-
করোনার কারণে মঙ্গলে প্রাণের চিহ্ন খোঁজার অভিযান পেছাল!
মার্চ ১৪, ২০২০ ১৫:৩৪করোনাভাইরাসের প্রকোপের কারণে ইউরোপ এবং রাশিয়ার যৌথ মঙ্গল অভিযান পিছিয়ে গেল। এ অভিযানের মাধ্যমে প্রাচীন কালে মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা খুঁজে দেখর কথা ছিল। কিন্তু এখন ২০২২ সালের আগে আগে আর এ অভিযান শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই।
-
সিরিয়ায় ইসরাইলি হামলায় আমরা উদ্বিগ্ন: রাশিয়া
মার্চ ১৩, ২০২০ ০৯:৪০সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তেল আবিবের এ ধরনের আগ্রাসন শুধুমাত্র আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যকে চরমভাবে অস্থিতিশীল করে তুলছে।
-
যুদ্ধবিরতি সত্ত্বেও ইদলিবে সেনা রাখবে তুরস্ক
মার্চ ১২, ২০২০ ১৪:২৪তুরস্ক বলেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সেনা মোতায়েন থাকবে। আঙ্কারা সুস্পষ্ট করে বলেছে, ইদলিব থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।
-
সংবিধান সংশোধন: পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হতে যাচ্ছেন পুতিন
মার্চ ১২, ২০২০ ০৪:১৪রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ- ফেডারেশন কাউন্সিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম করেছে। গতকাল (বুধবার) রুশ সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে একটি সম্পূরক বিল ওই পার্লামেন্টে পাস হয়েছে।
-
রাশিয়ার সঙ্গে যৌথভাবে সিরিয়ার তেলক্ষেত্র পরিচালনার প্রস্তাব দিল তুরস্ক
মার্চ ১১, ২০২০ ১৪:২৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার তেলক্ষেত্র যৌথভাবে পরিচালনার জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি প্রস্তাব দিয়েছেন। এরদোগান জানান, একই প্রস্তাব তিনি আমেরিকাকেও দিয়েছেন।
-
রুশ গোয়েন্দা বিমানের গতিরোধের চেষ্টা করেছে মার্কিন-কানাডার জঙ্গি বিমান
মার্চ ১১, ২০২০ ১৪:২৫মার্কিন এবং রাজকীয় কানাডীয় বিমান বাহিনীর জঙ্গি বিমানগুলো রাশিয়ার দুই গোয়েন্দা বিমানের গতিরোধ করার চেষ্টা করেছে। উত্তর আমেরিকান বিমানমহাকাশ প্রতিরক্ষা কমান্ড বা সংক্ষেপে নোরাড এ কথা জানিয়েছে।
-
পর্তুগালে পরমাণু বোমা বহনকারী বি-২ বিমানের টাস্ক ফোর্স পাঠাল আমেরিকা
মার্চ ১১, ২০২০ ১৩:০৪মার্কিন বিমান বাহিনী পর্তুগালের একটি দ্বীপপুঞ্জে মোতায়েন করেছে পরমাণু বোমা বহনে সক্ষম বি-২ স্প্রিন্ট স্টেলথ বিমানের একটি টাস্ক ফোর্স।
-
সিরিয়ার আলেপ্পো, রাকা এবং হাসাকা প্রদেশে রুশ টহল শুরু, উড়বে যুদ্ধবিমানও
মার্চ ০৯, ২০২০ ১১:০৯রাশিয়ার সামরিক পুলিশ উত্তর সিরিয়ার আলেপ্পো, রাকা এবং হাসাকা প্রদেশে টহল শুরু করেছে। রুশ যুদ্ধবিমানও এ এলাকার কয়েকটি আকাশপথে টহল দেবে।
-
আলেপ্পোর গ্রামে মানবিক ত্রাণ বিতরুণ করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
মার্চ ০৮, ২০২০ ১৩:২০রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিরিয়া সংহতি কেন্দ্র দেশটির আলেপ্পোতে মানবিক ত্রাণ বিতরণ করেছে। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রুটি, কম্বল, খাদ্য-সামগ্রীর বাক্স দেয়া হয়। খাদ্য-সামগ্রীর বাক্সে ঘনদুধ, চা, ময়দা, চালসহ অন্যান্য সামগ্রীও রয়েছে।
-
সিরিয়ার ইদলিবে ১৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সন্ত্রাসীরা: রাশিয়া
মার্চ ০৮, ২০২০ ১২:২৫সিরিয়ার ইদলিবে অন্তত ১৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সন্ত্রাসীরা। সিরিয়ায় অবস্থিত রুশ সংহতি কেন্দ্র এ তথ্য জানিয়েছে। সিরিয়ার হেমেইমিম ঘাঁটির রুশ সামরিক কর্মকর্তা ওলাগ জুরাফলু বলেছেন, তুরস্কের সমর্থনপুষ্ট সন্ত্রাসীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।