-
লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ; আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী
আগস্ট ০৯, ২০২০ ১৪:৫০লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর আজ (রোববার) পদত্যাগ করেছেন দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। তিনি এক সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন।
-
বৈরুতে পাশ্চাত্যপন্থিদের বিক্ষোভ ও তাণ্ডব; নিহত এক পুলিশ, আহত ১৮০
আগস্ট ০৯, ২০২০ ০২:১৪লেবাননের রাজধানী বৈরুতে পাশ্চাত্যপন্থি ফোরটিন্থ মার্চ দলের এক বিক্ষোভ মিছিল থেকে সহিংস আচরণ করা হয়েছে এবং এর ফলে অন্তত এক পুলিশ নিহত ও অপর প্রায় ১৮০ জন আহত হয়েছে।
-
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বৈরুতে ফিল্ড হাসপাতাল খুলল ইরান
আগস্ট ০৯, ২০২০ ০১:৪৪লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্রবন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহতদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে বৈরুতেই ফিল্ড হাসপাতাল খুলেছে ইরান।লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ জাওয়াদ ফিরুজনিয়া গতকাল (শনিবার) এ হাসপাতাল উদ্বোধন করেন।
-
লেবানন বিস্ফোরণে এখনো ৬০ জন নিখোঁজ
আগস্ট ০৮, ২০২০ ১৯:১৫লেবাননের বৈরুত বন্দরে গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের পর এখন পর্যন্ত ৬০ জন নিখোঁজ রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
-
কোনো ঔপনিবেশিক শক্তি আর লেবাননে ফিরতে পারবে না: প্রেসিডেন্ট আউন
আগস্ট ০৮, ২০২০ ১৪:৩৯লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, তার দেশে আর কোনো ঔপনিবেশিক শক্তি আর ফিরে আসতে পারবে না। বিস্ফোরণে বিধ্বস্ত বৈরুত বন্দর পরিদর্শনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বিতর্কিত বক্তব্য দেয়ার পর লেবাননের জনগণের ভেতর যখন ব্যাপক ক্ষোভ বিরাজ করছে তখন প্রেসিডেন্ট আউন একথা বললেন।
-
আতঙ্ক কাটেনি; নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরাইল
আগস্ট ০৮, ২০২০ ১৩:১৬দখলদার ইসরাইলের সেনাবাহিনী ভুলক্রমে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে।
-
লেবাননের কাছে ১৫ টন খাদ্য সামগ্রী হস্তান্তর করল ইরান
আগস্ট ০৮, ২০২০ ১২:৫২লেবাননের রেডক্রসের কাছে ১৫ টন খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। এ তথ্য জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-প্রধান মোহাম্মাদ বাকের মোহাম্মাদি।
-
হিজবুল্লাহ মহাসচিবের বক্তব্যকে স্বাগত জানালেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ০৮, ২০২০ ১১:০৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী শেরবেল ওহেবি।
-
বৈরুতের নয় হাইফা'র দায়িত্ব আমাদের হাতে: ইসরাইলের প্রতি হিজবুল্লাহ'র হুশিয়ারি
আগস্ট ০৮, ২০২০ ১৫:৩৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বৈরুত বন্দরের দায়িত্ব আমাদের হাতে নেই তবে হাইফা বন্দরের দায়িত্ব আমাদের হাতে। কারণ এই বন্দর লেবাননের কৌশলগত প্রতিরক্ষার অংশ।
-
'গুদামে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র মজুদ ছিল- এ খবর সঠিক নয়'
আগস্ট ০৮, ২০২০ ০৫:৫০লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বৈরুত বন্দরে সম্প্রতি যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।