-
বাংলাদেশে নতুন কোন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জানুয়ারি ০৯, ২০২৩ ১৮:০৭বাংলাদেশে নতুন করে কোন নিষেধাজ্ঞা আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম । আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
-
রাজধানী ঢাকায় আরো ৭১১ টি বাসে ইটিকিটিং চালু হচ্ছে মঙ্গলবারে থেকে
জানুয়ারি ০৯, ২০২৩ ১৬:৩৯ঢাকা মহানগরীতে চলাচল করা বাসগুলোর মধ্যে নতুন করে আরও ১৫টি পরিবহন কোম্পানির বাসে মঙ্গলবার ১০ জানুয়ারি থেকে ই-টিকিটিং চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলি অঞ্চলের ওই ১৫টি কোম্পানিতে বর্তমানে বাস রয়েছে ৭১১টি।
-
কারামুক্ত বিএনপি নেতা ফখরুল-আব্বাস যা বললেন
জানুয়ারি ০৯, ২০২৩ ১৬:৩৩সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের পার্টি অফিস থেকে চারশর ওপর নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে তারা (সরকার) মনে করেছিল, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করে দিতে পারবে। কিন্তু পারেনি। আপনারা সফলভাবে কর্মসূচি পালন করেছেন। আজকে গোটা বাংলাদেশ প্রতিবাদের জড়ে প্রকম্পিত হয়েছে।’
-
২০২২ সালে রেডিও তেহরানের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীদের নাম ঘোষণা
জানুয়ারি ০৯, ২০২৩ ১৫:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান-বাংলা) আয়োজিত ২০২২ সালের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
-
ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সংকট, রাতে চাপ থাকলেও দিনে চুলা জ্বলে নিভু নিভু; ভোগান্তিতে নগরবাসি
জানুয়ারি ০৯, ২০২৩ ১৫:৩৫বাংলাদেশে শীত আসার সাথে সাথেই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় গ্যাস সংকট দেখা দিচ্ছে । গ্যাস না পেয়ে বিপাকে রাজধানী ঢাকার অনেক বাসিন্দা। সারা বছর গ্যাসের সংকট থাকলেও বছরের এ সময়টাতে তীব্র সংকটের মুখোমুখি হন তারা।
-
আইআরআইবি ফ্যান ক্লাব ও ভয়েস অব ডি-এক্সিং কুইজের ১২তম পর্বের ফল প্রকাশ
জানুয়ারি ০৯, ২০২৩ ১৪:৫৩আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে ২০২২ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ১২তম পর্বের ফলাফল ঘোষণা করা হয়েছে।
-
নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশ মিশনগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ
জানুয়ারি ০৮, ২০২৩ ১৮:৩১বাংলাদেশের সরকারি সংস্থা ও ব্যক্তির ওপর কোনো কারণে নিষেধাজ্ঞা আসতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে সেই নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সাতটি অগ্রাধিকার ঠিক করে দেওয়া হয়েছে।
-
চলছে বিশ্ব ইজতেমার শেষ মূহুর্তের প্রস্তুতি; ওযু গোসলের সুযোগ বাড়িয়েছে প্রশাসন
জানুয়ারি ০৮, ২০২৩ ১৪:০৫করোনার জীর্ণতা কাটিয়ে, টঙ্গীর তুরাগ নদীর তীরে এ বছরও দুইপর্বের বিশ্ব ইজতেমার প্রথমপর্ব শুরু হতে যাচ্ছে আগামী ১৩ জানুয়ারি। ইজতেমায় আগত মুসুল্লিদের জন্য ইজতেমা ময়দান প্রস্তুত, প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি চলছে।
-
গণতন্ত্র বাঁচাতে শেখ হাসিনার বিকল্প নেই- কাদের
জানুয়ারি ০৮, ২০২৩ ১৩:১৩বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও দেশের বিজয়কে সুসংহত এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
রাজনীতি থেকে দূরে রাখতেই বিএনপির বিরুদ্ধে মামলা: ড. মোশাররফ
জানুয়ারি ০৭, ২০২৩ ১৪:৫৩বিএনপির আন্দোলনকে দুর্বল করতে সরকার দুর্নীতি দমন কমিশন ও পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।