-
ইরান, তুরস্ক ও রাশিয়াকে চিঠি দেয়ার কথা জানালেন মোগেরিনি
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ০৬:৫৯সিরিয়া বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪০১ নম্বর প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি। তিনি এ ব্যাপারে ইরান, তুরস্ক ও রাশিয়াকে চিঠি পাঠানোর কথাও জানিয়েছেন।
-
প্রতিদিন ৫ ঘণ্টা যুদ্ধবিরতির নির্দেশ দিলেন পুতিন
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ০৬:৩৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে পূর্ব গৌতা এলাকায় প্রতিদিন পাঁচ ঘণ্টা করে যুদ্ধবিরতি কার্যকর করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জঙ্গি অধ্যুষিত ওই এলাকা থেকে বেসামরিক নাগরিকদের বের করে আনার জন্য একটি ‘মানবিক করিডর’ স্থাপনেরও নির্দেশ দিয়েছেন তিনি। আজ থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে।
-
ব্রিটেনের ইরান বিরোধী প্রস্তাবে ভেটো দিল রাশিয়া
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ০৩:১১ইরানের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিটেনের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। ইয়েমেনের আনসারুল্লাহ হুথি যোদ্ধাদের কাছে ইরানের কথিত অস্ত্র সরবরাহ বন্ধ করতে ওই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল।
-
ফোকাস পয়েন্টে ইরান: পাল্টাপাল্টি প্রস্তাবে রাশিয়া ও ব্রিটেন
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১৬:৫০ইয়েমেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি প্রস্তাব তুলতে যাচ্ছে রাশিয়া ও ব্রিটেন। এ বিষয়ে আজ (সোমবার) আরো পরে ভোটাভুটি হবে।
-
সিরিয়ায় রুশ সেনারা শেষ পর্যন্ত লড়াই করবে: পুতিন
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৮:৪১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় মোতায়েন রুশ সেনারা শেষ পর্যন্ত নির্ভয়ে লড়াই চালিয়ে যাবে। রুশ সেনারা এ ধরনের পরিস্থিতির জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে। তিনি একটি অনুষ্ঠানে এ কথা বলেছেন।
-
সিরিয়ায় সর্বাধুনিক যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৪:৫৫সিরিয়ায় সর্বাধুনিক দুটি যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া। সিরিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে হামলার কথা বলে দেশটিতে মার্কিন অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-২২ মোতায়েন করার পর মস্কো এ পদক্ষেপ নিল।
-
পুরো সিরিয়ায় যুদ্ধবিরতি: একমত হতে পারে নি নিরাপত্তা পরিষদ
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ০০:১৬পুরো সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে একমত হতে পারে নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিষদের বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
-
সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানাল রাশিয়া
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ০৪:১৭সিরিয়ার পূর্ব ঘোউতা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসেলি নেবেনজিয়া বলেছেন, নিরাপত্তা পরিষদে উন্মুক্ত আলোচনা হলে পূর্ব ঘোতা পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষ তাদের দৃষ্টিভঙ্গি পেশ করতে এবং এ অবস্থার অবসান ঘটানোর উপায়গুলো বর্ণনা করতে পারবে।
-
চিন্তাভাবনা করে কথা বলুন: ফ্রান্সকে ল্যাভরভ
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ০৬:৫৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া সরকারের অনুরোধে সম্পূর্ণ বৈধভাবে দেশটিতে সামরিক উপদেষ্টার কাজ করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
সিরিয়ায় আগুন নিয়ে খেলবেন না: আমেরিকাকে রাশিয়া
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১৫:২১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ায় আগুন নিয়ে না খেলতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ (সোমবার) মস্কোতে ভালদাই ক্লাব কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।