাম্প
অক্টোবর ০৩, ২০১৮ ১৩:২৬আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাবাহিনীর সমর্থন ছাড়া সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ দুই সপ্তাহও টিকে থাকতে পারবে না। মিসিসিপিতে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেছেন। উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, " আমরা সৌদি আরবকে সুরক্ষা দিচ্ছি। আপনারা বলতে পারেন তারা ধনী। আমিও রাজা সালমানকে ভালোবাসি। কিন্তু আমি রাজাকে বলে দিয়েছি যে, আপনাকে আমরা সুরক্ষা দিচ্ছি। এর মূল্য আপনাকে দিতে হবে।"
-
ট্রাম্প, বিন সালমান ও নেতানিয়াহু একঘরে হয়ে পড়েছেন: জারিফ
আগস্ট ০৭, ২০১৮ ০২:০৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হচ্ছেন সহিংসতা, জুলুম, দমনপীড়ন ও আস্থাহীনতার প্রতীক।
-
‘বিন সালমানের সংস্কারে সৌদিতে বিদেশি বিনিয়োগে ধস’
জুন ০৮, ২০১৮ ১০:৪৮সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের কথিত ব্যাপক অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কারণে দেশটিতে বিদেশি বিনিয়োগে ধস নেমেছে। জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট বা আঙ্কটাড প্রকাশিত উপাত্ত থেকে এ তথ্য পাওয়া গেছে।