-
মাহমুদ আব্বাসের সঙ্গে ফিলিস্তিনে নিযুক্ত প্রথম সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ০৬:১৪ফিলিস্তিনে নিযুক্ত প্রথম সৌদি রাষ্ট্রদূত নায়েফ আস-সুদাইরি ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। তিনি গতকাল (মঙ্গলবার) কারামা ক্রসিং পয়েন্ট দিয়ে জর্দান থেকে দুই দিনের এক সফরে পশ্চিম তীরে প্রবেশ করেন।
-
তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ০৬:২৩ইরানের বিরুদ্ধে আমেরিকা ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির ‘ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত সুইস চার্জ দ্যা অফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানে মার্কিন দূতাবাস না থাকায় সুইস দূতাবাস এদেশে মার্কিন স্বার্থ দেখাশুনা করে।
-
শি’কে ‘স্বৈরশাসক’ বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী; বেইজিংয়ে রাষ্ট্রদূত তলব
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ০৬:৪৬জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিয়া বেয়ারবক চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বলায় বেইজিংয়ে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া ফ্লোরকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
ফরাসি রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ০৬:৩৪জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সংবাদ সম্মেলনে রুশ সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় মস্কোয় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
সৌদি বাদশাহ ও প্রিন্সকে রায়িসির বার্তা: সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১৪:৩৭সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট পৃথক পৃথক বার্তা পাঠিয়েছেন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
-
ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে রিয়াদ বদ্ধপরিকর: রাষ্ট্রদূত
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১১:১৩ইরানে নিযুক্ত নয়া সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সৌদ আল-আনজি বলেছেন, তার দেশ তেহরানের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর।দু’দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন সৌদি রাষ্ট্রদূত
সেপ্টেম্বর ১১, ২০২৩ ০৭:০৬তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সৌদ আল-আনজি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর ফলে সাত বছরের বিরতির পর দু’দেশ নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে তা আরো বেশি পাকাপোক্ত হলো।
-
নাইজার থেকে ফরাসি সেনা বিদায় করার দাবিতে গণদোয়া অনুষ্ঠিত
সেপ্টেম্বর ০৯, ২০২৩ ০৭:০৬নাইজারের রাজধানী নিয়ামিতে ফরাসি সেনাঘাঁটির বাইরে দেশটির হাজার হাজার মুসলিম নাগরিক এসব উপনিবেশবাদী সেনাকে বিদায় করার আবেদন জানিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। গতকাল (শুক্রবার) জুমার নামাজের পর তারা এ সম্মিলিতভাবে এ দোয়া করেন।
-
নাইজেরিয়া প্রায় সব কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে
সেপ্টেম্বর ০৩, ২০২৩ ১৫:৫৩বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূত ও কূটনীতিদের দেশে ফেরত নিয়েছে নাইজেরিয়া। দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু জানিয়েছেন, শুধুমাত্র জাতিসংঘ মিশনে দেশের দুইজন কূটনৈতিক থাকবেন।
-
ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বেলজিয়ামের মন্ত্রীর মন্তব্য; প্রতিবাদে রাষ্ট্রদূত তলব করেছে তেল আবিব
সেপ্টেম্বর ০২, ২০২৩ ১১:১৯অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে ইহুদিবাদী ইসরাইলের সেনারা বসতবাড়ি উচ্ছেদ করার কারণে মানচিত্র থেকে এ সমস্ত গ্রামের নাম নিশানা মুছে যাবে বলে বেলজিয়ামের একজন মন্ত্রী মন্তব্য করায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে তেল আবিব।