-
রিজভীকে শাহবাগের আরো ৪ মামলায় গ্রেফতার দেখালো পুলিশ
ডিসেম্বর ১৫, ২০২২ ১১:৪৭বাংলাদেশের রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় কারাগারে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে এবার শাহবাগ থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
-
স্বাধীনতার ৫০ বছরেও হয়নি শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা
ডিসেম্বর ১৪, ২০২২ ১৪:৫১বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে হয়েছেন অনেক বুদ্ধিজীবী। কিন্তু বিজয়ে ৫১ বছরেও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা এখনো হয়নি। ২০২০ সালে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করার উদ্যোগ নেয় সরকার। ওই বছরের ২৫ মার্চ প্রথম দফায় তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু এরপর আর এ উদ্যোগ এগোয়নি।
-
এমন বাংলাদেশ চাননি বুদ্ধিজীবীরা-বিএনপি; পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকুন-আওয়ামী লীগ
ডিসেম্বর ১৪, ২০২২ ১৪:২৫দেশে গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, যে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানুষের রাজনীতির অধিকার নেই, অর্থনৈতিক সুবিচার নেই, মানুষের কথা বলার অধিকার নেই, ভোট দেয়ার অধিকার নেই, সেই বাংলাদেশকে মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীরা দেখতে চাননি।
-
বিএনপির নিখোঁজ নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত
ডিসেম্বর ১৪, ২০২২ ১৪:০৮বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন ন বছরে আগে থেকে নিঁখোজ রয়েছে। আজ বুধবার তার বাসায় গেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
-
আইআরআইবি ফ্যান ক্লাব ও ভয়েস অব ডি-এক্সিং কুইজের ১১তম পর্বের ফল প্রকাশ
ডিসেম্বর ১৪, ২০২২ ০৭:৪৩আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে ২০২২ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ১১তম পর্বের ফলাফল ঘোষণা করা হয়েছে।
-
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডিসেম্বর ১৪, ২০২২ ০৬:৪৮শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
'৭ ডিসেম্বর বিশ্বের কাছে আওয়ামী লীগ সরকারের নির্মমতার রূপ প্রকাশ পেয়েছে'
ডিসেম্বর ১৩, ২০২২ ১২:০৮বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত ৭ ডিসেম্বর সরকার যে বর্বোচিত হামলা চালিয়েছে, তাতে এই সরকার যে সভ্য সমাজে বসবাসের জন্য অকার্যকর সেটা প্রমাণ করেছে। এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ।
-
'লেনদেনের গতি খানিক উর্দ্ধমুখী, বিনিয়োগকারীদের আশা দেখালেও আস্থার সংকট কাটেনি'
ডিসেম্বর ১৩, ২০২২ ১১:৪৬বাংলাদেশের ব্যাংক বীমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নানা অনিয়ম দুর্নীতির খবরে গ্রাহক বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে আস্থাহীনতা। সম্প্রতি ইসলামী ব্যাংকসহ ৩ ব্যাংকের ঋণ প্রদানে অনিয়মের খবরে আরো নড়েচড়ে বসেছেন বিনিয়োগকারীসহ গ্রাহকরাও। যার বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে দেশের পুঁজিবাজারেও।
-
ফখরুল-আব্বাসসহ বিএনপির ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর
ডিসেম্বর ১২, ২০২২ ১৩:০৯বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ (সোমবার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।
-
আইআরআইবি ফ্যান ক্লাবের নভেম্বর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা
ডিসেম্বর ১২, ২০২২ ১১:৫৭'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত নভেম্বর মাসের অনলাইন কুইজের ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৯৯ জন প্রতিযোগী (বাংলাদেশ ৭৫, ভারত ২৪)। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৮৭ জন (বাংলাদেশ ৬৬, ভারত ২১)।