-
কিয়েভে চলছে তীব্র লড়াই-বহু মানুষ হতাহত, মহাকাশেও ছড়াতে পারে যুদ্ধ!
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১৩:৩৬সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানোর কথা বলার যোগ্যতা আমেরিকার নেই
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১৩:৩০চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানো এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কথা বলার যোগ্যতা আমেরিকার নেই। ইউক্রেনে চলমান সামরিক অভিযান থেকে রাশিয়াকে পিছু হটার কথা বলার ব্যাপারে চীনের দায়িত্ব আছে বলে আমেরিকা মন্তব্য করার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় একথা বলল।
-
আমেরিকার ওপর নির্ভরতা নিরাপত্তা নিশ্চিত করে না: ইউক্রেন সংকট প্রসঙ্গে ইরান
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১২:১৯ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি বলেছেন, যুদ্ধ কোনো সমাধান নয় এবং আমেরিকার ওপর নির্ভরতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হয় না।
-
ক্ষমতাধরেরা দূর থেকে কেবল দেখছে, আমরা একা লড়ছি: ইউক্রেনের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১১:২৬রাশিয়ার হামলা মোকাবেলায় ন্যাটোসহ বিশ্বের ‘ক্ষমতাধর’ দেশগুলোকে পাশে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
-
রুশ হামলায় প্রথম দিনে নিহত হয়েছে ১৩৭ জন
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১১:১৫ইউক্রেনে সর্বাত্মক হামলার মুখে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। এসব হামলা-পাল্টা হামলায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের ১৩৭ জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত এবং ৩১৬ জন আহত হয়েছেন।
-
রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিলেন বাইডেন
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ০৫:৪৯বৈশ্বিক অর্থনীতিতে ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনে ব্যবসা সীমিত করতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
-
‘প্রথম দিনের অভিযান সফল’
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ০৩:০৭রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, প্রথম দিন যে লক্ষ্য নিয়ে রাশিয়া ইউক্রেনে অভিযান চালিয়েছে তা অর্জন করতে তার দেশের সামরিক বাহিনী সক্ষম হয়েছে।
-
ঐতিহাসিক পারমাণবিক কেন্দ্র চেরনোবিল দখল করলো রাশিয়া
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ০২:৪৫মস্কোর উত্তরে অবস্থিত ইউক্রেনের ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক শক্তি কেন্দ্রটি দখল করে নিয়েছে। পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনেই রাশিয়া চেরনোবিল পরমাণু স্থাপনা দখল করে নেয়।
-
সামরিক অভিযান শুরু: ইউক্রেনকে অস্ত্র সংবরণের আহ্বান জানালেন পুতিন
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১৬:২০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ভোরে টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন, তিনি পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে তিনি ইউক্রেনকে সামরিকীকরণ স্থগিত করার আহ্বান জানিয়ে অস্ত্র সংবরণের জন্য ইউক্রেন সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র সমর্পণ করে বাড়ি ফিরে যেতে হবে।
-
কিয়েভের কাছে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৫
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১৫:৫৭ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। ইউক্রেনের স্টেট সার্ভিস অব ইমারজেন্সি সিচুয়েশন্স তাদের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করেছে।