-
২ মাসে রোহিঙ্গাদের আরও ৪০ গ্রাম পুড়িয়েছে মিয়ানমার: এইচআরডব্লিউ
ডিসেম্বর ১৮, ২০১৭ ০৯:২৭মিয়ানমারের রাখাইন রাজ্যে গত অক্টোবর ও নভেম্বর মাসে রোহিঙ্গাদের ৪০টি গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। এ নিয়ে সেনাবাহিনীর সহিংসতায় ভস্মীভূত রোহিঙ্গা গ্রামের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৫৪ তে। উপগ্রহ চিত্র বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
-
রোহিঙ্গাদের ভার বহন করা বাংলাদেশের জন্য খুবই কষ্টসাধ্য: শেখ হাসিনা
ডিসেম্বর ১৭, ২০১৭ ২২:১৬বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের জন্য পৃথক একটি জায়গায় আবাসনের উদ্যোগও নিচ্ছে তার সরকার। আমরা মানবিক কারণেই তাদের আশ্রয় দিয়েছি। তবে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর ভার বহন করা বাংলাদেশের জন্য খুবই কষ্টসাধ্য। তিনি বলেন, জানি না কবে মিয়ানমার তাদের প্রত্যাবাসন শুরু করবে। তবে এজন্য আন্তর্জাতিক চাপ বজায় রাখতে হবে।
-
রাখাইনে এক মাসে ৬৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে: এমএসএফ
ডিসেম্বর ১৪, ২০১৭ ০৯:৫৮মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট সেনাবাহিনীর নিধনযজ্ঞ শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মাঝে এক জরিপ চালানোর পর আন্তর্জাতিক সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) এ তথ্য জানিয়েছে।
-
রোহিঙ্গা ইস্যুতে নতুন চুক্তি করার আহ্বান এইচআরডব্লিউ'র, বিশ্লেষকের প্রতিক্রিয়া
ডিসেম্বর ১৩, ২০১৭ ১৭:৫৪রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্প্রতি সম্পাদিত সমঝোতা স্মারক প্রত্যাহার করে নতুন চুক্তি করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
-
‘রোহিঙ্গা ইস্যুতে ব্রিটিশ পররাষ্ট্র বিভাগ যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ’
ডিসেম্বর ১২, ২০১৭ ০৯:৩১ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো নির্যাতনকে জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ইস্যুতে ব্রিটেনের পররাষ্ট্র বিভাগ যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।
-
'রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসতে হবে'
ডিসেম্বর ১০, ২০১৭ ১২:৫৭বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
-
জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব পাস: বিপক্ষে চীন, বাংলাদেশ হতাশ
ডিসেম্বর ০৬, ২০১৭ ০১:০৬জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের অধিকার সুরক্ষা বিষয়ক একটি প্রস্তাব পাস হয়েছে। তবে, প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস না হওয়ায় হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।
-
মিয়ানমারে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করা হয়েছে: জাতিসংঘ
ডিসেম্বর ০৫, ২০১৭ ২১:৩৭জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল-হুসেইন বলেছেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। গ্রেনেড পুঁতে রাখা, কাছ থেকে গুলি করা, ছুরি দিয়ে আঘাত, পিটিয়েও হত্যা করা হয়েছে রোহিঙ্গাদের। এমনকি রোহিঙ্গারা বাড়িতে থাকা অবস্থায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
-
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কম্বোডিয়ার সহযোগিতা চাইলেন শেখ হাসিনা
ডিসেম্বর ০৪, ২০১৭ ১১:৫৩মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের কারণে সৃষ্ট রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান নিশ্চিত করতে কম্বোডিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
তোমাদের অধিকার রক্ষায় কাজ করে যাব: রোহিঙ্গাদের প্রতি পোপ
ডিসেম্বর ০১, ২০১৭ ২০:৪২ঢাকা সফররত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস রোহিঙ্গাদের অধিকার রক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাওয়ার আশ্বাস দিয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানীর আর্চ বিশপ মাঠে এক সভায় রোহিঙ্গাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোমাদের কষ্ট দেখে আমাদের প্রশান্তি বিঘ্নিত হয়। আমরা সবাই শান্তি চাই। যেখানে মন্দ রয়েছে, সেখানেই শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছি আমরা।’