-
বিএনপি ইতোমধ্যে তাদের পরাজয় বুঝতে পেরেছে: শেখ হাসিনা
ডিসেম্বর ২৭, ২০১৮ ২০:১৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ৩০ ডিসেম্বরের আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে এবং নির্বাচনের আগে তারা নাশকতা করতে পারে। তিনি বিএনপি ও এর সহযোগীদের নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
-
‘পিইসি-জেএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠছে’
ডিসেম্বর ২৪, ২০১৮ ০৮:৪১বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রাথমিক ও অষ্টম শ্রেণির পরীক্ষার অনেকেই সমালোচনা করেন। তবে এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠছে। পরীক্ষায় অংশগ্রহণ এবং সার্টিফিকেট পাওয়ার বিষয়টি তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ হিসেবে কাজ করছে।’
-
নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: রংপুরে শেখ হাসিনা
ডিসেম্বর ২৩, ২০১৮ ১৩:৩০বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রংপুরে এক নির্বাচনী জনসভায় তার দলের প্রতীক নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে বলেছেন, নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আওয়ামী লীগ এ দেশের মানুষের স্বাধীনতা অর্জন করে দিয়েছে।
-
আমি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে এসেছি: শেখ হাসিনা
ডিসেম্বর ২২, ২০১৮ ১৬:২২বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিলেটে এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তার দলের প্রতীক নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, নৌকা হচ্ছে মানুষের বন্ধু। বিপদে মানুষকে রক্ষা করে। এই নৌকায় ভোট দিয়েই দেশের উন্নয়ন হচ্ছে।
-
নৌকার পালে হাওয়া লেগেছে, আবারও সরকার গঠন করব: শেখ হাসিনা
ডিসেম্বর ২১, ২০১৮ ১৫:২৯বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজ নৌকার পালে হাওয়া লেগেছে, নির্বাচনে নৌকার জয় হবে। আমরা আবারও সরকার গঠন করে আপনাদের সেবা করব।
-
যেনতেনভাবে ক্ষমতায় যেতে চাই না: শেখ হাসিনা
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৪:৪৫দেশের শান্তি বজায় রাখার স্বার্থে যেনতেনভাবে ক্ষমতায় যেতে চান না আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যবসায়ীদের
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৪:৩৩দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ব্যবসায়ীরা। আজ (বুধবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই-এর আয়োজনে ব্যবসায়ী সম্মেলনে এ অঙ্গীকার করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
-
আ. লীগের ইশতেহার ঘোষণা: আধুনিক নগর সুবিধায় গ্রাম হবে শহর
ডিসেম্বর ১৮, ২০১৮ ০৮:৪৯‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শীর্ষক আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা শুরু হয়।
-
উন্নয়নের স্বার্থে আরেকবার সরকারে থাকা একান্ত প্রয়োজন: শেখ হাসিনা
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৯:৪৫বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আরও পাঁচটি বছর ক্ষমতায় থাকা প্রয়োজন আওয়ামী লীগের। কারণ, উন্নয়ন কর্মকাণ্ড শেষ করতে আরেকবার ক্ষমতায় যাওয়া প্রয়োজন। বাংলাদেশে হতদরিদ্র বলে কিছু থাকবে না। প্রত্যেকটি মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থান যেটুকু বাকি আছে, সেটাও আমরা করতে সক্ষম হবো। সেজন্য আমাদের আরও পাঁচটি বছর সরকারে থাকা একান্তভাবে প্রয়োজন।”
-
‘খামোশ’ বললেই মানুষের মুখ বন্ধ হবে না: ড. কামালকে শেখ হাসিনা
ডিসেম্বর ১৪, ২০১৮ ১৯:২১বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে বলেছেন, খামোশ বললেই কি মানুষের মুখ খামোশ হয়ে যাবে? খামোশ বললে জনগণ খামোশ হয়ে যাবে না, মানুষকে খামোশ রাখা যাবে না। লজ্জা কম বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে তারা খামোশ বলতে পারেন।