-
ঢাকার নিউমার্কেট এলাকায় ভবন বিস্ফোরণ: নিহত ৩; আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি
মার্চ ০৫, ২০২৩ ১৪:৪৫বাংলাদেশের রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনা কোন নাশকতা নয়, স্রেফ দুর্ঘটনা। তবে বিস্ফোরণের ঘটনাটি কি কারণে ঘটতে পারে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
-
'আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা করছে'
মার্চ ০৪, ২০২৩ ১৪:৪৪আন্দোলন দমিয়ে রাখতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
-
এনআইডি দিয়ে ট্রেনের টিকিট কাটতে গিয়ে যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া
মার্চ ০৪, ২০২৩ ১৪:০৬বাংলাদেশে ট্রেনের টিকিট প্রাপ্তি সংকট নিয়ে সমালোচনা অনেক দিনেরই। কারণ অনেকেই চান না স্টেশনের কাউন্টারে ভিড় ঠেলে ট্রেনের টিকিট কাটতে। কিংবা নানা ব্যস্ততায় সময়ও হয়ে ওঠে না অনেকের। তাই অনলাইনে টিকিট কাটা দিন দিন জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে অনেক আগে থেকেই অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি চালু রয়েছে।
-
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না : মঈন খান
মার্চ ০৩, ২০২৩ ১৬:২৬সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ দশ শতাংশ ভোটও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, আওয়ামী সরকার বলছে তারা দেশের অনেক উন্নয়ন করেছে, জনগণ তাদের ভালোবাসে। তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন কেন দিচ্ছে না? কারণ আওয়ামী সরকার জানে একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হলে আগামী সংসদ নির্বাচনে তারা দশ শতাংশ ভোটও পাবে না।
-
শ্রবণজনিত সমস্যায় বাংলাদেশের প্রায় ৯ শতাংশ মানুষের; শব্দের উচ্চমাত্রা নিয়ন্ত্রণ জরুরি
মার্চ ০৩, ২০২৩ ১৪:১৮রাজধানী ঢাকার ব্যস্ততম প্রায় সব এলাকার শব্দ দূষণের অবস্থায়ই প্রায় এরকম। খানিক সময় থাকার পরে নিরিবিলি পরিবেশে গেলেও কানে বাজতে থাকে হর্ণের শব্দ তরঙ্গ। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-তে উল্লেখিত আদর্শমান অতিক্রম করেছে প্রায় সব জায়গাতেই। নগরের বিভিন্ন স্থানে সাধারণভাবে শব্দের গ্রহণযোগ্য মানমাত্রা পরীক্ষা করে দেখা যায়, প্রায় ১ দশমিক ৩ থেকে ২ গুণ বেশি শব্দ হচ্ছে।
-
অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি
মার্চ ০৩, ২০২৩ ১৩:১৪বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
-
নির্বাচন কমিশন মুরুব্বিয়ানা করতে পারবে না: সিইসি
মার্চ ০২, ২০২৩ ১১:৫৬বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি উপনির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও সামগ্রিক নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার যে সব তথ্য সামনে আসছে তা মানতে নারাজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি দাবি করেছেন ভোটার উপস্থিতি কমের তথ্য সঠিক নয়। আজ (বৃহস্পতিবার) জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
-
নতুন শ্রমবাজার রোমানিয়া: বাংলাদেশি কর্মী পালিয়ে যাওয়ায় শঙ্কা বাড়ছে
মার্চ ০২, ২০২৩ ১১:৩৬দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের গত তিন বছর ধরে বাংলাদেশ থেকে কর্মীরা যাচ্ছেন রোমানিয়ায়। তবে কর্মী যাওয়া শুরু হতে না হতেই সেখানকার শ্রমবাজার হারানোর শঙ্কাও উঠেছে। কারণ সেদেশে গিয়ে বাংলাদেশিরা ইউরোপের তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রোমানিয়া।
-
বীমা খাতের মূল সমস্যা সচেতনার অভাব, মাঠ পর্যায়ের কর্মীদের সঠিক তদারকির অভাবে বাড়ে ভোগান্তি
মার্চ ০১, ২০২৩ ১৩:০৮বাংলাদেশে বীমা কোম্পানির বদনাম হোক সেটা কোন ভাবেই কাম্য না। এজন্য কারও চাপের কাছে আপনারা মাথা নত করবেন না বলে বীমা কোম্পানীর কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
পালিয়ে যাওয়া জঙ্গিরা ধরা পড়বে খুব শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্চ ০১, ২০২৩ ১২:১১পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না, বিষয়টি ঠিক এমন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, অনেক জঙ্গিই ধরা পড়েছে, অনেক জঙ্গিকে খুঁজেও বের করা হয়েছে। আর যারা পালিয়েছে তাদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। খুব শিগগিরই তারাও ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।