• এতবড় কূটনীতিক পরাজয় বাংলাদেশের ইতিহাসে আগে কখনও হয় নি: রিজভী

    এতবড় কূটনীতিক পরাজয় বাংলাদেশের ইতিহাসে আগে কখনও হয় নি: রিজভী

    ডিসেম্বর ০১, ২০১৭ ০৯:৪৮

    মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন চুক্তির পরও রোহিঙ্গারা কেন প্রতিদিনই লাইন ধরে বাংলাদেশ আসছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। আজ (শুক্রবার) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

  • রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি: ঢাকায় পোপ ফ্রান্সিস

    রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি: ঢাকায় পোপ ফ্রান্সিস

    নভেম্বর ৩০, ২০১৭ ২০:১১

    ঢাকা সফররত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

  • রোহিঙ্গাদের দীর্ঘ সময়ের জন্য আশ্রয় দেয়া সম্ভব নয়: শেখ হাসিনা

    রোহিঙ্গাদের দীর্ঘ সময়ের জন্য আশ্রয় দেয়া সম্ভব নয়: শেখ হাসিনা

    নভেম্বর ২৯, ২০১৭ ২২:০৯

    বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থার প্রতি আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ফেকিতামোলয়া কাতোয়া ইউটোয়িকামানু প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।

  • রাখাইনে গণহত্যা: দোষীদের আন্তর্জাতিক আদালতে বিচার দাবি

    রাখাইনে গণহত্যা: দোষীদের আন্তর্জাতিক আদালতে বিচার দাবি

    নভেম্বর ২৯, ২০১৭ ২১:৩৩

    মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নিপীড়নে জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার দাবি করেছেন আন্তর্জাতিক সুশীল সমাজের প্রতিনিধিরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত দুইদিনব্যাপী সম্মেলনে তারা এ দাবি করেন।

  • রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

    রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

    নভেম্বর ২৯, ২০১৭ ১২:২৯

    রোহিঙ্গা সংকট নিয়ে আজ ঢাকায় শুরু হয়েছে দু’দিনের এক আন্তর্জাতিক সম্মেলন। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) উদ্যোগে ‘মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের ওপর ধীরগতিতে চালানো গণহত্যা অবসান’ শীর্ষক এই সম্মেলনে আন্তর্জাতিক সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।  

  • ঠেঙ্গার চরে রোহিঙ্গাদের পুনর্বাসন পরিকল্পনা বাতিল করতে হবে: অ্যামনেস্টি

    ঠেঙ্গার চরে রোহিঙ্গাদের পুনর্বাসন পরিকল্পনা বাতিল করতে হবে: অ্যামনেস্টি

    নভেম্বর ২৯, ২০১৭ ০৯:৪৯

    নোয়াখালীর জনমানবহীন ঠেঙ্গার চরে (ভাষান চর) রোহিঙ্গাদের পুনর্বাসনের সব পরিকল্পনা বাদ দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

  • রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে বাংলাদেশ

    রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে বাংলাদেশ

    নভেম্বর ২৮, ২০১৭ ২২:৩৮

    রোহিঙ্গা মুসলমানদের ফেরানোর লক্ষ্যে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বিদেশে নিযুক্ত বাংলাদেশের সব রাষ্ট্রদূতকে কূটনীতিক পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকায় তিন দিনব্যাপী দূত সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

  • বাংলাদেশে এখন ১০ লাখ রোহিঙ্গা, নোয়াখালীতে অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত

    বাংলাদেশে এখন ১০ লাখ রোহিঙ্গা, নোয়াখালীতে অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত

    নভেম্বর ২৮, ২০১৭ ১৬:২৬

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ১০ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে। তারা যেন নিরাপদে তাদের দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেজন্য সবার সহযোগিতা দরকার। 

  • রোহিঙ্গাদের দ্রুত ফেরাতে ভূমিকা রাখুন: কুটনীতিকদের প্রতি শেখ হাসিনা

    রোহিঙ্গাদের দ্রুত ফেরাতে ভূমিকা রাখুন: কুটনীতিকদের প্রতি শেখ হাসিনা

    নভেম্বর ২৬, ২০১৭ ০৯:১২

    কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরানোর বিষয়ে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

  • রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিরাপদ এবং স্বেচ্ছায় হওয়া উচিত: জাতিসংঘ

    রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিরাপদ এবং স্বেচ্ছায় হওয়া উচিত: জাতিসংঘ

    নভেম্বর ২৫, ২০১৭ ১৬:০৩

    জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র অড্রিয়ান অ্যাডওয়ার্ডস বলেছেন মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের প্রত্যাবাসনের নিরাপদ পরিবেশ এখনও তৈরি হয় নি।