-
সম্পর্ক স্বাভাবিক করার পথে রয়েছে সৌদি-ইসরাইল
মে ২৮, ২০২২ ০৮:২০ইহুদিবাদী ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা চলতি সপ্তাহে সৌদি আরব সফর করেছেন। এ ঘটনার পর এই জল্পনা জোরদার হয়েছে যে, তেল আবিব ও রিয়াদ সম্পর্ক স্বাভাবিক করার জন্য পদক্ষেপ নিচ্ছে।
-
‘দারিদ্রের কবলে পড়ে থাকা পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না’
মে ২৬, ২০২২ ০৫:৩৩ইয়েমেনের উপ প্রধানমন্ত্রী এবং উপ প্রতিরক্ষামন্ত্রী জালাল আল-রুউইশান বলেছেন, তার দেশ যতক্ষণ পর্যন্ত দারিদ্র্যের কবলে পড়ে থাকবে এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত জাতিসংঘের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিররতির মেয়াদ বাড়াবে না।
-
যুদ্ধবিরতির মধ্যেই সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন
মে ২৫, ২০২২ ০৭:৪৫ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই ড্রোন ভূপাতিত করে ইয়েমেনের বাহিনী।
-
‘হিজবুল্লাহর সশস্ত্র সংগ্রামের প্রতি জনগণের সমর্থন প্রমাণিত হয়েছে’
মে ১৯, ২০২২ ০৩:১৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ দেশটির সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণের প্রশংসা করে বলেছেন, নির্বাচনের ফলাফলে প্রমাণি হয়েছে, হিজবুল্লাহ এবং এই সংগঠনের সশস্ত্র সংগ্রামের প্রতি তাদের সমর্থন অব্যাহত রয়েছে।
-
যুদ্ধবিরতি উল্লেখযোগ্যভাবে ইয়েমেন-সৌদির সংঘাত কমিয়ে দিয়েছে
মে ১৮, ২০২২ ১০:৩৯ইয়েমেন বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন, রমজান মাসের প্রথম দিকে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে সংঘাত কমে এসেছে। এ অবস্থায় তিনি আশা করছেন, দুই মাসের জন্য যুদ্ধবিরতি হলেও তার মেয়াদ আরও বাড়বে।
-
সৌদি আরবের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি: ইরান
মে ১৮, ২০২২ ০১:০৬সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
-
যৌথ খনি নিয়ে বৈঠকে বসতে ইরানকে সৌদি আরবের প্রস্তাব
মে ১৬, ২০২২ ১১:৫৪যৌথ গ্যাসক্ষেত্র 'অরাশ' নিয়ে আলোচনার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।
-
ইয়েমেনের ব্যাপারে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ নবায়ন করলেন বাইডেন
মে ১১, ২০২২ ১২:১৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনের ব্যাপারে আমেরিকার জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আবারো নবায়ন করেছেন। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ইয়েমেনের সাবেক সরকারের কোনো কোনো সদস্য ও আরো অন্যান্য ব্যক্তির নীতি ও আচরণ ইয়েমেনের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হওয়ায় এবং সেইসাথে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হওয়ায় জরুরি অবস্থা বহাল রাখা হয়েছে।
-
হজের প্যাকেজ ঘোষণা, খরচ বাড়লো লাখ টাকা
মে ১১, ২০২২ ১১:৪২চলতি বছরের হজের প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এবার হজযাত্রীদের খরচ লাখ টাকার বেশি বেড়েছে বলে জানান তিনি। আজ সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী। সভায় সরকারিভাবে দুটি এবং বেসরকারিভাবে হজে যাওয়ার জন্য একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়।
-
ইয়েমেনের কয়েকটি প্রদেশ দখলে নিতে চায় সৌদি আরব: রিপোর্ট
মে ০৯, ২০২২ ১৪:২৯ইয়েমেনের একটি গণমাধ্যম জানিয়েছে যে, সৌদি আরব ইয়েমেনের কয়েকটি প্রদেশ নিজ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নেয়ার পরিকল্পনা করছে। সৌদি সরকার গত সাত বছর ধরে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর মিত্র কয়েকটি আরব দেশকে নিয়ে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।