-
ইরাকের গণকবর থেকে ২৩ দায়েশ কমান্ডারের দেহাবশেষ উদ্ধার
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ০১:৪১ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের একটি গণকবর থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশের ২৩ কমান্ডারের দেহাবশেষ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বোমা হামলাসহ অন্যান্য পাশবিক কাজ চালাতে অপারগতা প্রকাশের পর দৃশ্যত দায়েশ জঙ্গিদের হাতেই খুন হয়েছে এসব কমান্ডার।
-
সিরিয়া থেকে ৩৬ নারী ও শিশুকে অপহরণ করেছে দায়েশ
জুলাই ৩১, ২০১৮ ০১:২২উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশ থেকে জাতিগত দ্রুজ সম্প্রদায়ের ৩৬ জন নারী ও শিশুকে ধরে নিয়ে গেছে। গত সপ্তাহে এসব নারী ও শিশুকে অপহরণ করা হয় বলে সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
-
ইরানে হামলা চালাতে রাজি নয় মার্কিন সেনা কমান্ডাররা: মেজর জেনারেল বাকেরি
জুলাই ২৩, ২০১৮ ১৪:২১ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল বাকেরি তার দেশের বিরুদ্ধে আমেরিকার শত্রুতা ও হুমকির কথা উল্লেখ করে বলেছেন, ইসলামি ইরান শত্রুর যেকোনো হঠকারী পদক্ষেপ বা আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।
-
জার্মান সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাচ্ছে বিদেশিরা
জুলাই ২২, ২০১৮ ০৬:৪১জার্মান সরকার সে দেশের সেনাবাহিনীতে বিদেশি নাগরিকদেরকে চাকরির সুযোগ দেয়ার চিন্তা করছে। এর বিনিময়ে বিদেশিদেরকে জার্মানির নাগরিকত্ব গ্রহণ করতে হবে।
-
সৌদি জোট থেকে সেনা প্রত্যাহার করছে মালয়েশিয়া
জুন ২৯, ২০১৮ ০৬:৪৪সৌদি নেতৃত্বাধীন কথিত সামরিক জোট থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব গত তিন বছরের বেশি সময় ধরে বিরামহীনভাবে বিমান হামলা চালিয়ে আসছে।
-
শিগগিরই ৩ হাজার সেনাকে বরখাস্ত করা হবে: তুর্কি প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ১৯, ২০১৮ ১৪:০৯তুরস্ক সরকার দেশটির সেনাবাহিনীর তিন হাজার সদস্যকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। তুর্কি সংসদে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানিকলি। ২০১৬ সালের জুলাইয়ে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর শুরু হওয়া শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাদের বরখাস্ত করা হচ্ছে। আমেরিকায় স্বেচ্ছানির্বাসনে থাকা ভিন্ন মতাবলম্বী নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে এসব সেনার সম্পর্ক রয়েছে বলে সরকার জানিয়েছে।
-
ইরানের ‘বভার-৩৭৩’ রাশিয়ার ‘এস-৩০০’-এর চেয়ে বেশি কার্যকর
মার্চ ০৩, ২০১৮ ০৫:২৪ইরানের তরুণ বিজ্ঞানীদের উদ্যোগে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘বভার-৩৭৩’ বা ‘বিশ্বাস-৩৭৩’ রাশিয়ার এস-৩০০ ব্যবস্থার চেয়েও বেশি কার্যকর।
-
ইসরাইলি সেনাদের হামলায় ৯ ফিলিস্তিনির শাহাদাত
মার্চ ০৩, ২০১৮ ০৪:২৫গেল ফেব্রুয়ারি মাসে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে নয় ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা আর-রাই’র বরাত দিয়ে ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল আল-আলম এ খবর জানিয়েছে।
-
সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা দিল পাকিস্তান
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১২:১০সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির আওতায় সেখানে সেনা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স বা আইএসপিআর। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের একদল সেনা সৌদি আরবে যাচ্ছে। তারা প্রশিক্ষণ ও পরামর্শ সংক্রান্ত তৎপরতা চালাবে।
-
বিশ্বের সবচেয়ে বড় জুলুমবাজ হচ্ছে মার্কিন সরকার: সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ০৮, ২০১৮ ১৩:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, মার্কিন সরকার হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জুলুমবাজ ও নিষ্ঠুর সরকার। তারা নৃশংস সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চেয়েও খারাপ। আজ (বৃহস্পতিবার) জাতীয় বিমান বাহিনী দিবস উপলক্ষে বিমান বাহিনীর কমান্ডার ও সদস্যদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।