-
রাজনৈতিক মহলের দৃষ্টিতে বিএনপির গোলাপবাগের গণসমাবেশ
ডিসেম্বর ১১, ২০২২ ১৫:২১অবশেষে বিএনপির ঢাকার গণসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অখ্যাত গোলাপবাগ মাঠে এ গণসমাবেশ হলেও বিপুলসংখ্যক মানুষ ভয়-ভীতি, শঙ্কা, আতঙ্ক ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে গণসমাবেশে হাজির হয়েছে। অঘোষিত পরিবহন ধর্মঘট না হলে জনসমাগম যে আরো বেশি হতো বলে দাবি করছেন দলটির নেতারা।
-
গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পদত্যাগ করেছে বিএনপির ৭ এমপি, দাবি তথ্যমন্ত্রীর
ডিসেম্বর ১১, ২০২২ ১৪:৪০বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাতজন এমপি পদত্যাগ করলে সংসদের কিছু হবে না বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
-
বিএনপির ৫ এমপি'র আসন শূন্য হয়ে গেছে: স্পিকার
ডিসেম্বর ১১, ২০২২ ১২:০০পদত্যাগপত্র জমা দেয়ার পর বিএনপির সংসদ সদস্যদের (এমপি) আসন শূন্য ঘোষণা করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সাতজনের মধ্যে পাঁচজন সশরীরে উপস্থিত থাকায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করে আসনগুলো শূন্য ঘোষণা করা হয়েছে। বাকি দুজনের পদত্যাগপত্র যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন তিনি।
-
পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির এমপিরা: 'আজ থেকে সংসদ সম্পূর্ণ অবৈধ’
ডিসেম্বর ১১, ২০২২ ০৯:১১বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। আজ (রোববার) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা।
-
বিএনপির সাত এমপি পদত্যাগ করলে সংসদ অচল হবে না: ওবায়দুল কাদের
ডিসেম্বর ১০, ২০২২ ১৬:০৭বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও খুনের বাংলাদেশে ফিরে যেতে চায় না। খুনের রাজনীতিতে বিশ্বাস করে না মানুষ। তিনি বলেছেন, বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণায় জাতীয় সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এই ভুলের জন্য বিএনপিকে অনুতাপ করতে হবে।
-
অর্থ-বিত্ত যখন সামাজিক অবস্থান নির্ণয়ের মাপকাঠি, তখন দুর্নীতি নিয়ন্ত্রণ দুরূহ; সাবেক দুদক চেয়ারম্যান
ডিসেম্বর ১০, ২০২২ ১৪:৩২দুর্নীতি হলো একটি ক্যানসার বা ক্ষত যা গণতন্ত্রের প্রতি নাগরিকের বিশ্বাসকে নষ্ট করে আর উদ্ভাবন এবং সৃজনশীলতার প্রবৃত্তিকে হ্রাস করে। চলতি বছরের গোড়ার দিকে বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) জরিপে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত' দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩।
-
সরকারের পদত্যাগসহ বিএনপির ১০ দাবি : আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান
ডিসেম্বর ১০, ২০২২ ১৩:৫৯বাংলাদেশের রাজধানী ঢাকার গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করেছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ১০ দফা দাবি আদায়ে দলটি আগামী দিনে আন্দোলন করবে।
-
ডেমোক্র্যাটিক পার্টি ছাড়লেন অ্যারিজোনা সিনেটর কির্স্টেন সিনেমা
ডিসেম্বর ১০, ২০২২ ১১:৫২আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক দলের সিনেটর কির্স্টেন সিনেমা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দল ছেড়ে তিনি স্বতন্ত্র রাজনীতিক হিসেবে কাজ করবেন।
-
ঢাকার গণসমাবেশে বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা
ডিসেম্বর ১০, ২০২২ ১১:০৭বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিরোধীদল বিএনপির সাত সংসদ সদস্য। আজ (শনিবার) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন।
-
ঢাকার গোলাপবাগে বিএনপির সমাবেশ চলছে, প্রধান অতিথি খন্দকার মোশাররফ
ডিসেম্বর ১০, ২০২২ ১০:৫১বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু করেছে দলটি। নির্ধারিত সময় অনুসারে আজ শনিবার বেলা ১১টায় গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আগেই সমাবেশ শুরু করে দেওয়া হয়।