-
আমরাও পাল্টা ব্যবস্থা নেব: আমেরিকাকে রাশিয়া
ফেব্রুয়ারি ০৩, ২০১৮ ২১:২৫মার্কিন নতুন পরমাণু নীতির সমালোচনা করে রাশিয়া বলেছে, ওয়াশিংটনের যুদ্ধংদেহী মনোভাবের বিপরীতে মস্কো নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
-
সিআইএ পরিচালকের সঙ্গে রুশ গোয়েন্দা প্রধানদের নজিরবিহীন সাক্ষাৎ
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ০৬:৪৩মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান মাইক পম্পেও’র সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ার তিনটি শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থার প্রধানরা যুক্তরাষ্ট্র সফর করেছেন। আমেরিকা ও রাশিয়ার মধ্যে একাধিক রাজনৈতিক ইস্যুতে যখন টানাপড়েন চলছে তখন এ নজিরবিহীন সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
-
রুশ বিশেষজ্ঞরা ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করবেন
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ০৩:২৯রাশিয়ার একটি বিশেষজ্ঞ দল ইরানের ফোরদু পরমাণু স্থাপনা পরিদর্শন করবে বলে খবর দিয়েছে তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বৃহস্পতিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
-
‘ইয়েমেনকে ইরানি ক্ষেপণাস্ত্র দেয়ার অভিযোগ প্রমাণ করতে পারেনি আমেরিকা’
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ০৪:৩৪রাশিয়া বলেছে, ইরান ইয়েমেনের হুথি যোদ্ধাদেরকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে আমেরিকা যে প্রমাণ তুলে ধরেছে তা অসম্পূর্ণ। এ ছাড়া, তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও জানিয়েছে মস্কো।
-
সিরিয়া বিষয়ক সোচি সম্মেলন সফল হয়েছে: ল্যাভরভ
জানুয়ারি ৩১, ২০১৮ ০৪:৪৩রাশিয়ার সোচি শহরে সিরিয়া বিষয়ক ন্যাশনাল কংগ্রেস সফল হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, সোচি সম্মেলনে যেসব পক্ষ অনুপস্থিত ছিল তারা সিরিয়ার সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে যোগ দেবে।
-
মার্কিন বিমানের দেড় মিটার কাছ দিয়ে উড়ে গেল রুশ যুদ্ধবিমান
জানুয়ারি ৩০, ২০১৮ ০৪:০৯কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানের অত্যন্ত কাছ দিয়ে একটি রুশ যুদ্ধবিমান উড়ে গেছে বলে অভিযোগ করেছে আমেরিকা। এ সময় রুশ যুদ্ধবিমান এসইউ-২৭ ও ইপি-৩ গোয়েন্দা বিমানের মধ্যে মাত্র ১.৫ মিটার দূরত্ব ছিল বলে জানিয়েছে ওয়াশিংটন।
-
রাশিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিল আমেরিকা
জানুয়ারি ২৭, ২০১৮ ০৪:১১ক্রিমিয়া প্রজাতন্ত্রে বাণিজ্যিক পণ্য পাঠানোর অভিযোগে রাশিয়ার আরো কিছু ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
-
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর দাবিকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে নাকচ করল রাশিয়া
জানুয়ারি ২৬, ২০১৮ ১৬:১৩ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনের দাবিকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে নাকচ করে দিয়েছে রাশিয়া। সাইবার হামলা চালিয়ে ব্রিটেনের হাজার হাজার মানুষকে রাশিয়া হত্যা করতে পারে বলে গ্যাভিন দাবি করার পরই আজ (শুক্রবার) এ জবাব দিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।
-
'সাইবার হামলা চালিয়ে হাজার হাজার ব্রিটিশ নাগরিককে হত্যা করতে পারে রাশিয়া!'
জানুয়ারি ২৬, ২০১৮ ১৪:৩৭ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন দাবি করেছেন, সাইবার হামলা চালিয়ে ব্রিটেনের হাজার হাজার মানুষকে হত্যা করতে পারবে রাশিয়া। রুশ সাইবার হামলায় ব্রিটিশ অবকাঠামো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়বে। এতে গোটা যুক্তরাজ্য জুড়ে মারাত্মক বিশৃঙ্খলা ও আতংক দেখা দেবে বলে জানান তিনি।
-
রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা হবে: পাকিস্তান
জানুয়ারি ২৫, ২০১৮ ১৪:২৮পাকিস্তান জ্বালানি ও সামরিক খাতে বিশেষ করে সন্ত্রাস বিরোধী খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে ইচ্ছুক। রুশ সংবাদ মাধ্যম স্পুতনিককে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। চলতি বছর দুই দেশ যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনাও করছে বলে জানান তিনি।