-
‘আসাদকে ক্ষমতাচ্যুত করতে প্রকাশ্যে সন্ত্রাসী ব্যবহার করেছে পাশ্চাত্য’
আগস্ট ৩১, ২০২১ ০৫:১১সিরিয়ায় আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেশগুলোর কর্মকান্ডের কঠোর সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য পাশ্চাত্য প্রকাশ্যে সন্ত্রাসীদের ব্যবহার করেছে।
-
ইরানের প্রতি আবার কৃতজ্ঞতা জানালেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
আগস্ট ৩০, ২০২১ ০১:০৬সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তার দেশের পাশে থাকার জন্য ইরানের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়েছেন। সিরিয়া সফররত ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
-
ইরাক থেকে সিরিয়ায় গেলেন ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
আগস্ট ২৯, ২০২১ ১১:৫৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ইরাক সফর শেষে সিরিয়ায় গেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বিদেশ সফর।
-
সিরিয়ায় আগ্রাসন বন্ধে ইসরাইলকে বাধ্য করতে হবে
আগস্ট ২৫, ২০২১ ১০:৩৭জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি বলেছেন, সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইল অব্যাহতভাবে যে আগ্রাসন চালিয়ে আসছে তা বন্ধ করতে তাদেরকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ইসরাইল কোনভাবেই একটি দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে এভাবে লঙ্ঘন করতে পারে না।
-
ইসরাইলের ছোঁড়া ২৪টির মধ্যে ২২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া
আগস্ট ২১, ২০২১ ১৩:৫৪রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল গত বৃহস্পতিবার সিরিয়ার দামেস্ক এবং হোমস শহরের ওপর যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তার মধ্যে ২২টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।
-
ইসরাইলি হামলার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা পরিষদের প্রতি সিরিয়ার আহ্বান
আগস্ট ২১, ২০২১ ১০:০০সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার পুনরাবৃত্তি ঠেকাতে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক সরকার।
-
বিদেশি আগ্রাসন সিরিয়ার প্রতি ইয়েমেন ও হামাসের সমর্থনের অঙ্গীকার
আগস্ট ২০, ২০২১ ১৩:২৮ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের মুখে তারা বাশার আল-আসাদ সরকারের প্রতি সমর্থন দেবে। আগ্রাসী ও বলদর্পী শক্তিগুলোর বিরুদ্ধে দামেস্ক যে শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারও প্রশংসা করেন ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল-আতেফি।
-
ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
আগস্ট ২০, ২০২১ ০৪:১৫ইহুদিবাদী ইসরাইল গতরাতে আবারো সিরিয়ার রাজধানী দামেস্ক এবং পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ায় বিমান প্রতিরক্ষা বাহিনী ওই হামলা প্রতিহত করেছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সেনারা বিমান থেকে গতরাতে রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে এবং হোমস শহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সূত্র জানিয়েছে, দামেস্কের ওপর যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সে
-
এরদোগানের স্থূল পররাষ্ট্র নীতি তুরস্কের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে
আগস্ট ১১, ২০২১ ০৯:৩২তুরস্কের সামরিক বাহিনীর সাবেক শীর্ষ পর্যায়ের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তুর্কের এরতুর্ক বলেছেন, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সরকার মান্ধাতা আমলের আদর্শের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং জরুরী ভিত্তিতে তুরস্কের জাতীয় স্বার্থ রক্ষার জন্য এই নীতির পরিবর্তন প্রয়োজন।
-
উপকূলীয় শহর লাতাকিয়ায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ইরান
আগস্ট ০৯, ২০২১ ০৬:৪২সিরিয়ায় উপকূলীয় শহর লাতাকিয়ায় একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতায় বিধ্বস্ত আরব এ দেশটির পুনর্গঠনের অংশ হিসেবে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এক দশকের বেশি সময় ধরে সিরিয়ায় বিদেশিদের চাপিয়ে দেয়া যুদ্ধ চলছে।