-
শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ, ইসিতে ঐক্যফ্রন্টের স্মারকলিপি
জানুয়ারি ০৩, ২০১৯ ১৬:০৯বাংলাদেশে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আজ (বৃহস্পতিবার) বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান এই আমন্ত্রণ জানান।
-
শপথ নিলেন শেখ হাসিনাসহ ২৯১ সংসদ সদস্য, যাননি ঐক্যফ্রন্টের এমপিরা
জানুয়ারি ০৩, ২০১৯ ০৮:৫০২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। তবে শপথ নেননি বিএনপির ৫ ও গণফোরামের ২ নির্বাচিত প্রতিনিধি।
-
যোগ্য প্রার্থী মনোনয়ন না দেওয়ায় বিএনপির ভরাডুবি: শেখ হাসিনা
ডিসেম্বর ৩১, ২০১৮ ১৫:০২বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "যোগ্য প্রার্থী মনোনয়ন না দেওয়ায় নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। আমি মনে করি বিএনপির দোষেই তারা ৭ আসন পেয়েছে। এ ছাড়া দুর্নীতি ও সন্ত্রাসের কারণেই তাদের ভরাডুবি হয়েছে।"
-
আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়: শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির অভিনন্দন
ডিসেম্বর ৩১, ২০১৮ ০৯:০৩বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
-
রেকর্ড জয় আওয়ামী লীগের: প্রধানমন্ত্রী হওয়ার হ্যাটট্রিক গড়ছেন শেখ হাসিনা
ডিসেম্বর ৩১, ২০১৮ ০৭:১২বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন।
-
আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, বিএনপি ৫
ডিসেম্বর ৩০, ২০১৮ ১৮:২২বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টির বেসরকারি ফল প্রকাশিত হয়েছে। এরমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২৫৯টি আসন। এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) জিতেছে ২০টি আসন। বিএনপি পেয়েছে মাত্র ৫টি আসন।
-
একাদশ জাতীয় নির্বাচনে সহিংসতায় নিহত ১৬, ভোট বর্জন অর্ধশত প্রার্থীর
ডিসেম্বর ৩০, ২০১৮ ১৪:২৪দেশজুড়ে বিক্ষিপ্ত সহিংসতা, অন্তত: ১৬ জনের প্রাণহানি এবং অর্ধশত প্রার্থীর ভোট বর্জনসহ নানা অনিয়ম অভিযোগের মধ্যেই আজ (রোববার) শেষ হয়েছে বাংলাদেশের বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন সব কেন্দ্রে চলছে ভোট গণনা।
-
ভোট দিয়ে যা বললেন হাসিনা-ফখরুল-কামাল-কাদের
ডিসেম্বর ৩০, ২০১৮ ০৬:৪৬বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর বলেছেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার বিশ্বাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তির জয় হবে। স্বাধীনতার পক্ষের জয় হবে। উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার জন্য নৌকা মার্কার ভোট দেবে। আমি জানি বাংলার জনগণ আমাদেরকে বেছে নেবে। নৌকার জয় হবেই হবে।’
-
বাংলাদেশে ভোটযুদ্ধ শুরু: জয়ের ব্যাপারে আশাবাদী আ. লীগ ও ঐক্যফ্রন্ট
ডিসেম্বর ৩০, ২০১৮ ০৫:৫৩কঠোর নিরাপত্তা ও টানটান উত্তেজনার মধ্যদিয়ে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (রোববার) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
-
শেষমুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন- হাসিনা : নৌকা মার্কা বড় জয়ের পথে- জয়
ডিসেম্বর ২৯, ২০১৮ ১৩:৪৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও নানা ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় যেকোনো ধরণের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে তিনি ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।