-
আফগান শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে: রাশিয়া
আগস্ট ২৮, ২০১৮ ০৭:১৬রাশিয়া জানিয়েছে, আফগাানিস্তান নিয়ে আন্তর্জাতিক শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ফোনালাপের পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলল। আগামী সপ্তাহে আফগানিস্তান ইস্যুতে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
-
ইরানি সেনা প্রত্যাহারের মার্কিন দাবির জবাব দিলেন ল্যাভরভ
আগস্ট ২৩, ২০১৮ ১১:১৯মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সিরিয়া থেকে ইরানি সৈন্য প্রত্যাহারের যে দাবি জানিয়েছেন তার জবাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, আমেরিকার সৈন্যসহ সিরিয়ায় বেআইনিভাবে উপস্থিত সব বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে।
-
সিরিয়ার শরণার্থীদের দেশে ফিরতে বাধা দিচ্ছে আমেরিকা: ল্যাভরভ
আগস্ট ২১, ২০১৮ ০৬:৪১সিরিয়ার শরণার্থীদেরকে দেশে ফেরার গতি কৃত্রিমভাবে কমিয়ে দিতেই যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকা। গতকাল (সোমবার) রাজধানী মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন।
-
চাপের কাছে নতিস্বীকার করবে না ইরান: রাশিয়া
আগস্ট ০৭, ২০১৮ ১৯:২৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অভিজ্ঞতা থেকে প্রমাণিত যে, চাপের কাছে নতিস্বীকার করবে না ইরান এবং দেশটিকে চাপ দিয়ে কোনো কিছু আদায় করা যাবে না।
-
মার্কিন সামরিক পরিকল্পনা সম্পর্কে রাশিয়া সচেতন আছে: ল্যাভরভ
জুলাই ৩০, ২০১৮ ১৭:৩১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা ও পশ্চিমা জোট কী ধরনের সামরিক পদক্ষেপ নেয়ার ষড়যন্ত্র করছে মস্কো তার সবই জানে। তিনি বলেন, এই সচেতনতাই রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করেছে।
-
'ইরানের সঙ্গে ডলার বহির্ভূত বাণিজ্য সম্পর্ক স্থাপন করবে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন'
জুলাই ০৯, ২০১৮ ১৫:০৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের সঙ্গে ডলার বহির্ভূত বাণিজ্য সম্পর্ক স্থাপনের সম্মত হয়েছে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন।
-
সিরিয়া পরিস্থিতি নিয়ে ল্যাভরভ-পম্পেও আলোচনা
জুন ১৯, ২০১৮ ০৫:০৭রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সিরিয়া পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। আলোচনায় তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৫৪ নম্বর প্রস্তাবের আওতায় সিরিয়া সংকট নিরসনের কথা বলেন।
-
এক ধাক্কায় কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা যাবে না: রাশিয়া
মে ৩১, ২০১৮ ০০:২৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার উদ্যোগকে মস্কো স্বাগত জানায়। একইসঙ্গে রাশিয়া মনে করে, এ কাজে সব পক্ষকে ধৈর্য ধরে ধাপে ধাপে অগ্রসর হতে হবে।
-
জাতিসংঘ প্রস্তাব লঙ্ঘন করেছে আমেরিকা: রুশ পরাষ্ট্রমন্ত্রী
মে ১০, ২০১৮ ১৮:৪৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করার মধ্যদিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব লঙ্ঘন করেছেন।
-
সিরিয়াকে ভাগ করার জন্য মার্কিন সেনা উপস্থিতি: ল্যাভরভ
মে ০৪, ২০১৮ ০৭:২০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার ফোরাত নদীর পূর্ব তীরে মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখা হয়েছে শুধুমাত্র দেশটিকে বিভক্ত করার জন্য।