-
বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতির বিরূপ প্রভাব, দখলদারিত্ব কমানোর পরামর্শ বিশ্লেষকদের
মার্চ ১২, ২০২৩ ১৫:১৯স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান গেটে অবস্থান নেয়া শিক্ষার্থীরা অবশেষে আজ (রোববার) বিকেলে ফিরে গেছেন। এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন রাবির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপরে তারা ফিরে যায়। তবে সোয়া ২টার দিকে আবারও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। সর্বশেষ সোয়া ৪টার দিকে ফিরে যান অন্দোলনকারীরা।
-
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
মার্চ ১২, ২০২৩ ১৫:০৬তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই খেলায় জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা। ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তি দলের বিপক্ষে যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের ইতিহাস গড়ল সাকিব আল হাসানের দল।
-
পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে সরকার: অভিযোগ ফখরুলের
মার্চ ১২, ২০২৩ ১৪:২৫জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করতেই সরকার পরিকল্পিতভাবে পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে। এমন অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থল হচ্ছে বাংলাদেশ, বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
মার্চ ১১, ২০২৩ ১৪:১৬কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ৩০০ কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থল হতে পারে। পূর্ব-প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখতে পারে। তাই বাংলাদেশে বিদেশীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না: অ্যাডভোকেট কামরুল; ১৮ মার্চ সারাদেশে প্রতিবাদ সমাবেশ বিএনপির
মার্চ ১১, ২০২৩ ১৪:০৮কোন অবস্থাতেই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
-
'কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে শিয়া মুসলমানদের জড়িত থাকার প্রমাণ নেই'
মার্চ ১০, ২০২৩ ১৫:২৮বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা আল্লামা মুফতি শরীফুল ইসলাম নুরীর উপর বর্বরোচিত হামলার ঘটনায় শিয়া মুসলমানরা জড়িত বলে যে অভিযোগ করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
-
বেড়েছে হজের খরচ; ৪ দফা সময় বাড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত হজযাত্রী নিবন্ধন
মার্চ ১০, ২০২৩ ১৩:০৮সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময় শেষবারের মতো আগামী ১৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু দফায় দফায় সময় বাড়ানোর পরও হজযাত্রী নিবন্ধনে কাঙ্ক্ষিত গতি আসছে না। সরকারি-বেসরকারি মিলে নিবন্ধন সংখ্যা এখনও ৫০ হাজার হয়নি। অথচ চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
-
খালেদা জিয়ার রাজনীতি নির্ভর করবে আদালতের সিদ্ধান্তের ওপর: ওবায়দুল কাদের
মার্চ ১০, ২০২৩ ১২:৪৫বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইলেকশন করবেন নাকি রাজনীতি করবেন তা নির্ভর করবে আদালতের সিদ্ধান্ত ওপর। খালেদা জিয়ার রাজনীতি আইনি প্রক্রিয়ায় চলবে। -এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ
মার্চ ০৯, ২০২৩ ১৪:৫৯তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি।
-
কিডনি ঝুঁকি বাড়ছে বাংলাদেশিদের, আক্রান্ত ২ কোটি মানুষ, ঝুঁকিপূর্ণ তালিকায় বিশ্বে অবস্থান দশম
মার্চ ০৯, ২০২৩ ১৪:৫৮জলবাযু পরিবর্তনের কারণে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে,এ কারণে বিশ্বব্যাপী কিডনি জটিলতায় আক্রান্ত রোগির হারও বাড়ছে। এই তালিকায় পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। এমন বাস্তবতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস।