-
সৌদি গেছেন ইরাকি প্রধানমন্ত্রী: আলোচনা হবে রাজা সালমানের সঙ্গে
জুন ১৯, ২০১৭ ২১:৩৪চলমান আঞ্চলিক উত্তেজনা নিরসনের উপায় নিয়ে আলোচনার জন্য সৌদি আরব সফরে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। সৌদি সফরে তিনি সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করবেন। এ সময় দু দেশের মধ্যকার বর্তমান সম্পর্ক নিয়েও আলোচনা করবেন।
-
অবরোধকারীদের সঙ্গে কোনো আলোচনা নয়: কাতার
জুন ১৯, ২০১৭ ২১:১৩কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, তার দেশের ওপর যেসব দেশ অবরোধ আরোপ করেছে তাদের সঙ্গে কোনো আলোচনা করবে না দোহা। তিনি বলেন, সৌদি আরব ও তার মিত্ররা কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিলেই কেবল আলোচনা হতে পারে।
-
কাতার ইস্যুতে সৌদি-তুর্কি সম্পর্কের অবনতি
জুন ১৯, ২০১৭ ১৩:২৫কাতার ইস্যুতে সৌদি আরব ও তুরস্কের মধ্যকার সম্পর্কের অবনতি হতে শুরু করেছে। এ অবনতির চিত্র অনেকটা পরিষ্কার হয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সৌদি সফরের সময়।
-
‘তেহরানের জোড়া সন্ত্রাসী হামলায় সৌদি নিরাপত্তা বাহিনী জড়িত’
জুন ১৯, ২০১৭ ০৮:২৫তেহরানের জোড়া সন্ত্রাসী হামলায় সৌদি নিরাপত্তা বাহিনী জড়িত বলে মন্তব্য করেছেন ইরানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা। তিনি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর অনুরোধে সম্প্রতি তেহরানের জোড়া সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল।
-
ঈদ মার্কেটে সৌদি হামলা: লাশ হলো ২৪ ইয়েমেনি
জুন ১৮, ২০১৭ ১১:৫৮ইয়েমেনের সর্ব-উত্তরে সা’দা প্রদেশের একটি মার্কেটে সৌদি আরবের ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছ্যে। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর দিয়েছে।
-
ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক করতে যাচ্ছে সৌদি আরব: রিপোর্ট
জুন ১৭, ২০১৭ ২১:৩৫ফিলিস্তিনি ভূখণ্ড জবর দখলের মাধ্যমে ৬৯ বছর আগে ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠিত হলেও এই প্রথম তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে সৌদি আরব। এ নিয়ে দু পক্ষের মধ্যে গোপন আলোচনা চলছে।
-
ইরানি জেলে হত্যা করেছে সৌদি উপকূলরক্ষীরা
জুন ১৭, ২০১৭ ২১:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন জেলেকে হত্যা করেছে সৌদি আরবের উপকূলরক্ষীরা। পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মাজিদ আগা বাবায়ি জানিয়েছেন।
-
সৌদি আরবের সৃষ্ট উত্তেজনা থেকে ফায়দা লুটছে আমেরিকা
জুন ১৭, ২০১৭ ১৩:৪০কাতারের সঙ্গে সৌদি আরবসহ চারটি আরব দেশের সম্পর্ক ছিন্ন করাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন মার্কিন সরকার দোহার কাছে ১,২০০ কোটি ডলার মূল্যের ৩৬টি এফ-১৫ জঙ্গিবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
-
ইয়েমেনে মানবিক বিপর্যের জন্য জাতিসংঘ দায়ী: হুথি আনসারুল্লাহ
জুন ১৭, ২০১৭ ১৩:১৩দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদির বর্বরোচিত আগ্রাসনের ফলে দেশটিতে যে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দায়ী বলে জানিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। আগ্রাসী শক্তির মোকাবেলায় নিজেদেরকে রক্ষা করার পূর্ণ অধিকার ইয়েমেনিদের রয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।
-
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সৌদি সফরে গেছেন তুর্কি প্রধানমন্ত্রী
জুন ১৭, ২০১৭ ০৮:৫৫সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের মারাত্মক কূটনৈতিক টানাপড়েনের মাঝে রিয়াদ সফরে গেছেন তুরস্কের প্রধানমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করার লক্ষ্য নিয়ে তিনি এ সফরে বের হয়েছেন।