-
সরবরাহ ঘাটতির অযুহাতে বেড়েছে চাল,সবজির দাম; নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাবকে দায়ী করছে ভোক্তা
জানুয়ারি ০৭, ২০২৩ ১৩:২৯শীতের প্রভাব পড়েছে সবজি ও মাছের বাজারে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও, বেশ কিছু সবজির দাম চড়া। অন্যদিকে,শীত বেড়ে যাওয়ায় ঘন কুয়াশার কারণে সরবরাহ কম থাকার অজুহাতে, মাছ ও ডিম বিক্রি হচ্ছে চড়া দামে। মোটা চালের দাম কিছুটা কমলেও, চিকন চালের দাম বেড়েছে অনেকটাই। তবে ভোজ্যতেল ও ডালসহ সব ধরনের মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রাজধানী ঢাকার মেরাদিয়া বাজারে গিয়ে দেখা যায় শীতকালিন সবজির দাম আবারো কিছুটা বেড়েছে। তীব্র শীত আর ঘন কুয়াশার অযুহাত দিচ্ছেন বিক্রেতারা।
-
নির্বাচন বর্জন বিএনপির ভুল সিদ্ধান্ত: তথ্যমন্ত্রী
জানুয়ারি ০৬, ২০২৩ ১৩:৪১বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও নেতাদের অংশ নেওয়া ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
-
স্থায়ী কমপ্লেক্সের মেলা জমে উঠতে শুরু করেছে; নতুন পণ্যের পসরা চান ক্রেতারা
জানুয়ারি ০৬, ২০২৩ ১২:৫০স্থায়ী কমপ্লেক্সের মেলা জমে উঠতে শুরু করেছে; নতুন পণ্যের পসরা চান ক্রেতারা ঢিমেতালে শুরু হওয়া বাণিজ্য মেলা বেশ জমে উঠতে শুরু করেছে। কনকনে শীতের মাঝেও ভীড় বাড়তে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। শুক্রবার দুপুরের পর থেকে মেলায় বাড়তে থাকে ক্রেতা সমাগম।
-
আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো: পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ০৬, ২০২৩ ১২:২২বাংলাদেশের সঙ্গে আমেরিকার খুবই ভালো সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি বলেছেন, আমেরিকা আমাদের রপ্তানি পণ্যের অন্যতম ক্রেতা এবং অন্যতম বড় বিনিয়োগকারী দেশ। র্যাব বা নির্দিষ্ট একটা ইস্যু নিয়ে একটা দেশের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন হয় না। আমাদের সঙ্গে তাদের নানা ধরনের বিষয় জড়িত। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত শিখা চিরন্তন প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
-
দেশের সঙ্গে বাহিনীকেও স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে : বাংলাদেশের সেনা প্রধান
জানুয়ারি ০৫, ২০২৩ ১৭:১০বাংলাদেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকেও স্মার্ট করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পাশাপাশি আধুনিকায়ন ও প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ।
-
২০২২ সালে দুর্ঘটনা বেড়েছে ২৯ শতাংশ: জাতীয় দুর্যোগ বললেন বিশেষজ্ঞরা
জানুয়ারি ০৫, ২০২৩ ১৫:৩৬২০২১ সালের তুলনায় ২০২২ সালে সারা দেশে দুর্ঘটনার হার ২৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংগঠনটি তাদের এক প্রতিবেদনে জানায়, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে মোট ৭০২৪টি দুর্ঘটনা ঘটেছে। এর আগের বছর ২০২১ সালে ঘটেছে ৪৯৮৩টি। অর্থাৎ, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দুর্ঘটনা বেড়েছে ২০৪১টি। শতাংশ হিসেবে যা ২৯ শতাংশ।
-
বাংলাদেশে অমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ শনাক্ত; সতর্কতা জারি
জানুয়ারি ০৪, ২০২৩ ১৪:৫২গেল বছরের শেষ সময়ে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ফের করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। ওমিক্রনের নতুন ধরন ‘বিএফ.৭’ থেকে এবার ভাইরাসটি ছড়াচ্ছে। এটি ওমিক্রনের চেয়ে চারগুণ বেশি সংক্রামক। যা শনাক্ত করা কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধরনটি কম সময়ের মধ্যে বেশি মানুষকে আক্রান্ত করে। চীনে নতুন করে ২৫ কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে ভারতসহ বাংলাদেশেও সংক্রমণ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
-
শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় ডিসেম্বর মাসে বাংলাদেশ থেকে বিজয়ীদের নাম ঘোষণা
জানুয়ারি ০৪, ২০২৩ ১৪:২৯বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' আয়োজিত 'শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা' ডিসেম্বর-২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। লেখার গুণগত মান বিচার করে এ মাসের ‘শ্রেষ্ঠ পত্রলেখক' হিসেবে তিনজনকে বিজয়ী করা হয়েছে।
-
রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী
জানুয়ারি ০৪, ২০২৩ ১৪:১২বাংলাদেশে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৫ম সভা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজানে একসাথে কেউ পুরো মাসের পণ্য কিনবেন না। এতে করে পণ্যের দাম বাড়িয়ে দেয় অসাধু ব্যবসায়ীরা।
-
বাংলাদেশে জেকে বসেছে শীত, কষ্টে নিম্ন আয়ের মানুষ; বাড়ছে শীতজনিত রোগ
জানুয়ারি ০৩, ২০২৩ ১৪:৩৫বাংলাদেশে বেড়েছে শীতের প্রকোপ। রাজধানী ঢাকাসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। বিশেষ করে উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ বেশি।