-
ইরাকের অখণ্ডতা ও সংহতি দুর্বল হতে দেওয়া যাবে না: রায়িসি
নভেম্বর ১৮, ২০২১ ০৪:৩৯ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরাকের স্বাধীনতা, নিরাপত্তা ও গণতন্ত্রের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বুধবার রাতে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে টেলিফোনালাপে আরো বলেছেন, ইরান সব সময় ইরাকের সরকার ও জনগণের পাশে রয়েছে।
-
বিদেশি সেনা উপস্থিতি শুধুমাত্র নিরাপত্তাহীনতা এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে
নভেম্বর ১৬, ২০২১ ০৭:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি শুধুমাত্র এ অঞ্চলের নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা বাড়িয়ে চলেছে। বিদেশি উপস্থিতির বিপরীতে ইরান মনে করে এ অঞ্চলের দেশগুলো তাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম।
-
ইরানের বিরুদ্ধে বিস্ময়কর অভিযোগ করলেন রাফায়েল গ্রোসি
নভেম্বর ১৩, ২০২১ ০৪:৪২জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের বিরুদ্ধে আরেক ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য দেশটির নতুন সরকারের সঙ্গে যোগাযোগ করতে তার সংস্থা ব্যর্থ হয়েছে। তিনি এ বিষয়টিকে ‘বিস্ময়কর’ বলে বর্ণনা করেছেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় বাড়তি দাবি প্রতিরোধ করবে ইরান
নভেম্বর ০৫, ২০২১ ০৩:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রায়িসি বলেছেন, তেহরান কখনো আলোচনার টেবিল ছেড়ে চলে যাবে না তবে কোনো বাড়তি চাপ বা দাবির কাছে দেশের জনগণের জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেবে না।
-
‘আমেরিকার প্রভাব থেকে বেরিয়ে আসুন সম্পর্ক গভীর হবে’
অক্টোবর ২৬, ২০২১ ০৪:৫৭ইউরোপীয় দেশগুলোকে আমেরিকার প্রভাব থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, ইউরোপীয় দেশগুলো যেন এমন আচরণ না করে যাতে আমেরিকা ইউরোপকে তার খোলা আঙ্গিনা মনে করতে পারে।
-
সিদ্ধান্তহীনতা ভুগছে ইউরোপ ও আমেরিকা: ইরানের প্রেসিডেন্ট
অক্টোবর ২৫, ২০২১ ০৩:৫৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের সঙ্গে পরমাণু আলোচনায় আমেরিকা ও ইউরোপ সিদ্ধান্তহীনতায় ভুগছে। তিনি রোববার বিশ্বনবী (সা.)-এর মহিমান্বিত জন্মদিবস উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন।
-
করোনার টিকা নিতে জনগণকে উৎসাহিত করতে ইরানি প্রেসিডেন্টের আহ্বান
অক্টোবর ২৩, ২০২১ ১৪:৩৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি করোনাভাইরাসের টিকা নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
-
'মুসলিম দেশগুলোর উচিত ঐক্যবদ্ধ এবং বিভেদ থেকে দূরে থাকা'
অক্টোবর ১৯, ২০২১ ১৪:৫৩মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য শক্তিশালী করার পাশাপাশি নিজেদের মধ্যে দৃঢ় ও অটুট সম্পর্ক প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। এছাড়া নিজেদের মধ্যে ঐক্যে ফাটল সৃষ্টি করে এমন ধরনের কোনো বিবৃতি বা পদক্ষেপ নেয়া থেকে মুসলিম জাতিগুলোর বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন রায়িসি।
-
ইরান কখনও আলোচনার টেবিল ত্যাগ করেনি: প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ১৯, ২০২১ ০৩:৪০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ কখনও আলোচনার টেবিল ত্যাগ করেনি এবং ফলদায়ক যেকোনো আলোচনায় বসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আরো বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের পরমাণু আলোচনা থেকে অবশ্যই ফল বেরিয়ে আসতে হবে প্রতিপক্ষকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কঠোর মনোভাব প্রদর্শন করতে হবে।
-
মার্কিন সমর্থন ও পরিকল্পনায় আফগানিস্তানে দায়েশ বেড়ে উঠেছে
অক্টোবর ১০, ২০২১ ০৯:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, এ কথা সবাই জানে যে, আমেরিকার পরিকল্পনা ও সমর্থনে উগ্র সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ আফগানিস্তানে বেড়ে উঠেছে।