-
ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে লেবানন
এপ্রিল ০৩, ২০২০ ১৩:৫১দফায় দফায় আকাশসীমা লঙ্ঘনের জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে লেবানন। সম্প্রতি লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিমান থেকে সিরিয়ার হোমস প্রদেশের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগেও বহুবার লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার ওপরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল।
-
ইরাক থেকে সিরিয়ায় ২০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে আমেরিকা
এপ্রিল ০২, ২০২০ ০৮:৩৫ইরাক থেকে মার্কিন সেনারা অন্তত ২০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ সিরিয়ায় পাঠিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বুধবার রাতে জানিয়েছে, আমেরিকার ২০ ট্রাকের একটি বহর ইরাক থেকে সামরিক যন্ত্রপাতি, অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে সিরিয়ার আল-হাসাকা শহরে প্রবেশ করেছে।
-
আবারো ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া
এপ্রিল ০১, ২০২০ ০৪:৩৬ইহুদিবাদী ইসরাইলের বিমান থেকে ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের আকাশ থেকে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।
-
সিরিয়ার ওপর থেকে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে: জাতিসংঘকে চীন
মার্চ ৩১, ২০২০ ১৩:৪৮যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে একতরফা নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলেছে, করোনা ভাইরাসের এই মহামারীর ভেতরে দামেস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে না।
-
সিরিয়ায় প্রথম করোনাভাইরাসে মৃত্যু
মার্চ ৩০, ২০২০ ০৯:৩৫যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে অন্তত এক ব্যক্তি মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। গত ডিসেম্বর মাসের শেষ দিকে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম এ ভাইরাসের সংক্রমণে সিরিয়ায় কোনো ব্যক্তির মৃত্যু হলো।
-
সিরিয়ার ইদলিবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক
মার্চ ২৯, ২০২০ ১৩:৫৯যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ার ইদলিব প্রদেশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক। তুরস্ক যে এলাকায় এ ব্যবস্থা মোতায়েন করেছে সেখানে তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রয়েছে।
-
আমিরাতের যুবরাজ ফোন করলেন প্রেসিডেন্ট আসাদকে
মার্চ ২৮, ২০২০ ১৪:০৫সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে ফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন যায়েদ আল-নাহিয়ান। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যখন সিরিয়া বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে রয়েছে তখন আমিরাতের যুবরাজ প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ফোনে কথা বললেন।
-
তুরস্ক পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে: কঠোর নিন্দা জানাল দামেস্ক
মার্চ ২৭, ২০২০ ১১:০১তুরস্ক এবং তার মিত্র তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী সিরিয়ার মানুষের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের যে পদক্ষেপ নিয়েছে দামেস্ক তার কঠোর নিন্দা জানিয়েছে। তুরস্ক এবং তার সমর্থনপুষ্ট তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাখা নগরী ও তার আশেপাশের এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দেয়ার পর এ নিন্দা জানান হয়।
-
সিরিয়ার সেনা ও জনতার প্রতিরোধে পিছু হটলো মার্কিন সামরিক বহর
মার্চ ২৪, ২০২০ ১৮:০৭সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে সরকারি সেনা এবং সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকার সামরিক বহর। সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির কারণে এসব মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ ও ক্ষিপ্ত হয়ে রয়েছে।
-
হেমেইমিম বিমানঘাঁটিতে ড্রোন হামলা ব্যর্থ করল সিরিয়া
মার্চ ২৪, ২০২০ ০৯:৩৮সিরিয়ার লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট।