• গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে রাশিয়া যাচ্ছেন ইরানি কর্মকর্তা

    গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে রাশিয়া যাচ্ছেন ইরানি কর্মকর্তা

    জুলাই ১১, ২০১৮ ০৭:১৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে রাশিয়া সফরে যাচ্ছেন। তিনি এ বার্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দেবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল (মঙ্গলবার) রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।

  • 'ইরানের সঙ্গে ডলার বহির্ভূত বাণিজ্য সম্পর্ক স্থাপন করবে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন'

    'ইরানের সঙ্গে ডলার বহির্ভূত বাণিজ্য সম্পর্ক স্থাপন করবে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন'

    জুলাই ০৯, ২০১৮ ১৫:০৩

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের সঙ্গে ডলার বহির্ভূত বাণিজ্য সম্পর্ক স্থাপনের সম্মত হয়েছে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন।

  • 'রুশ প্রভাব ঠেকাতে উত্তর আটলান্টিকে সামরিক উপস্থিতি বাড়াবে ব্রিটেন'

    'রুশ প্রভাব ঠেকাতে উত্তর আটলান্টিকে সামরিক উপস্থিতি বাড়াবে ব্রিটেন'

    জুলাই ০৯, ২০১৮ ১১:৫৩

    ব্রিটেনের সেনাবাহিনী উত্তর আটলান্টিকে উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে। রাশিয়ার কথিত ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় এ পরিকল্পনা করা হচ্ছে বলে ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর কমান্ডার দাবি করেছেন।

  • বিশ্বকাপ: হেরে গিয়ে কী বললেন পুতিন

    বিশ্বকাপ: হেরে গিয়ে কী বললেন পুতিন

    জুলাই ০৮, ২০১৮ ১২:৪০

    বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর গ্যালারিতে অনেক রুশ দর্শককে কাঁদতে দেখা গেছে। রুশ দর্শকরা কষ্ট পেয়েছেন এটাই স্বাভাবিক। কিন্তু তাদের এ পরাজয়েও রয়েছে গর্ব করার মতো অনেক কিছু। ক্রোয়েশিয়ার সঙ্গে গতরাতের ম্যাচে মোট ১২০ মিনিট ২-২ গোলে সমানতালে খেলেছে রুশ স্কোয়াড। এরপর তারা হেরেছে টাইব্রেকারে।

  • রাশিয়ার বিশ্বকাপ শেষ, টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

    রাশিয়ার বিশ্বকাপ শেষ, টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

    জুলাই ০৭, ২০১৮ ২৩:০৭

    টাইব্রেকারে ৩-৪ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিক রাশিয়া। রোমাঞ্চকর ম্যাচটি জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া।

  • সিরিয়া থেকে ইরানি সৈন্য প্রত্যাহারে সায় নেই রাশিয়ার: ক্রেমলিন

    সিরিয়া থেকে ইরানি সৈন্য প্রত্যাহারে সায় নেই রাশিয়ার: ক্রেমলিন

    জুলাই ০৭, ২০১৮ ০০:৫১

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বৈঠকে সিরিয়া থেকে ইরানি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে কোনো সমঝোতা হবে না। স্পষ্টভাবে একথা জানিয়েছে রুশ প্রেসিডেন্ট আবাসিক দপ্তর- ক্রেমলিন।

  • ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না: রাশিয়ার আশাবাদ

    ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না: রাশিয়ার আশাবাদ

    জুলাই ০৭, ২০১৮ ০০:৩৬

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ইরান বেরিয়ে যাবে বলে তিনি মনে করেন না।

  • ‘পরমাণু সমঝোতা রক্ষার জন্য সবকিছু করবে রাশিয়া’

    ‘পরমাণু সমঝোতা রক্ষার জন্য সবকিছু করবে রাশিয়া’

    জুলাই ০৫, ২০১৮ ১৮:৪২

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমণু সমঝোতা রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে তার দেশ। আমেরিকা এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর শুক্রবার ভিয়েনায় বাকি পাঁচ দেশের কর্মকর্তারা যখন বৈঠকে বসতে যচ্ছেন তখন ল্যাভরভ একথা বললেন।

  • সিরিয়ায় জঙ্গিদের সঙ্গে আলোচনায় বসেছে রাশিয়া: রিপোর্ট

    সিরিয়ায় জঙ্গিদের সঙ্গে আলোচনায় বসেছে রাশিয়া: রিপোর্ট

    জুলাই ০৫, ২০১৮ ০১:৩১

    সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সেখানে তৎপর জঙ্গিদের সঙ্গে রাশিয়া আলোচনা শুরু করেছে বলে জানা গেছে। সিরিয়ার সেনাবাহিনী যখন ওই প্রদেশ পুনরুদ্ধারের লক্ষ্যে বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছে তখন এ আলোচনার খবর এল।

  • রুশ বিমানঘাঁটির কাছে বহু ড্রোন ভূপাতিত করল রাশিয়া

    রুশ বিমানঘাঁটির কাছে বহু ড্রোন ভূপাতিত করল রাশিয়া

    জুলাই ০১, ২০১৮ ১৬:৩৫

    সিরিয়ার উপকূলীয় লাত্তাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটির কাছে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। অজ্ঞাত পরিচয় এসব ড্রোন ধ্বংস করার খবর দিয়েছে রুশ সামরিক বাহিনী। তবে মোট কতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে তা পরিষ্কার করে নি মস্কো।