-
মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন: জাতিসংঘের আহ্বান
মে ৩০, ২০১৯ ০১:১৯মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার তদন্ত কমিটি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রোহিঙ্গা মুসলমানদের ওপর ‘জাতিগত শুদ্ধি অভিযান’ চালানোর পাশাপাশি ‘মানবতা বিরোধী অপরাধ’ করেছে। কাজেই বিশ্ব সমাজকে এই সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা বন্ধ করতে হবে।
-
রোহিঙ্গা হত্যার ১০ বছর সাজার ১ বছর না যেতেই মিয়ানমারের সেনারা মুক্ত
মে ২৭, ২০১৯ ১২:১৮মিয়ানমারে ১০ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত সাত সেনাসদস্য সাজার মেয়াদ শেষের আগেই মুক্তি পেয়েছেন। তাদের প্রত্যেকের ১০ বছর করে কারাদণ্ড হলেও এক বছরেরও কম সময় কারাগারে থাকতে হয়েছে তাদের৷ দু'জন কারাকর্মকর্তা, দুই কারাবন্দী ও এক সেনাসদস্যের বরাত দিয়ে আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷
-
মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে জাতিসংঘের আহ্বান
মে ১৪, ২০১৯ ১৪:৪২মিয়ানমার বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেশটির সামরিক বাহিনীর সঙ্গে অর্থনৈতিকসহ অন্যান্য সম্পর্ক ছিন্ন করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালানোর কারণে জাতিসংঘ এ আহ্বান জানায়।
-
ইয়াংগুনে বিমান দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন, বাংলাদেশে ফিরল ১৭ যাত্রী
মে ০৯, ২০১৯ ০৭:৪৭মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান ছিটকে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
-
অবশেষে রয়টার্সের সেই দুই সাংবাদিককে মুক্তি দিল মিয়ানমার
মে ০৭, ২০১৯ ০৮:২০মিয়ানমারে প্রেসিডেন্টের বার্ষিক সাধারণ ক্ষমায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন (৩৩) ও কিয়াও সো ও (২৯)। ৫১২ দিন কারাগারে কাটানোর পর ইয়াংগুনের একটি কারাগার থেকে আজ (মঙ্গলবার) সকালে মুক্ত হয়ে বেরিয়ে আসেন তারা।
-
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর গুলিতে ৭ বেসামরিক ব্যক্তি নিহত
মে ০৩, ২০১৯ ১৩:১২মিয়ানমারের রাখাইনে গুলি করে সাত বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে সেনাবাহিনী। এ সময় আহত হয়েছে আরও অন্তত আট জন। আজ (শুক্রবার) মিয়ানমারের সেনাবাহিনী ছয় নিরস্ত্র ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছে।
-
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপকে গুরুত্ব দিচ্ছে রাশিয়া
মে ০৩, ২০১৯ ১২:৩৯বাংলাদেশ ও মিয়ানমারকেই সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে বলে মনে করে রাশিয়া। গতকাল সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি।
-
মিয়ানমারে রোহিঙ্গা ফেরার মতো অগ্রগতি নেই: জাতিসংঘ
এপ্রিল ৩০, ২০১৯ ০৮:১৮জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সমন্বয় বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বলেছেন, রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমানের মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে কোনো অগ্রগতি নেই।
-
রয়টার্সের দুই সাংবাদিকের সাজা বহাল রাখল মিয়ানমারের আদালত
এপ্রিল ২৩, ২০১৯ ০৮:১৮রোহিঙ্গা গণহত্যার সংবাদ প্রকাশ করায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের সাত বছরের সাজা বহাল রেখেছে মিয়ানমারের সর্বোচ্চ আদালত। রয়টার্সের সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সো ও (২৮) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা যে আপিল করেছিলেন আজ (মঙ্গলবার) তা খারিজ করে দেন সুপ্রিম কোটের বিচারপতি সোয়ে নাইং।
-
রাখাইনে বিমান হামলা চালিয়ে ৫ রোহিঙ্গাকে হত্যা করল মিয়ানমার
এপ্রিল ০৫, ২০১৯ ০৫:৪৩মিয়ানমারের রাখাইন প্রদেশে বিমান হামলা চালিয়ে অন্তত পাঁচ রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে একদল রোহিঙ্গা যখন বাঁশ কাটার কাজে ব্যস্ত ছিলেন তখন তাদের ওপর হেলিকপ্টার থেকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়।