-
সিরিয়ায় রুশ বিমান হামলায় আরো ১৮০ সন্ত্রাসী নিহত
অক্টোবর ০৭, ২০১৭ ১৪:৪১সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের অবস্থানে রুশ বিমান হামলায় ১৮০ সন্ত্রাসী নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় চালানো বিমান হামলায় নিহতদের মধ্যে কয়েক ডজন ভাড়াটে বিদেশী সন্ত্রাসী রয়েছে।
-
রিয়াদ-মস্কো সামরিক সহযোগিতা কারো জন্য হুমকি নয়: রাশিয়ার দাবি
অক্টোবর ০৭, ২০১৭ ০৬:১৭রাশিয়া দাবি করেছে, সৌদি আরবের সঙ্গে দেশটির সামরিক সহযোগিতা তৃতীয় কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করবে না। সৌদি রাজা সালমানের চলমান মস্কো সফর এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাতের জের ধরে একথা ঘোষণা করল রাশিয়া।
-
পরমাণু সমঝোতা ত্যাগ না করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানাল রাশিয়া
অক্টোবর ০৬, ২০১৭ ১৪:২৪ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই করা পরমাণু সমঝাতা থেকে বের হয়ে না যাওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ২০১৫ সালে ইরানের সঙ্গে জার্মানি এবং জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকা এ সমঝেতা সই করেছিল।
-
সৌদি রাজার রাশিয়া সফর: ১৫০০ সফরসঙ্গী ও সোনার সিঁড়ি প্রসঙ্গ
অক্টোবর ০৬, ২০১৭ ১৪:১২সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ রাশিয়া সফর করছেন। কিন্তু সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। রাজা যে সফরসঙ্গী হিসেবে দেড় হাজার ব্যক্তিকে নিয়েছেন তা হয়তো অনেকেরই জানা ছিল। কিন্তু তিনি যে বিমান থেকে নামার জন্য সোনার তৈরি চলন্ত সিঁড়িও সঙ্গে নিয়ে গেছেন তা অনেকেরই জানা ছিল না। সিঁড়িটি হঠাৎ নষ্ট হয়ে না গেলে হয়তো সেদিকে কারো নজরই পড়তো না।
-
সিরিয়ায় দায়েশ অবস্থানের ওপর কালিবার ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া
অক্টোবর ০৬, ২০১৭ ০৬:২৬সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবস্থানের ওপর রাশিয়ার দুইটি ডুবোজাহাজ থেকে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আয-যোরে দায়েশ অবস্থানের ওপর একাধিক কালিবার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়।
-
ডলার থেকে সরে আসতে ব্যাপক হারে সোনা কিনছে রাশিয়া
অক্টোবর ০৪, ২০১৭ ১৩:৫৭রাশিয়ার সোনা কেনার গতি বাড়িয়ে দিয়েছে। ডলার ভিত্তিক অর্থনৈতিক মানদণ্ডের ওপর পর্যায়ক্রমে নির্ভরতা বাতিল করা কিংবা অন্তত কমানোর জন্য দেশটি সোনা কেনার গতি বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
-
সিরিয়া-রুশ বিমান অভিযানে দায়েশের ৭ ফিল্ড কমান্ডার, ১ সমন্বয়কারী নিহত
অক্টোবর ০৩, ২০১৭ ১৩:৩২সিরিয়ায় রাশিয়ার বিমান বাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৭ ফিল্ড কমান্ডারসহ এক সমন্বয়কারী নিহত হয়েছে। এছাড়া, ফোরাতের পূর্ব তীরে গত দু'দিনের অভিযানে ৩০৪ জন দায়েশ নিহত এবং ১৭০ জনের বেশি আহত হয়েছে।
-
আবার আটক রুশ বিরোধীদলীয় নেতা, এবার ২০ দিনের কারাদণ্ড
অক্টোবর ০৩, ২০১৭ ০৩:৩৮রাশিয়ার একটি আদালত বিক্ষোভ সমাবেশের আইন লঙ্ঘনের অপরাধে সেদেশের প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি ন্যাভালনিকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে।
-
রাশিয়া সফরে যাচ্ছেন সৌদি রাজা সালমান
অক্টোবর ০২, ২০১৭ ১৪:৪৭সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ আগামি বৃহস্পতিবার রাশিয়া সফরে যাবেন। সৌদি আরবের কোনো রাজা এই প্রথম রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন। রাশিয়া সফরকালে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাজা সালমান।
-
সিরিয়ায় ১১ দিনে ২,৩৫০ সন্ত্রাসীকে হত্যা করেছে রাশিয়া
অক্টোবর ০১, ২০১৭ ০৫:১৪রাশিয়ার বিমান হামলায় সিরিয়ায় তৎপর প্রায় ২,৩৫০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে মস্কো জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ১১ দিনে চালানো এসব হামলায় আরো অন্তত ২,৭০০ জঙ্গি আহত হয়েছে।