-
লেবাননের বিরুদ্ধে হামলার অজুহাত খুঁজছে ইসরাইল: জেবরান
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১৫:০২লেবাননের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেছেন, তার দেশের কাছে পরাজয়ের কথা ভুলে আবার লেবাননের ওপর সামরিক আগ্রাসন চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইল অজুহাত সৃষ্টির চেষ্টা করছে।
-
লেবাননকে রক্ষা করছে হিজবুল্লাহ; রয়েছে মানুষের ব্যাপক সমর্থন: মিশেল আউন
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৫:০১লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, লেবাননে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজুবল্লাহর উপস্থিতি জরুরি। সংগঠনটি দেশরক্ষায় ভূমিকা রেখে চলেছে। ফরাসি পত্রিকা 'ফিগারো'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
-
বৈরুতে ইরানি দূতাবাসে হামলার এজেন্ট আটক
সেপ্টেম্বর ১৯, ২০১৮ ১৪:৩৪২০১৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে হামলার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করেছে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তির নাম বাহা হোজির এবং সে উগ্রপন্থি সালাফি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখে।
-
লেবাননে অস্ত্র তৈরির সরঞ্জাম পাঠানোর খবর ডাহা মিথ্যা: ইরান
সেপ্টেম্বর ০৪, ২০১৮ ১৪:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, লেবাননে অস্ত্র তৈরির সরঞ্জাম পাঠানোর খবর ডাহা মিথ্যা। ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবেই এ ধরণের মিথ্যা খবর প্রচার করা হচ্ছে বলে তিনি জানান। মার্কিন টিভি চ্যানল 'ফক্স নিউজ' দাবি করেছে, ইরান লেবাননে অস্ত্র তৈরির সরঞ্জাম পাঠিয়েছে।
-
আমেরিকা পরাজিত শক্তি, তাদের শর্ত মূল্যহীন: হিজবুল্লাহ
সেপ্টেম্বর ০৪, ২০১৮ ১৩:২১লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নাঈম কাসেম বলেছেন, সিরিয়ায় পরাজিত শক্তি আমেরিকা ইরানের সামরিক উপদেষ্টা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের জন্য শর্তারোপ করতে পারে না। তারা সিরিয়ায় সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়ে পরাজিত হয়েছে। আমেরিকা ইরানি উপদেষ্টা ও হিজবুল্লাহর যোদ্ধাদের প্রত্যাহারের দাবি জানানোর অবস্থায় নেই বলে তিনি জানান।
-
‘অত্যাধুনিক সমরাস্ত্র থাকা সত্ত্বেও পরাজিত হবে ইসরাইল’
আগস্ট ২৭, ২০১৮ ০২:৪৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের কাছে অত্যাধুনিক সমরাস্ত্র থাকা সত্ত্বেও তার সংগঠনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে তেল আবিব নিশ্চিতভাবে পরাজিত হবে।
-
সিরিয়ার শরণার্থীদের দেশে ফিরতে বাধা দিচ্ছে আমেরিকা: ল্যাভরভ
আগস্ট ২১, ২০১৮ ০৬:৪১সিরিয়ার শরণার্থীদেরকে দেশে ফেরার গতি কৃত্রিমভাবে কমিয়ে দিতেই যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকা। গতকাল (সোমবার) রাজধানী মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন।
-
সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলো নির্মূল হওয়ার পথে রয়েছে: হিজবুল্লাহ
জুন ৩০, ২০১৮ ০১:১২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইসরাইল বিরোধী প্রতিরোধ অক্ষের অনুকূলে বদলে যাচ্ছে এবং সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলো নির্মূল হওয়ার পথে রয়েছে।
-
সিরিয়ায় হিজবুল্লাহ এবং ইরানের উপস্থিতির প্রয়োজন রয়েছে: কূটনীতিক
জুন ১২, ২০১৮ ১২:৪৭লেবাননে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার জেসিপকিন বলেছেন, সিরিয়া থেকে উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত দেশটিতে লেবাননের প্রতিরোধকামী আন্দোলন হিজবুল্লাহ এবং ইরানের উপস্থিতির প্রয়োজন রয়েছে।
-
২০ কোটি ডলারেও হিজবুল্লাহর বিজয় ঠেকাতে পারেনি সৌদি: জে. সুলাইমানি
জুন ১১, ২০১৮ ১৪:০০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ব্রিগেডের প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি বলেছেন, লেবাননের সংসদ নির্বাচনে সৌদি আরব ২০ কোটি ডলার ব্যয় করেছে। কিন্তু এরপরও নির্বাচনে হিজবুল্লাহ জয়লাভ করেছে। বার্তা সংস্থা 'ইসনা' আজ (সোমবার) এ খবর দিয়েছে।