-
‘প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে বদলে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা’
এপ্রিল ১০, ২০২৩ ০৮:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে এবং বলদর্পী শক্তি ও ইহুদিবাদী ইসরাইলের প্রতিকূলে বদলে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা।
-
আবারো সিরিয়ার ওপর ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা, উপযুক্ত জবাব দিতে বলল ইয়েমেন
এপ্রিল ০৯, ২০২৩ ১৩:৫০সিরিয়ার রাজধানীর দামেস্কের ওপর আবার ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অধিকৃত গোলান মালভূমি থেকে আজ (রোববার) ভোর পাঁচটার দিকে ওই হামলা চালানো হয়। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
-
সিরিয়া থেকে ইসরাইল অভিমুখে রকেট নিক্ষেপ; বেজে উঠল সাইরেন
এপ্রিল ০৯, ২০২৩ ০৬:২৬ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, গতকাল (শনিবার) সিরিয়া থেকে তিনটি রকেট ইসরাইল অধিকৃত গোলান মালভূমির দিকে নিক্ষেপ করা হয়েছে। এসব রকেট ধেয়ে আসলে ইসরাইলের বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে।
-
সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও দূতাবাস খোলা নিয়ে আলোচনা
এপ্রিল ০৬, ২০২৩ ১৫:১৬সিরিয়া এবং তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য টেলিফোনে আলোচনা করেছেন। গতকাল (বুধবার) শেষ বেলায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ এবং তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাবিল আম্মার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেন।
-
সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে ইরান
এপ্রিল ০৫, ২০২৩ ১১:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হামজে কালান্দারি জানিয়েছেন যে, সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে ইরান। তিনি বলেন, ইসরাইলি হামলা প্রতিহত করার জন্য সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ইরান নিজের দায়িত্ব মনে করে।
-
ইসরাইলের আগ্রাসি নীতি পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের হুমকি সৃষ্টি করেছে
এপ্রিল ০৫, ২০২৩ ০৯:৫৯ইহুদিবাদী ইসরাইলের দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তেল আবিবের আগ্রাসি নীতির কারণে পুরো অঞ্চল সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে পড়েছে। গতকাল (মঙ্গলবার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করে।
-
সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি ইরানের সমর্থন এবং তুরস্কের সাথে দামেস্কের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা
এপ্রিল ০৫, ২০২৩ ০৮:৩৯রাশিয়া, ইরান, সিরিয়া এবং তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্পক্ষীয় কারিগরি বৈঠক মস্কোয় অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ার সার্বভৌমত্বকে সমর্থন জানানোর পাশাপাশি তুরস্কের সঙ্গে দেশটির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠাকেও সমর্থন করেছে।
-
ইরান বিরোধী জোট গঠনের স্বপ্ন ধূলিস্মাৎ হয়ে গেছে: ইসরাইলি গণমাধ্যম
এপ্রিল ০৪, ২০২৩ ১৬:৪০সৌদি আরবের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে সমঝোতা হওয়ার পর আমেরিকা ও ইসরাইল চিন্তিত ও হতাশ হয়ে পড়েছিল।
-
লাখো মানুষের উপস্থিতিতে ইরানের শহীদ ২ সামরিক উপদেষ্টার দাফন সম্পন্ন
এপ্রিল ০৪, ২০২৩ ১৪:৪৩ইসরাইলি বিমান হামলায় শহীদ ইরানের দুই সামরিক উপদেষ্টার দাফন অনুষ্ঠানে সর্বস্তরের বিপুল রোজাদার জনগণ অংশগ্রহণ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র শহীদ ২ সামরিক উপদেষ্টাকে শ্রদ্ধা জানাতে লাখো শোকার্ত মানুষ লাশবাহী মিছিলে অংশ নিতে তেহরানের রাস্তায় নেমে আসে।
-
সিরিয়া উপকূলে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা
এপ্রিল ০৪, ২০২৩ ১৪:০৫আমেরিকা ভূমধ্যসাগরের সিরিয়া উপকূলে তার একটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দুই কর্মকর্তা শহীদ হওয়ার পর তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তখন এই যুদ্ধজাহাজ মোতায়েনের ঘটনা ঘটলো।