• বুকামাল শহরে দায়েশের সাহায্যে আমেরিকা সবকিছু করেছে: হাসান নাসরুল্লাহ

    বুকামাল শহরে দায়েশের সাহায্যে আমেরিকা সবকিছু করেছে: হাসান নাসরুল্লাহ

    নভেম্বর ২০, ২০১৭ ২২:১৩

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়ার বুকামাল শহর দখলে রাখার জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে সব ধরনের সাহায্য দিয়েছে আমেরিকা। তিনি বলেন, আমেরিকা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করলেও বুকামাল শহরে এই গোষ্ঠীকে টিকিয়ে রাখতে এমন চেষ্টা নেই যা তারা না করেছে।

  • লেবাননে সংঘাত বাধানোর সৌদি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে: হিজবুল্লাহ

    লেবাননে সংঘাত বাধানোর সৌদি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে: হিজবুল্লাহ

    নভেম্বর ২০, ২০১৭ ০৫:৩৯

    লেবাননে রাজনৈতিক সংকট সৃষ্টি ও সংঘাত বাধিয়ে দেয়ার সৌদি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আন্দোলনের রাজনৈতিক কাউন্সিলের সভাপতি ইব্রাহিম আমিন আস-সাইয়্যেদ হিজবুল্লাহর এক যোদ্ধার শাহাদাতের চেহলাম উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।

  • ‘যেকোনো সামরিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ’

    ‘যেকোনো সামরিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ’

    নভেম্বর ১৩, ২০১৭ ২১:০৯

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ প্রধান শেখ নাবিল কাউক বলেছেন, তার সংগঠন যেকোনো সামরিক পরিস্থিতি মোকবেলায় প্রস্তুত রয়েছে। ইসরাইলকে দিয়ে লেবাননে সামরিক আগ্রাসন চালানোর জন্য সৌদি আরব যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি ইঙ্গিত করে নাবিল কাউক এ কথা বলেছেন।

  • হারিরিকে আটক রেখে সৌদি আরব যুদ্ধ ঘোষণা করেছে: হিজবুল্লাহ

    হারিরিকে আটক রেখে সৌদি আরব যুদ্ধ ঘোষণা করেছে: হিজবুল্লাহ

    নভেম্বর ১০, ২০১৭ ২২:২১

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী সাদ হারিরিকে আটক রেখে এবং তাকে পদত্যাগে বাধ্য করে সৌদি আরব লেবাননের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে।

  • লেবাননে হস্তক্ষেপ বন্ধ করুন: সৌদি আরবকে হিজবুল্লাহ এমপিদের আহ্বান

    লেবাননে হস্তক্ষেপ বন্ধ করুন: সৌদি আরবকে হিজবুল্লাহ এমপিদের আহ্বান

    নভেম্বর ০৯, ২০১৭ ১৮:৩৫

    লেবাননের অভ্যন্তরে হস্তক্ষেপ বন্ধ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সংসদ সদস্যরা। সৌদি আরব সফরে গিয়ে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি একটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেয়ার পর আজ (বৃহস্পতিবার) তারা এ আহ্বান জানলেন।

  • হারিরিকে সৌদি আরব আটকে রেখেছে: লেবাননের ধারণা

    হারিরিকে সৌদি আরব আটকে রেখেছে: লেবাননের ধারণা

    নভেম্বর ০৯, ২০১৭ ১৩:৩৩

    লেবানন সরকার মনে করছে, পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরবে আটক করে রাখা হয়েছে। দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এ ধারণা ব্যক্ত করেছেন।

  • হারিরির পদত্যাগ সত্ত্বেও লেবাননের মন্ত্রিসভা কাজ করবে: স্পিকার

    হারিরির পদত্যাগ সত্ত্বেও লেবাননের মন্ত্রিসভা কাজ করবে: স্পিকার

    নভেম্বর ০৮, ২০১৭ ২১:২৬

    লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগ সত্ত্বেও দেশের মন্ত্রিসভা কাজ করতে থাকবে। বুধবার কয়েকজন ব্যক্তি তার সঙ্গে আলাপ করেছেন এবং তাদের ভেতরে থেকে কেউ কেউ এ তথ্য জানিয়েছেন।

  • হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না মিশর: সিসি

    হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না মিশর: সিসি

    নভেম্বর ০৮, ২০১৭ ১৫:৪৬

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে না মিশর। হিজবুল্লাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সৌদি আরব আহ্বান জানানো সত্ত্বেও কায়রো এ কথা জানালো।

  • যুদ্ধ ঘোষণার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করল সৌদি আরব

    যুদ্ধ ঘোষণার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করল সৌদি আরব

    নভেম্বর ০৭, ২০১৭ ০৯:৩২

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য অভিযুক্ত করেছে রিয়াদ। গতকাল (সোমবার) আল-আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন পারস্য উসাগরীয় অঞ্চল বিষয়ক সৌদি প্রতিমন্ত্রী সামের আশ-শাবান।

  • স্বেচ্ছায় নয়, চাপের মুখে পদত্যাগ করেছেন হারিরি: হিজবুল্লাহ মহাসচিব

    স্বেচ্ছায় নয়, চাপের মুখে পদত্যাগ করেছেন হারিরি: হিজবুল্লাহ মহাসচিব

    নভেম্বর ০৫, ২০১৭ ২৩:২২

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশের প্রধানমন্ত্রী সাদ হারিরি নিজের ইচ্ছায় বরং তিনি চাপের মুখে পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়ে হারিরি চাপের মুখে ছিলেন।