-
‘ওমর আল-বাশির ক্ষমতাচ্যুত হলেও ইয়েমেনে থাকবে সুদানি সেনারা’
এপ্রিল ১৬, ২০১৯ ১০:১৯সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বাশিরকে ক্ষমাতচ্যুত করার পরও সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধে অংশ নেয়া অব্যাহত রাখবে সুদানের সেনারা। সুদানের জান্তা সরকার গতকাল (সোমবার) এক বিবৃতিতে একথা জানিয়েছে। সম্প্রতি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বাশির।
-
সুদান: অবস্থান গ্রহণকারীদের ছত্রভঙ্গ করতে চাইছে সেনাবাহিনী
এপ্রিল ১৫, ২০১৯ ১৪:১১সুদানের রাজধানী খার্তুমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয়া প্রধান বিক্ষোভকারী গ্রুপকে ছত্রভঙ্গ করতে চাইছে দেশটির সেনাবাহিনী। এ বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং অবস্থান কর্মসূচিতে যোগ দিতে এ গ্রুপ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।
-
সুদানের সামরিক পরিষদের নয়া প্রধানের প্রতি সৌদি আরবের সমর্থন ঘোষণা
এপ্রিল ১৪, ২০১৯ ১৪:০৪সুদানের অন্তর্বর্তী সামরিক পরিষদের প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার। দেশটির দীর্ঘকালীন সময়ের প্রেসিডেন্ট ওমর আল বশির এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর রিয়াদ এ সমর্থন ব্যক্ত করলো।
-
‘ওমর আল-বশিরের অনুগতদের ক্ষমতা থেকে উৎখাত করা হবে’
এপ্রিল ১৪, ২০১৯ ০২:০১সুদানের অন্তর্বর্তী সামরিক পরিষদের নয়া প্রধান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশির সরকারের সকল অনুসারীকে ক্ষমতা থেকে ‘নির্মূল’ করা হবে। তীব্র গণবিক্ষোভের জের ধরে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট বশির ক্ষমতাচ্যুত হওয়ার তিন দিনের মাথায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা এল।
-
সুদানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করল রাশিয়া
এপ্রিল ১৩, ২০১৯ ১৫:১০সুদানের চলমান রাজনৈতিক সংকটে যেকোনো বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধিতা করেছে রাশিয়া। দেশটি বলেছে, বিদেশি হস্তক্ষেপ ছাড়া সুদানের সকল রাজনৈতিক দল ও পক্ষের অংশগ্রহণে চলমান সংকটের সমাধান করতে হবে।
-
একদিনের মাথায় সুদানে অভ্যুত্থানের নেতা জেনারেল আউফের পদত্যাগ
এপ্রিল ১৩, ২০১৯ ০২:০০সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পদত্যাগের পর ক্ষমতা গ্রহণকারী সামরিক কমান্ডার- জেনারেল আওয়াদ ইবনে আউফও পদত্যাগ করেছেন। প্রবল গণ-অভ্যুত্থানের জের ধরে বৃহস্পতিবার পদত্যাগ করতে বাধ্য হন ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা ওমর আল-বশির। এরপর অভ্যুত্থানের নেতা ইবনে আউফ নিজেকে সামরিক কাউন্সিলের প্রধান ঘোষণা করেছিলেন।
-
সুদান ইস্যুতে পক্ষ নিচ্ছে না ইরান, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান
এপ্রিল ১২, ২০১৯ ১৩:৩৯সুদানের ঘটনাবলীতে কোনো পক্ষ নেবে না ইসলামি প্রজাতন্ত্র ইরান ইরান বরং সব পক্ষকে ধৈর্য ধরার ও সংকট উত্তরণের জন্য সংলাপে বসার আহ্বান জানিয়েছে তেহরান।
-
সৌদির অনুগত হয়েও শেষ রক্ষা হল না: সুদানের প্রেসিডেন্টের পদত্যাগের নেপথ্য কারণ
এপ্রিল ১২, ২০১৯ ১২:৫১সুদানের পদত্যাগকারী প্রেসিডেন্ট ওমর আল বাশির ১৯৮৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী সাদেক আল মাহদিকে হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। গত তিন দশক ধরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমেই তারও ক্ষমতার অবসান ঘটবে বলে মনে করা হত।
-
সুদানে বেসামরিক সরকারের দাবিতে বিক্ষোভ; শান্তিপূর্ণ সমাধান চায় ইরান
এপ্রিল ১২, ২০১৯ ০৭:২৪সুদানের নতুন সামরিক পরিষদের কারফিউ বা সান্ধ্য আইন অমান্য করে রাজধানী খার্তুমে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বেসামরিক সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
-
বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির
এপ্রিল ১১, ২০১৯ ০৯:৫০সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির পদত্যাগ করেছেন। সুদানের একটি সরকারি সূত্র এ খবর দিয়েছেন। সূত্র জানিয়েছেন, এরইমধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।