রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা হবে: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i51941-রাশিয়ার_সঙ্গে_সামরিক_সহযোগিতা_বৃদ্ধি_করা_হবে_পাকিস্তান
পাকিস্তান জ্বালানি ও সামরিক খাতে বিশেষ করে সন্ত্রাস বিরোধী খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে ইচ্ছুক। রুশ সংবাদ মাধ্যম স্পুতনিককে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। চলতি বছর দুই দেশ যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনাও করছে বলে জানান তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৮ ১৪:২৮ Asia/Dhaka
  • রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা হবে: পাকিস্তান

পাকিস্তান জ্বালানি ও সামরিক খাতে বিশেষ করে সন্ত্রাস বিরোধী খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে ইচ্ছুক। রুশ সংবাদ মাধ্যম স্পুতনিককে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। চলতি বছর দুই দেশ যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনাও করছে বলে জানান তিনি।

গত চার বছরে রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সামরিক সহযোগিতা নিশ্চিতভাবেই বেড়েছে বলে জানান তিনি।খাজা আসিফ বলেন, সাবেক প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এ বিষয়ে তিনি সরাসরি অবহিত আছেন। তবে দেশ দু'টির মধ্যে সম্পর্ক উন্নয়নের আরো অনেক সুযোগ আছে বলেও মন্তব্য করেন তিনি।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে সামরিক খাতে বিশেষ করে সন্ত্রাসী বিরোধী তৎপরতার ক্ষেত্রে পাকিস্তান সহযোগিতা আরো বাড়াতে চায়। এ ছাড়া,  পাকিস্তানে তেল, গ্যাস এবং বিদ্যুৎসহ জ্বালানি খাতে রুশ বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া, পাকিস্তান চলতি বছর রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে বলেও জানান খাজা আসিফ।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৫