-
'ইউক্রেনে শত শত মার্কিন সেনা তৎপর রয়েছে'
ডিসেম্বর ৩০, ২০২২ ০৯:৩০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে শত শত মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে। আমেরিকার এসব সেনা, বহু সামরিক উপদেষ্টা এবং গোয়েন্দা কর্মকর্তা বহু আগে থেকেই সরাসরি সংঘাতে জড়িত।
-
রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবেই
ডিসেম্বর ২৯, ২০২২ ০৬:৫৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দৃঢ়তার সাথে বলেছেন, যে লক্ষ্য নিয়ে তার দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে তা অর্জন করবেই। তিনি বলেন, “আমাদের সেনাদের মাঝে যে অধ্যবসায়, ধৈর্য এবং প্রতিশ্রুতি রয়েছে তাতে তারা ইউক্রেনে আমাদের দেশের জনগণ এবং সরকারের জন্য মৌলিক লক্ষ্য অর্জন করবে।"
-
রাশিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার: ওআইসি মহাসচিব
অক্টোবর ২৪, ২০২২ ১৭:১৪রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।
-
ইরান ও রাশিয়ার আর্থিক লেনদেনের দু'টি ব্যবস্থা শিগগিরই সংযুক্ত হবে: ল্যাভরভ
সেপ্টেম্বর ০১, ২০২২ ১৩:২৬রাশিয়ার অভ্যন্তরীণ অর্থ লেনদেনের ব্যবস্থা 'মির' খুব শিগগিরই ইরানের অভ্যন্তরীণ অর্থ লেনদেনের ব্যবস্থা 'শেতাব'-এর সঙ্গে যুক্ত হবে।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গিকার
সেপ্টেম্বর ০১, ২০২২ ১১:৪৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান সঠিক পথে তেহরান-মস্কো ঘনিষ্ঠ সম্পর্ক এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি গতকাল মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাতে দু'দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে এ ক্ষেত্রে বিরাজমান বাধা দূর করে এ সহযোগিতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
-
নিষেধাজ্ঞা প্রমাণ করেছে ইউক্রেন নয় মূল বিষয় অন্য কোথাও: ল্যাভরভ
জুলাই ২৫, ২০২২ ০২:৪৩বিশ্বে খাদ্য সংকটের জন্য নিজের দায় সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মিশর সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার কায়রোয় এক বক্তব্যে বলেছেন, পশ্চিমারা এ বাস্তবতা সম্পূর্ণ উপেক্ষা করার চেষ্টা করছে যে, রাশিয়ার ওপর তাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণেই বিশ্বে খাদ্য সংকট সৃষ্টি হচ্ছে।
-
তুরস্কে খাদ্যশস্যবাহী জাহাজ আটক নিয়ে যা বললেন ল্যাভরভ
জুলাই ০৬, ২০২২ ০২:০০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তুরস্কে আটক তার দেশের পতাকাবাহী জাহাজটির ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে পুরো বিষয়টি ভালো করে পর্যালোচনা করতে হবে। মস্কো সফররত ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রাফায়েল ফারিয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন শেষে এ আহ্বান জানান ল্যাভরভ।
-
কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে ব্রিটেনকে সতর্ক করল রাশিয়া
জুলাই ০৪, ২০২২ ০৫:৫৩ইউক্রেন সংকটের অজুহাতে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে ব্রিটেনকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কোনো অজুহাতেই কৃষ্ণসাগরে নতুন কোনো যুদ্ধজাহাজের অনুপ্রবেশ ঘটানো যাবে না। রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।
-
ন্যাটোর দাবি ‘হাস্যকর ও মর্যাদাহানিকর’: রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ
জুলাই ০২, ২০২২ ০২:৩৩মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো নিজেকে ‘নিছক প্রতিরক্ষা জোট’ দাবি করে যে বক্তব্য দিয়েছে তাকে ‘হাস্যকর ও মর্যাদাহানিকর’ বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল (শুক্রবার) বেলারুশের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সমাবেশে বক্তৃতা করার সময় এ মন্তব্য করেন।
-
রুশ পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর: দুই দেশের মধ্যে দীর্ঘ মেয়াদী সম্পর্কের ওপর গুরুত্বারোপ
জুন ২৩, ২০২২ ১৩:৪৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একদিনের ইরান সফরে এসে গতকাল (বুধবার) বিকেলে তিনি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেছেন।