-
ইরান-সৌদি আলোচনা: কেউ পূর্ব শর্ত দেয় নি
অক্টোবর ০৪, ২০২১ ১৬:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার জন্য যে আলোচনা চলছে তাতে কোনো পক্ষই কোনরকম পূর্ব শর্ত দেয় নি।
-
পরমাণু সমঝোতা ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না ইরান
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১৭:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা ছাড়া অন্য কোন কিছু গ্রহণ করবে না। ফ্রান্সের দৈনিক পত্রিকা ‘লা মন্ডে’কে দেয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে এই মন্তব্য করেন।
-
স্লোগান কখনো আদালতের রায়ের জবাব হতে পারে না: মুখপাত্র
সেপ্টেম্বর ২৪, ২০২১ ০৩:০৪ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের এক টুইটার বার্তার জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, স্লোগান দিয়ে কখনও আদালতের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করা যায় না। খাতিবজাদে বৃহস্পতিবার ট্রাসকে উদ্দেশ করে নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, আপনার জ্বালাময়ী টুইট পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু স্লোগান কখনও আদালতের পক্ষ থেকে ঘোষিত রায়ের জবাব হতে পারে না।
-
এসসিও’র সদস্যপদ লাভ এশিয়া অভিমুখী পররাষ্ট্রনীতির ফসল: ইরান
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০২:১৪ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সাংহাই সহযোগিতা সংস্থায় তার দেশের পূর্ণ সদস্যপদ লাভকে ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করাকে ইরানের পররাষ্ট্রনীতিতে যে অগ্রাধিকার দেয়া হয়েছে তারই ধারাবাহিকতায় সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যপদ লাভ করা সম্ভব হয়েছে।
-
কাবুলে প্রতিনিধিদল পাঠানো নির্ভর করছে তালেবানের আচরণের ওপর
সেপ্টেম্বর ১৪, ২০২১ ০৪:৪১আফগানিস্তানে তালেবানের নেতৃত্বাধীন নয়া অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানে ইরান প্রতিনিধিদল পাঠাবে কিনা তা তালেবানের আচরণের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
-
আফগানিস্তানের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় ইরান
সেপ্টেম্বর ০৯, ২০২১ ০১:১৯আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ছয় প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে ইরান বলেছে, আফগানিস্তানের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা চায় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে গতরাতে (বুধবার রাতে) একথা জানিয়ে বলেন, আফগান জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে কীভাবে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায় তা নিয়েই মূলত বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে।
-
ভ্রাতৃঘাতী সংঘাত থেকে বিরত থাকুন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
সেপ্টেম্বর ০৪, ২০২১ ০২:৩৪ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ‘ভ্রাতৃঘাতী সংঘাত’ পরিহার করার জন্য আফগানিস্তানের সংঘর্ষরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে যখন সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তালেবানের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তখন এ আহ্বান জানালেন তিনি।
-
লাশ আর ধ্বংস ছাড়া আফগানিস্তানকে কিছুই দিতে পারেনি আমেরিকা: ইরান
আগস্ট ৩১, ২০২১ ১৪:০৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মার্কিন দখলদারিত্ব আফগানিস্তানকে লাশ ও ধ্বংস ছাড়া আর কিছুই দিতে পারেনি।
-
তেলবাহী জাহাজ নিয়ে রাজনীতি করবেন না: আমেরিকাকে ইরান
আগস্ট ৩০, ২০২১ ১৪:০৫জ্বালানি তেলের সংকটে পড়া লেবাননকে সহযোগিতার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান তেলবাহী যেসব জাহাজ পাঠিয়েছে সেগুলোতে কোনরকমের হস্তক্ষেপ না করার জন্য আমিরকাকে সতর্ক করেছে তেহরান।
-
পরমাণু চুল্লির ফুয়েল প্লেট তৈরির জন্য ইউরেনিয়াম মেটাল সমৃদ্ধকরণ করা হচ্ছে
আগস্ট ১৮, ২০২১ ০৮:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি মেনেই তেহরান তার পরমাণু কর্মসূচি পরিচালনা করছে।