-
পরমাণু সমঝোতার ভবিষ্যত আমেরিকার ওপর নির্ভর করছে: ইরান
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ০৩:৫৭রাশিয়া সফররত ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতার ভবিষ্যত এখন এমন একটি প্রশ্নের সঙ্গে জড়িয়ে পড়েছে যার উত্তর আমেরিকার কাছে রয়েছে।
-
‘এস-৪০০ ব্যবহার থেকে বিরত না থাকলে তুরস্ককে এফ-৩৫ দেবে না আমেরিকা’
ফেব্রুয়ারি ০৮, ২০২১ ০৯:২৯একজন মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল তা প্রত্যাহার করবে না বর্তমান জো বাইডেন প্রশাসন। তিনি বলেছেন, আমেরিকার কাছ থেকে এফ-৩৫ পেতে হলে তুরস্ককে রাশিয়ায় তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
-
গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মস্কো পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার কলিবফ
ফেব্রুয়ারি ০৮, ২০২১ ০৩:১৯ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ রুশ সরকারের জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বিশেষ বার্তা নিয়ে মস্কো পৌঁছেছেন। রুশ পার্লামেন্ট দুমার স্পিকার ভিয়াচিস্লাভ ভোলোদিনের আমন্ত্রণে তিনদিনের সফরে তিনি রোববার রাতে রাশিয়ার রাজধানীতে পৌঁছান।
-
ইরানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকা দান কর্মসূচি
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ১৭:২৭আগামী মঙ্গলবার থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসের টিকা দেয়ার কর্মসূচি শুরু হচ্ছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি আজ (রোববার) এ কথা জানিয়েছেন।
-
রাশিয়া-ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে: বোরেল
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ১৭:০০ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ২৭ জাতির এ জোটের সঙ্গে রাশিয়ার বর্তমান সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির আটকের ঘটনাকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এই অচলাবস্থা দেখা দিয়েছে বলে তিনি জানান।
-
ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক আছে: আমির আব্দুল্লাহিয়ান
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ১৪:৫৮ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তেহরান এবং মস্কোর মধ্যে বিশেষ এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, সংসদ স্পিকার মোহাম্মদ কলিবফের রাশিয়া সফরের উদ্দেশ্যে হচ্ছে তেহরান এবং মস্কোর মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা।
-
এস-৪০০: ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে তুরস্ককে হুমকি দিল বাইডেন প্রশাসন
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ০৩:২১রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে আঙ্কারাকে আবার হুমকি দিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।এর মাধ্যমে নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তুরস্কের এস-৪০০ কেনার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে অটল থাকল।
-
ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে মার্কিন দৈনিকের দাবি নাকচ করল রাশিয়া
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ০৩:১১মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সম্প্রতি যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে রাশিয়া।
-
ইরাকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে অকুণ্ঠ সমর্থন দেবে রাশিয়া
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ০৮:৫৭উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরাককে অকুণ্ঠ সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে রাশিয়া। গতকাল (শুক্রবার) রাজধানীর মস্কোয়ে ইরাকি রাষ্ট্রদূত আব্দুর রহমান হামিদ আল-হোসেইনাার সঙ্গে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বিষয়ক রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত মিখাইল বোগদানভ এক বৈঠকে এই সমর্থনের কথা নিশ্চিত করেন।
-
নাভালনির সমর্থনে মিছিল করায় ৩ ইউরোপীয় কূটনীতিককে বহিস্কার করল রাশিয়া
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ০৩:২৮রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কারণে দেশটি থেকে তিন ইউরোপীয় দেশের কূটনীতিককে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় ওই তিন দেশ সুইডেন, পোল্যান্ড ও জার্মানির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।