-
‘বায়তুল মুকাদ্দাস সংকটের সমাধানে রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাবে’
ডিসেম্বর ২০, ২০১৭ ০৯:৫১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস ইস্যুতে সৃষ্ট জটিলতা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মস্কো সর্বোচ্চ চেষ্টা চালাবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বায়তুল মুকাদ্দাস ইস্যুতে মিশরের তোলা একটি প্রস্তাবে আমেরিকা ভেটো দেয়ার একদিন পর গতকাল (মঙ্গলবার) ল্যাভরভ একথা বলেছেন।
-
ইরানের পরমাণু সমঝোতা দেখে ভয় পেয়েছে উত্তর কোরিয়া: রাশিয়া
ডিসেম্বর ১১, ২০১৭ ০৬:১১রাশিয়া বলেছে, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়ন না করার মার্কিন মানসিকতা উত্তর কোরিয়ার জন্য উদ্বেগ তৈরি করেছে। পিয়ংইয়ং আমেরিকার সঙ্গে এই কারণে আলোচনায় বসতে চায় না যে, মার্কিন সরকার উত্তর কোরিয়ার সঙ্গেও একই আচরণ করতে পারে।
-
সিরিয়া থেকে অবশ্যই মার্কিন সেনা ফিরিয়ে নিতে হবে: রাশিয়া
ডিসেম্বর ০২, ২০১৭ ১১:৩৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর এখন সিরিয়া থেকে অব্যশই মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের সেনা সেনা ফিরিয়ে নিতে হবে।
-
উ. কেরিয়াকে ধ্বংসের পাঁয়তারা করছে আমেরিকা: রাশিয়া
ডিসেম্বর ০১, ২০১৭ ০৯:২৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উসকানি দিয়ে এবং তাকে ক্ষিপ্ত করে দেশটিকে ধ্বংস করার অজুহাত খুঁজছে ওয়াশিংটন।
-
তেহরান, মস্কো, বাকুর মধ্যে সহযোগিতার ওপর ল্যাভরভের গুরুত্বারোপ
নভেম্বর ২১, ২০১৭ ১২:২৫রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়া, ইরান ও আজারবাইজানের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। ল্যাভরভ বলেছেন, ত্রিপক্ষীয় এই সহযোগিতার ভিত্তি হবে তিন দেশের মধ্যকার অভিন্ন স্বার্থ। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
-
মার্কিন নির্বাচনে নাক গলানোর অভিযোগ নিছক কল্প-কাহিনী: ল্যাভরভ
নভেম্বর ০১, ২০১৭ ০৮:১০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন এবং ইউরোপীয় নির্বাচনে মস্কো নাক গলিয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে তা নিছক কল্প-কাহিনী।
-
‘বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষার জন্য পরমাণু সমঝোতার প্রয়োজন রয়েছে’
অক্টোবর ২১, ২০১৭ ০৮:০৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের সঙ্গে সম্পাদিত চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষার জন্য একান্তভাবেই প্রয়োজনীয়। জিসিপিওএ ত্যাগ করার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেন তিনি।
-
ইউরোপ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিন: ওয়াশিংটনকে মস্কো
অক্টোবর ২১, ২০১৭ ০৩:৪১ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্র সরিয়ে নেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রগুলোকে আমেরিকার মূল ভূখণ্ডে ফিরিয়ে নেয়া প্রয়োজন।
-
রাসায়নিক অস্ত্রের জন্য সিরিয়াকে দায়ী করতে দেব না: রাশিয়া
অক্টোবর ১২, ২০১৭ ০৬:৩৮রাশিয়া বলেছে, সিরিয়ায় চালানো রাসায়নিক হামলার জন্য দেশটির সরকারকে দায়ী করার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করবে মস্কো। রাশিয়ার সোচি শহরে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
-
আমেরিকা নুসরা সন্ত্রাসীদের ব্যবহার করছে: সিরিয়া
সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১৫:১০আস্তানা আলোচনার সাফল্যকে ব্যর্থ করে দিতে আমেরিকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা বা ফতেহ আশ-শামকে ব্যবহার করছে। এ অভিযোগ করেছেন সিরিয়ার পররষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম।