-
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আইনি বাধা নেই: রাশিয়া
জুলাই ১৪, ২০১৯ ০৩:০৪ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনায় আইনি বাধা নেই বলে জানিয়েছে রাশিয়া। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘের সংস্থাগুলোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, বিশ্বের কোনো দেশের জন্যই ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনায় আইনগত বাধা নেই যা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য।
-
এস-৪০০’র আরো চালান পেল তুরস্ক
জুলাই ১৩, ২০১৯ ১৩:৩২রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরো একটি চালান পেয়েছে তুরস্ক। এ ব্যবস্থার প্রথম চালান পাওয়ার একদিন পর তুরস্ক নতুন চালান গ্রহণ করল।
-
ইরানের ব্যাপারে আমেরিকার সঙ্গে ঘোর মতপার্থক্য রয়েছে: রাশিয়া
জুলাই ১১, ২০১৯ ০৪:৩০রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরান ও ভেনিজুয়েলার ব্যাপারে আমেরিকার সঙ্গে তার দেশের ঘোরতর মতপার্থক্য রয়েছে। তিনি গতকাল (বুধবার) ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি’তে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড হেইলের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
রুশ-মার্কিন-ইসরাইলের বৈঠক নিয়ে ইরানকে ব্রিফ করলেন পুতিনের দূত
জুলাই ১০, ২০১৯ ০৯:৫৬রাশিয়া, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক বৈঠক সম্পর্কে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ব্রিফ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত আলেকজান্ডার ল্যাভরেন্তিয়েভ। তিনি জানান, ওই বৈঠকে রাশিয়া বলেছে, ইরানের স্বার্থ উপেক্ষা করা হলে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে।
-
রাশিয়ার হুঁশিয়ারি: ‘ইউরোপে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের জবাব দেয়া হবে’
জুলাই ০৭, ২০১৯ ০২:৫৩ইউরোপে নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক কমিশনের উপ-প্রধান ভ্লাদিমির জ্যাবারভ গতকাল (শনিবার) রাশিয়ার সরকারি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
কৃষ্ণসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিল রুশ জঙ্গিবিমান
জুলাই ০৬, ২০১৯ ০৫:২৩কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিয়েছে একটি রুশ সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আকাশসীমার কাছে চলে আসা মার্কিন গোয়েন্দা বিমানটি ছিল পি-৮এ পোসেডিয়ন মডেলের এবং এটিকে রাশিয়ার আকাশসীমা থেকে হটিয়ে দেয়া হয়েছে।
-
জিব্রাল্টার প্রণালিতে ইরানি তেল ট্যাংকার আটকের নিন্দা জানাল রাশিয়া
জুলাই ০৬, ২০১৯ ০৪:৪৬জিব্রাল্টার প্রণালিতে স্থানীয় সরকার ও ব্রিটিশ নৌবাহিনী কর্তৃক ইরানের একটি তেল ট্যাংকার আটকের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ নিন্দা জানিয়ে বলেছে, ইরান ও সিরিয়ার পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে ইচ্ছাকৃতভাবে তেল ট্যাংকার আটক করা হয়েছে। এর ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও রাশিয়া হুঁশিয়ার করে দিয়েছে।
-
‘আগামী সপ্তাহে এস-৪০০ পাচ্ছে তুরস্ক’
জুলাই ০৫, ২০১৯ ১২:৪৮রাশিয়া থেকে আগামী সপ্তাহে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পাবে ন্যাটো সদস্য দেশ তুরস্ক। তুর্কি গণমাধ্যম এ খবর দিয়েছে।
-
রোসাটম প্রধানের সঙ্গে ইরানের শীর্ষ পরমাণু কর্মকর্তার সাক্ষাৎ
জুলাই ০৪, ২০১৯ ০২:০০রাশিয়া সফররত ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আমেরিকার স্বেচ্ছাচারী আচরণের কারণে বর্তমানে পরমাণু সমঝোতা জটিল আকার ধারণ করেছে। রাশিয়া সফররত সালেহি গতকাল (বুধবার) স্বাগতিক দেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত পরমাণু কোম্পানি ‘রোসাটম’র প্রধান অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।
-
‘ইরানকে জ্বালানি বাজারে সমান শক্তি হিসেবে দেখতে চায় রাশিয়া’
জুলাই ০৩, ২০১৯ ১২:২৬রাশিয়া বলেছে, মার্কিন নিষেধাজ্ঞার মুখে তারা ইসলাামি প্রজাতন্ত্র ইরানকে সমর্থন করে এবং মার্কিন প্রাচেষ্টা সত্ত্বেও তেহরানকে জ্বালানি বাজারে সমান শক্তি হিসেবে দেখতে চায়।