-
১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা বিএনপির
ডিসেম্বর ৩০, ২০২২ ১৪:৩৭দশ দফা দাবীর অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১০ দফা দাবির প্রথম কর্মসূচি ছিল আজকের গণমিছিল।
-
বিদেশে কর্মী প্রেরণে স্বচ্ছতা ও চাকুরি নিশ্চয়তা না হলে চ্যালেঞ্জ মোকাবেলা দুরূহ
ডিসেম্বর ২৯, ২০২২ ১৫:৪২বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। যেসব দেশে বাংলাদেশ জনশক্তি রপ্তানি করে সেসব দেশ অর্থনৈতিক সংকটে কর্মী নেওয়া বন্ধ বা কমিয়ে দিয়েছে। এর বাইরে সেসব দেশে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় কর্মরত কর্মীরা দেশে অর্থ প্রেরণের পরিমাণও কমিয়ে দিচ্ছেন।
-
গণমিছিল হবে শান্তিপূর্ণ জানিয়েছে বিএনপি; সতর্ক থাকবে আওয়ামী লীগ- কাদের
ডিসেম্বর ২৯, ২০২২ ১২:২১বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির পূর্বঘোষিত গণমিছিলের দিন ৩০ ডিসেম্বর। এ উপলক্ষ্যে রাজধানী ঢাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা পাড়া মহল্লায় সতর্ক পাহারায় থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
ঢাকায় চুরি ছিনতাই কমাতে সিসি ক্যামেরার সেন্ট্রাল নিয়ন্ত্রণ জরুরি: পুলিশ
ডিসেম্বর ২৮, ২০২২ ১৫:৪৭যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। চলতি বছরের প্রকাশিত সূচকে দেখা যায়, ২০২১ সালের চেয়ে ২ পয়েন্ট বেশি পেয়ে বাংলাদেশের পয়েন্ট ৭৯-তে দাঁড়িয়েছে। আগের বছর এই পয়েন্ট ছিল ৭৭।
-
মেট্রোরেল বাংলাদেশের উন্নয়ন মুকুটে আরেকটি পালক যোগ করেছে: প্রধানমন্ত্রী
ডিসেম্বর ২৮, ২০২২ ১৪:২০বাংলাদেশে মেট্রোরেল উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে অন্তত চারটি মাইলফলক জনগণকে স্পর্শ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমআরটি লাইন-৬ নামে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
-
শেখ হাসিনাকে নিয়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ে মেট্রোরেল
ডিসেম্বর ২৮, ২০২২ ০৮:৩৩রাজধানী ঢাকাবাসীর জন্য আজ (বুধবার) বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের ফলকের রেপ্লিকা উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক অনুষ্ঠানে মেট্রোরেলের ফলকের রেপ্লিকা উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
-
মেট্রোরেল নিয়ে উচ্ছ্বসিত নগরবাসী: বাড়তি ভাড়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া
ডিসেম্বর ২৭, ২০২২ ১৫:১১বাংলাদেশও প্রবেশ করল মেট্রোরেলের যুগে। বিদ্যুৎ গতিতে এ যন্ত্রদানব নগরীর যানজটকে মাড়িয়ে উড়ে চলবে উত্তরা মিরপুর আগারগাঁও কিংবা মতিঝিলের অফিস পাড়ায়ও। এমন প্রত্যাশাকে সামনে রেখে সব বাধা পেরিয়ে অবশেষে আগামীকাল (২৮ ডিসেম্বর) বাংলাদেশে দৃশ্যমান হচ্ছে স্বপ্নের মেট্রোরেল। আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে চালু হচ্ছে এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনের উদ্বোধন করবেন।
-
সরকারের দুর্নীতিতে মেট্রোরেলের খরচ বেড়েছে: অভিযোগ বিএনপির
ডিসেম্বর ২৭, ২০২২ ১৪:৩৮সরকারের দুর্নীতির কারণে মেট্রোরেলের বাড়তি অর্থ খরচ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আর এ কারণেই মেট্রোরেলের ভাড়া বাড়িয়ে দায় জনগণের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ (মঙ্গলবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
-
তেহরান বেতারসহ সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া!
ডিসেম্বর ২৭, ২০২২ ০৬:০৬রেডিও তেহরানের বিশেষ প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র (একাংশ) সাবেক কাউন্সিলর আবদুর রহমান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।
-
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের বাহাস: বিশ্লেষকদের প্রতিক্রিয়া
ডিসেম্বর ২৬, ২০২২ ১৫:২১ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘটা এক ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া দূতাবাস নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। এরপর পরাশক্তি দেশ দুটির ঢাকা দূতাবাস আবারো বিবৃতি-পাল্টা বিবৃতিও দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি লক্ষ্য করেছে। মার্কিন দূতের ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশটির হস্তক্ষেপের চেষ্টা বলে অভিযোগ করেছে রাশিয়া।