-
রোহিঙ্গা মুসলমানদের ওপর নিধনযজ্ঞ চলতে থাকার রহস্য
জানুয়ারি ০২, ২০১৭ ১৪:৪৬মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির উগ্র বৌদ্ধদের নিধনযজ্ঞ ও দমন-পীড়ন এখনও চলছে। প্রশ্ন হল কেনো এই নিধনযজ্ঞ ও দমন-পীড়ন অব্যাহত রয়েছে?
-
বাংলাদেশে মাত্র ২৪১৫ রোহিঙ্গা বাস করছে, ২০১৭ সালে ফেরত নেয়া হবে: মিয়ানমার
ডিসেম্বর ৩০, ২০১৬ ২১:৪২বাংলাদেশে তিন লাখ রোহিঙ্গা মুসলমান বসবাস করছে বলে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে উল্লেখ করা হলেও মিয়ানমার সরকার দাবি করেছে, এ সংখ্যা মাত্র ২ হাজার ৪১৫ জন।
-
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি
ডিসেম্বর ৩০, ২০১৬ ১২:২১মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন থেকে প্রাণভয়ে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে শতাধিক রোহিঙ্গা মুসলমানকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
-
রোহিঙ্গা নির্যাতন: নিরাপত্তা পরিষদে ড. ইউনূসসহ ১৩ নোবেলজয়ীর খোলা চিঠি
ডিসেম্বর ২৯, ২০১৬ ২১:০২মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর আগ্রাসনের প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিকে খোলা চিঠি দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ নোবেল জয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের ১০ বিশিষ্ট ব্যক্তি। বৃহস্পতিবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
-
আরও ১২০ রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি
ডিসেম্বর ২৭, ২০১৬ ০৯:০৬কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের ১২০ রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ওইসব নৌকা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালায়।
-
রোহিঙ্গা বোঝাই আরও ৩৭ টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি
ডিসেম্বর ২৬, ২০১৬ ১২:৫২আশ্রয়প্রার্থী রোহিঙ্গা বোঝাই আরও ৩৭টি নৌকা কক্সবাজারের টেকনাফে নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
-
নাফ নদী দিয়ে ৬০০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি
ডিসেম্বর ২৫, ২০১৬ ১০:৪৪মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আসার সময় প্রায় ছয়শ রোহিঙ্গা মুসলমানকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
-
আরো ৪ রোহিঙ্গা নৌকা ফেরালো বিজিবি: উখিয়া সফরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ২০, ২০১৬ ১৫:৪৫মিয়ানমারে সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আরো ৪টি নৌকা আজ ফেরত পাঠিয়েছে বিজিবি সদস্যরা। টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ গণমাধ্যমকে জানান, মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে টেকনাফের নাফ নদীর জলসীমা অতিক্রম করার চেষ্টা করছিল রোহিঙ্গা বহনকারী নৌকাগুলো। এসময় বিজিবির বাধার মুখে নৌকাগুলো মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়। এসব নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা আরোহী ছিল।
-
রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও ধর্ষণের খবর প্রতিদিনই আসছে: জাতিসংঘ
ডিসেম্বর ১৬, ২০১৬ ১৬:০৯জাতিসংঘ বলেছে, মিয়ানমার থেকে প্রতিদিনই রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও ধর্ষণের খবর আসছে। তবে মিয়ানমার সরকার এসব খবরের সত্যতা স্বীকার করছে না। মিয়ানমার সরকার রোহিঙ্গা পরিস্থিতিকে আরো খারাপের দিকে ঠেলে দিচ্ছে বলেও জাতিসংঘ উল্লেখ করেছে।
-
‘রোহিঙ্গা পল্লীতে আগুন দেয়ার সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনী জড়িত’
ডিসেম্বর ১৩, ২০১৬ ১৫:৩৫মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা পল্লীগুলোতে আগুন দেয়ার সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনী জড়িত ছিল বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ। এটি বলেছে, আলামত এবং সাক্ষীদের সঙ্গে আলাপের ভিত্তিতে বোঝা যাচ্ছে, রোহিঙ্গা মুসলমানদের শাস্তি দেয়ার লক্ষ্যে এমন কাজ করা হয়েছে।