-
ইরাকের চেয়ে ইরানের সঙ্গে যুদ্ধ খারাপ হবে: সতর্ক করলেন স্যান্ডার্স
মে ১৫, ২০১৯ ১৩:৫০মার্কিন সিনেটর ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স সতর্ক করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধ হলে তা ইরাকের চেয়ে বহুগুণ খারাপ যুদ্ধ হবে।
-
‘আফগানিস্তানে চূড়ান্তভাবে পরাজিত হতে চলেছে আমেরিকা’
মে ১৫, ২০১৯ ১১:৩৭তালেবানের প্রধান আলোচক শের মোহাম্মদ আব্বাস স্তানেকেজাই বলেছেন, চূড়ান্তভাবে পরাজিত হতে চলেছে আমেরিকা এবং শিগগিরই তারা আফগানিস্তান ছাড়তে বাধ্য হবে। আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
-
ইরানি হুমকি: আমেরিকার বিপরীতে কথা বলছে ব্রিটেন
মে ১৫, ২০১৯ ০৯:৪২ইরাক ও সিরিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ‘বাড়ন্ত হুমকি’ নেই বলে মন্তব্য করেছেন কথিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের পর্যবেক্ষকের দায়িত্ব পালনকারী ব্রিটিশ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ক্রিস গিকা। ইরানের কথিত হুমকি মোকাবেলায় পারস্য উপসাগরে যখন আমেরিকা সেনা সমাবেশ ঘটাচ্ছে তখন তিনি এই মন্তব্য করলেন। জেনারেল ক্রিস গিকার এ মন্তব্য সরাসরি আমেরিকার অবস্থানের বিপরীত।
-
ইরানের সঙ্গে যুদ্ধ বাধাবে না আমেরিকা: সিনিয়র এমপি
মে ১৩, ২০১৯ ০৯:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের সিনিয়র সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান হেশমাতুল্লাহ ফালাহাতপিশে বলেছেন, মার্কিন সরকার ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না, তারা নিতান্তই ইরানের বিরুদ্ধে মনস্তাত্বিক যুদ্ধে লিপ্ত হয়েছে।
-
যুদ্ধের জন্য মিথ্যা ঘটনা সাজাচ্ছে আমেরিকা-ইসরাইল: সিআইএ কর্মকর্তা
মে ১২, ২০১৯ ০৮:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধের জন্য মিথ্যা ঘটনা সাজাচ্ছে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল। এ কাজে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগিতা নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা।
-
‘ইরানকে বার্তা দেয়ার জন্য’ মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি মোতায়েন করছে আমেরিকা
মে ০৬, ২০১৯ ০৬:৪৬আমেরিকা একটি বিমানবাহী রণতরি নিয়ে গঠিত স্ট্রাইক গ্রুপ বা হামলা-সক্ষম সেনাগোষ্ঠী মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে। মার্কিন যুদ্ধবাজ জাতীয় উপদেষ্টা জন বোল্টন দাবি করেছেন, তার ভাষায়, ইরানের প্রতি পরিষ্কার এবং নির্ভুল বার্তা দেয়ার জন্য এ দলকে পাঠানো হয়েছে।
-
‘পাক-ভারত পরমাণু যুদ্ধ হলে তাৎক্ষণিকভাবে নিহত হবে ২ কোটি মানুষ’
মে ০৩, ২০১৯ ১৯:৪১পাকিস্তান এবং ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হলে তা দ্রুত পরমাণু মহাপ্রলয়ের রূপ নেবে এবং এতে তাৎক্ষণিকভাবে অন্তত দুই কোটি মানুষ নিহত হবে।
-
ইয়েমেনে বিপর্যয় সৃষ্টির পরও সৌদি আরবের প্রতি সমর্থন দিয়েছে ব্রিটেন ও আমেরিকা
এপ্রিল ২৮, ২০১৯ ১৫:১০সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে আসছে। এই অন্যায় ও অসম যুদ্ধে আমেরিকা ও ব্রিটেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে।
-
আকস্মিকভাবে পরমাণু হামলা চালাতে পারে আমেরিকা: রাশিয়া
এপ্রিল ২৫, ২০১৯ ১৪:২৬রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা বলেছেন, রুশ সীমান্তের কাছে আমেরিকা যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তা থেকে এমন আশঙ্কা করা হচ্ছে যে, দেশটি রাশিয়ার ওপর আকস্মিকভাবে পরমাণু হামলা চালাতে পারে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমেরিকা প্রতিরক্ষা ব্যুহ তৈরির চেষ্টা করছে।
-
রুশ সীমান্তের কাছে ফ্রান্স পাঠাচ্ছে সেনাদল ও ট্যাংক, ব্রিটেন পাঠাচ্ছে হেলিকপ্টার
এপ্রিল ২১, ২০১৯ ০৬:১৪রাশিয়ার সীমান্তবর্তী দেশ এস্তোনিয়ায় ব্রিটিশ রাজকীয় বাহিনী আক্রমণের কাজে ব্যবহার যোগ্য পাঁচ অ্যাপচি হেলিকপ্টার পাঠিয়েছে। আর আগে দেশটিতে সেনাদল, ট্যাংক, যুদ্ধযান এবং সাঁজোয়া বহর পাঠানো হবে বলে ঘোষণা করেছিল ফ্রান্স।