-
রাজা সালমান অসুস্থ: ইরাকি প্রধানমন্ত্রীর সফর স্থগিত করল রিয়াদ
জুলাই ২০, ২০২০ ১৭:৩৯রাজা সালমান বিন আবদুল আজিজ অসুস্থ হওয়ার কারণে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সৌদি সফর স্থগিত করা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ আজ (সোমবার) এ ঘোষণা দেন। সৌদি রাজা বর্তমানে রাজধানী রিয়াদের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন।
-
সৌদি রাজা সালমান হাসপাতালে ভর্তি
জুলাই ২০, ২০২০ ১১:১৩সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা (এসপিএ) আজ (সোমবার) এ তথ্য নিশ্চিত করেছে।
-
উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে আসছেন ইরাকি প্রধানমন্ত্রী
জুলাই ১৯, ২০২০ ০৬:৪৩ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তেহরান সফরে আসছেন। ইরাকের জাতীয় সংসদের আইন বিষয়ক কমিটির সদস্য হোসেইন আল-আসাদি গতকাল (শনিবার) এ তথ্য জানিয়েছেন।
-
সৌদি সফরে যাচ্ছেন ইরাকি প্রধানমন্ত্রী; তারপরই ইরান সফর
জুলাই ১৮, ২০২০ ১৭:১১ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি শিগগিরি সৌদি আরব সফরে যাবেন। সৌদি থেকে ফিরে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন।
-
করোনাভাইরাসের কারণে সৌদি থেকে ৪০৯ জন বাংলাদেশি বিশেষ বিমানে করে আজ দেশে ফিরেছেন
জুলাই ১৭, ২০২০ ১২:০৪বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৌদি আরবে আটকা পড়া ৪০৯ জন বাংলাদেশি জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আজ শুক্রবার সকালে দেশে ফিরেছেন। সৌদি আরব থেকে করোনামুক্ত সার্টিফিকেট নিয়ে এসকল যাত্রী সকাল ৮ট ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মীরা এসব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন।
-
বিয়ের অনুষ্ঠানে সৌদি হামলায় ২৫ ইয়েমেনি নারী ও শিশু নিহত; ইরানের নিন্দা
জুলাই ১৭, ২০২০ ১১:৪০ইয়েমেনের আল-জাউফ এলাকায় বিয়ের অনুষ্ঠানে সৌদি জোটের বোমা হামলায় অন্তত ২৫ জন নিরপরাধ নারী ও শিশু নিহত হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক সমাজের নীরবতার সুযোগে সৌদি আররের নেতৃত্বে ইয়েমেনে যুদ্ধাপরাধ চলছে।
-
ফিলিস্তিনের গাজায় নিষিদ্ধ হলো সৌদি আরবের ২ টিভি চ্যানেল
জুলাই ১৭, ২০২০ ০৭:৪৩ফিলিস্তিনের গাজায় সৌদি আরবের আল-আরাবিয়া ও আল-হাদাস টিভি চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড সংক্রান্ত মিথ্যা খবর প্রচারের পর এ সিদ্ধান্ত নিয়েছে গাজার হামাস সরকার।
-
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানালো ইয়েমেন
জুলাই ১৬, ২০২০ ১৭:৪৫সৌদি আরবের যুদ্ধাপরাধের মুখে জাতিসংঘের নিরাপত্তা তীব্র সমালোচনা করেছে ইয়েমেন। পাশাপাশি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছে সানা।
-
ত্রাণের নামে সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র দিচ্ছে আমেরিকা ও তার মিত্ররা: রাশিয়া
জুলাই ১৬, ২০২০ ০৫:২০আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর অজুহাতে দেশটিতে তৎপর সন্ত্রাসীদের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি গেনেদি গাতিলভ তার দেশের বিখ্যাত পত্রিকা ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন।
-
সৌদি অবরোধ সত্ত্বেও ইয়েমেনে ত্রাণ দেয়ার চেষ্টা অব্যাহত রাখবে ইরান: জারিফ
জুলাই ১৫, ২০২০ ১৪:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ সত্ত্বেও যুদ্ধকবলিত দেশটিকে মানবিক ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখবে ইরান। একইসঙ্গে করোনোভাইরাসের বিস্তার রোধে দেশটিকে সাহায্য করবে তেহরান।