-
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওমান ও কাতার সফর: আঞ্চলিক পরিস্থিতিতে এ সফরের গুরুত্ব
জানুয়ারি ১১, ২০২২ ১৩:৩৯প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে তেহরান ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওমান সফরে গিয়ে সেদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ওমান সফর শেষ করে এরই মধ্যে তিনি কাতার সফরে গেছেন।
-
কাতার সফর করছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী; আমিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
জানুয়ারি ১১, ২০২২ ১৩:০৯কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
-
ইয়েমেনের জনগণই তাদের ভবিষ্যত ঠিক করবে
জানুয়ারি ১১, ২০২২ ০৭:৪৮ইরানের পরাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আদুল্লাহিয়ান বলেছেন, আলাপ-আলোচনার মধ্যদিয়ে যুদ্ধবিধবস্ত ইয়েমেনের ভবিষ্যত দেশটির জনগকেই ঠিক করতে হবে।
-
সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি সম্ভব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১০, ২০২২ ০৫:০৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সব পক্ষ দৃঢ় সংকল্প দেখালে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তিতে উপনীত হওয়া সম্ভব। এই মুহূর্তে আলোচনার গতিপ্রকৃতি ‘ইতিবাচক ও সামনের দিকে অগ্রসরমান’ বলেও তিনি মন্তব্য করেছেন।
-
ইরানের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে: তালেবান পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১০, ২০২২ ০৫:০১ইরান সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গতকাল (রোববার) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে মুত্তাকি বলেছেন, রাজনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তাগত বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে এবং এসব আলোচনা ‘ভালো ফল’ বয়ে আনবে বলে তিনি আশা করছেন।
-
আফগানিস্তানের ব্যাপারে ভারতের নীতিতে পরিবর্তন আসেনি: জয়শঙ্কর
জানুয়ারি ০৯, ২০২২ ০৪:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলোচনা ও মতবিনিময় করেছেন।
-
আগামী বিশ্বে ইসরাইলের কোনো জায়গা হবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ০৪, ২০২২ ১৫:৪৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ফিলিস্তিনিদের স্বার্থ ও অধিকারের প্রতি সমর্থন দিয়ে যাবে এবং আগামী বিশ্বে ইসরাইলের কোনো স্থান নেই। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক হতাশাজনক মন্তব্যের প্রতিক্রিয়ায় আব্দুল্লাহিয়ান একথা বলেছেন।
-
সাইবার হামলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ২৯, ২০২১ ০৪:০৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে শত্রুদের সাইবার হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনগত ব্যবস্থা নেবে তেহরান। তিনি মঙ্গলবার তেহরানে ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা জালালির সঙ্গে এক বৈঠকের পর একথা জানান।
-
পাশ্চাত্য যেদিন আন্তরিকতা দেখাবে সেদিনই চুক্তি হবে: আব্দুল্লাহিয়ান
ডিসেম্বর ২৬, ২০২১ ০৪:১৩অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামীকাল (সোমবার) পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফা সংলাপ শুরু হতে যাচ্ছে। আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে।
-
ইরান কখনো ৫ জাতিগোষ্ঠীর বাড়তি দাবি মেনে নেবে না
ডিসেম্বর ২৪, ২০২১ ০৬:৪৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু ইস্যুতে যে আলোচনা চলছে, তেহরান তাতে অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা অব্যাহত রাখবে কিন্তু পাঁচ জাতিগোষ্ঠীর বাড়তি দাবি কখনো বিবেচনা করবে না।