ডিজিটাল থেকে এবার হবে স্মার্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i117118-ডিজিটাল_থেকে_এবার_হবে_স্মার্ট_বাংলাদেশ_প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে বলেই করোনার সময় কোনো কাজ থেমে থাকেনি। এবার টার্গেট আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করা। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০২২ ১১:০০ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে বলেই করোনার সময় কোনো কাজ থেমে থাকেনি। এবার টার্গেট আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করা। 

আজ সোমবার ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ এর উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

এসময়ে রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু মিউজিয়াম এবং বরিশালে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের চারটি মৌলিক স্তম্ভ। এক, স্মার্ট সিটিজেন। প্রতিটি নাগরিক (সিটিজেন) প্রযুক্তি ব্যবহারে হবে দক্ষ এবং উপযোগী। দুই, স্মার্ট ইকোনমি। বাংলাদেশের অর্থনীতির সব লেনদেন ও ব্যবহার হবে প্রযুক্তি নির্ভর। তিন, স্মার্ট গভর্নমেন্ট। সরকারি সব সুযোগ সুবিধা ও কর্মকাণ্ড হবে প্রযুক্তি নির্ভর, প্রযুক্তির ব্যবহার হবে সর্বত্র। এবং সবশেষ স্মার্ট সোসাইটি। পুরো সমাজটাই হবে প্রযুক্তি বান্ধব। 

ফ্রিল্যান্সারদের বিষয়ে শেখ হাসিনা বলেন, একসময়ে সমাজে ফ্রিল্যান্সার পেশা হিসেবে বুঝতে সমস্যা হত,কিন্তু সরকার ফ্রিল্যান্সারদের পেশার স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ ব্যাংককে বলে দেয়া হয়েছে যাতে তাদের আয় সহজে পেতে পারে সে ব্যবস্থা করতে। সুতারং আগামীর বাংলাদেশে ফ্রিল্যান্সাররা হবেন আরো বেশি শক্তিশালী।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।