-
আবারো আমেরিকাকে সতর্ক করল রাশিয়া
মে ০৩, ২০১৮ ১৬:১২ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার প্রশ্নে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আবারো আমেরিকাকে সতর্ক করেছে। তিনি বলেছেন, মার্কিন সম্ভাব্য এই পদক্ষেপে বিশ্ব পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশকে হারাবে। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে কৃষ্ণসাগর তীরবর্তী সোচি শহরে আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এসব কথা বলেছেন।
-
সিরিয়াকে এস-৩০০ না দেয়ার কোনো কারণ নেই: ল্যাভরভ
এপ্রিল ২০, ২০১৮ ১১:৫২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার ওপর সাম্প্রতিক হামলার পর দেশটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ না দেয়ার আর কোনো কারণ নেই। তিনি বলেন, এস-৩০০ না দেয়ার বিষয়ে মস্কোর জন্য সব ধরনের নৈতিক বাধ্যবাধকতা দূর করে দিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।
-
সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি অবৈধ: রাশিয়া
এপ্রিল ০৩, ২০১৮ ০৬:২২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি অবৈধ এবং জাতিসংঘ সনদের সঙ্গে সাংঘর্ষিক।
-
‘রাশিয়ার ওপর পরমাণু হামলার পরিকল্পনা করছে আমেরিকা’
মার্চ ০১, ২০১৮ ০০:৪৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের ওপর পরমাণু হামলা চালানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যম আমেরিকা পরমাণু নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
-
বল এবার সন্ত্রাসীদের কোটে: রাশিয়া
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১৫:০৭রাশিয়া বলেছে, সিরিয়ার পূর্ব গৌতায় যুদ্ধবিরতির বিষয়ে মস্কো তার অংশ বাস্তবায়ন করেছে এবং প্রতিদিন পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। যুদ্ধবিরতির বাকি অংশ সন্ত্রাসী গোষ্ঠীগুলো ও তাদের মদদদাতাদের এখন বাস্তবায়ন করতে হবে। বল এখন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কোটে।
-
গৌতায় নুসরার বিরুদ্ধে কিছুই করছে না আমেরিকা: মস্কোর অভিযোগ
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ০৯:০২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার পূর্ব গৌতায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম বা আন- নুসরার বিরুদ্ধে কিছুই করছে না আমেরিকা। পূর্ব গৌতায় এ গোষ্ঠী সবচেয়ে বেশি সহিংসতায় লিপ্ত।
-
লক্ষ্য সম্পর্ক জোরদার: রাশিয়া সফরে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১৫:১৯পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ রাশিয়া সফরে গেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। মস্কো সফরের সময় তিনি ল্যাভরভের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন বরে কথা রয়েছে।
-
আমেরিকার অভিযোগকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিলেন ল্যাভরভ
ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ০৫:০৪২০১৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কি বিচার বিভাগ ওই অভিযোগে রাশিয়ার ১৩ ব্যক্তি ও তিন সংস্থাকে অভিযুক্ত করার একদিন পর ল্যাভরভ এ মন্তব্য করলেন।
-
সিরিয়ায় চিরদিনের জন্য সেনা মোতায়েন রাখতে চায় আমেরিকা: রাশিয়া
ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ০৯:৩৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভেতরে চিরদিনের জন্য অবৈধভাবে সেনা মোতায়েন রাখার পরিকল্পনা নিয়েছে আমেরিকা। তিনি মার্কিন এ পরিকল্পনার তীব্র নিন্দা জানান।
-
সিরিয়া বিষয়ক সোচি সম্মেলন সফল হয়েছে: ল্যাভরভ
জানুয়ারি ৩১, ২০১৮ ০৪:৪৩রাশিয়ার সোচি শহরে সিরিয়া বিষয়ক ন্যাশনাল কংগ্রেস সফল হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, সোচি সম্মেলনে যেসব পক্ষ অনুপস্থিত ছিল তারা সিরিয়ার সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে যোগ দেবে।