•  কক্সবাজারে মিয়ানমার প্রতিনিধিদল, তাদের ওপর আস্থা নেই রোহিঙ্গাদের

    কক্সবাজারে মিয়ানমার প্রতিনিধিদল, তাদের ওপর আস্থা নেই রোহিঙ্গাদের

    মার্চ ১৯, ২০১৭ ১৫:৫৮

    নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের খোঁজখবর নিতে কক্সবাজারে এসেছে মিয়ানমারের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।

  • ‘মিয়ানমারের রোহিঙ্গারা ধীর গতির গণহত্যার শিকার হচ্ছে’

    ‘মিয়ানমারের রোহিঙ্গারা ধীর গতির গণহত্যার শিকার হচ্ছে’

    মার্চ ১৮, ২০১৭ ১৩:১৭

    ইউরোপ ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোপীয় রোহিঙ্গা কাউন্সিল বলেছে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা ধীর গতির গণহত্যার শিকার হচ্ছেন। এ ছাড়া, বিশ্ব সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করেছে এ সংস্থা। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান অপরাধ তৎপরতা নিয়ে স্বতন্ত্র তদন্তকে বাধাগ্রস্ত করায় এ সমালোচনা করা হয়।

  • রোহিঙ্গা মুসলমানরা আপাতত বাংলাদেশেই থাকতে পারবে

    রোহিঙ্গা মুসলমানরা আপাতত বাংলাদেশেই থাকতে পারবে

    মার্চ ০১, ২০১৭ ১৭:০০

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ বলেছেন, ‘রোহিঙ্গারা মিয়ামারে নির্যাতনের শিকার হয়ে এই দেশে আশ্রয় নিয়েছে। আপাতত তারা এখানে থাকবে। তাদের দেশ যখন নিরাপদ হবে তখন তারা ফিরে যাবে।’

  • জম্মুতে রোহিঙ্গাবিরোধী পোস্টার, গভীর সংকটে শরণার্থীরা

    জম্মুতে রোহিঙ্গাবিরোধী পোস্টার, গভীর সংকটে শরণার্থীরা

    ফেব্রুয়ারি ২২, ২০১৭ ০৯:৫৭

    জম্মু-কাশ্মিরে বসবাসকারী মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা গভীর সমস্যার মধ্যে পড়েছেন। ৩৬ বছর বয়সী মুহাম্মদ ইউসুফ নামে মাদ্রাসার শিক্ষক গত ১১ বছর ধরে জম্মু সীমান্তবর্তী এলাকায় বাস করলেও কখনো নিজেকে অনিরাপদ ভাবেননি। বরাবরই তিনি জম্মুকে নিজের দ্বিতীয় বাসা বলে মনে করে এসেছেন। কিন্তু আজ পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

  • হাসিনা-মার্কেল বৈঠক: রোহিঙ্গাদের অস্থায়ী পুনর্বাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা

    হাসিনা-মার্কেল বৈঠক: রোহিঙ্গাদের অস্থায়ী পুনর্বাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা

    ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ২০:০৭

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে মিয়ানমারের শরণার্থীদের অস্থায়ী পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আজ (শনিবার) মিউনিখের হোটেল ব্যারিসার হফ-এ ৫৩তম নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক মধ্যাহ্ন ভোজসভায় শেখ হাসিনা এ আহ্বান জানান।

  • রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে  আসা ত্রাণ হস্তান্তর

    রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে আসা ত্রাণ হস্তান্তর

    ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১৫:৫৮

    বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণ সাহায্য নিয়ে মালয়েশিয়া থেকে একটি জাহাজ আজ সকালে চট্রগ্রামে এসে পৌঁছেছে। মালয়েশিয়ার মুসলিম সংগঠনগুলোর পাশাপাশি বিদেশি ত্রাণ সংগঠনগুলো রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী এ জাহাজ পাঠিয়েছে।

  • রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পুনর্বাসনের উদ্যোগ: জাতিসংঘের উদ্বেগ

    রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পুনর্বাসনের উদ্যোগ: জাতিসংঘের উদ্বেগ

    ফেব্রুয়ারি ১২, ২০১৭ ১৭:২৬

    বাংলাদেশেরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি একটি মানবিক সংকট। তাই পর্যটন শহর কক্সবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওখানে তাদের শুধু পুনর্বাসন না, জীবিকাও নিশ্চিত করা হবে।

  • নিহত রোহিঙ্গার সংখ্যা হাজার ছাড়িয়েছে; পুনর্বাসন পরিকল্পনা নিয়েও বাড়ছে উদ্বেগ

    নিহত রোহিঙ্গার সংখ্যা হাজার ছাড়িয়েছে; পুনর্বাসন পরিকল্পনা নিয়েও বাড়ছে উদ্বেগ

    ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ১৬:৩৭

    মিয়ানমারে সেনাবাহিনীর দমনাভিযানে এক হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলমান নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। গত অক্টোবর মাস থেকে নতুনকরে শুরু হওয়া দমনাভিযানের নিহতদের পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে এ আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের দুই উচ্চপদস্থ কর্মকর্তা। তারা দু'জনই বাংলাদেশে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সঙ্কটের যে চিত্র উদঘাটিত হচ্ছে তার ভয়াবহতা বহির্বিশ্ব পুরোপুরি অনুধাবন করতে পারেনি।

  • রোহিঙ্গা নারীদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ যৌন নির্যাতন

    রোহিঙ্গা নারীদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ যৌন নির্যাতন

    ফেব্রুয়ারি ০৬, ২০১৭ ১৭:০৬

    মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরাপত্তাবাহিনীর সাম্প্রতিক অভিযান চলাকালে মুসলমান রোহিঙ্গা কিশোরী ও নারীদের ধর্ষণের পাশাপাশি তাদের বিরুদ্ধে যৌন সহিংসতা চালিয়েছে সে দেশের সরকারি বাহিনী।

  • মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ভয়ঙ্কর চিত্র জাতিসংঘের প্রতিবেদনে

    মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ভয়ঙ্কর চিত্র জাতিসংঘের প্রতিবেদনে

    ফেব্রুয়ারি ০৩, ২০১৭ ২৩:২৪

    মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী বহু অপরাধ করেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় থেকে শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর অত্যাচার-নিপীড়ন ও সহিংসতার ভয়ঙ্কর সব তথ্য উঠে এসেছে। বাংলাদেশে পালিয়ে আসা ২০৪ জন রোহিঙ্গা শরণার্থীর সাক্ষাৎকারের ভিত্তিতে জাতিসংঘ রিপোর্টটি প্রস্তুত করেছে।