-
ঢাকার গণসমাবেশে বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা
ডিসেম্বর ১০, ২০২২ ১১:০৭বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিরোধীদল বিএনপির সাত সংসদ সদস্য। আজ (শনিবার) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন।
-
ঢাকার গোলাপবাগে বিএনপির সমাবেশ চলছে, প্রধান অতিথি খন্দকার মোশাররফ
ডিসেম্বর ১০, ২০২২ ১০:৫১বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু করেছে দলটি। নির্ধারিত সময় অনুসারে আজ শনিবার বেলা ১১টায় গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আগেই সমাবেশ শুরু করে দেওয়া হয়।
-
পরাজয় কার হলো, আমাদের নাকি বিএনপির: ওবায়দুল কাদেরের প্রশ্ন
ডিসেম্বর ০৯, ২০২২ ১৫:৩৩বাংলাদেশের রাজধানীর নয়াপল্টন ছেড়ে সায়েদাবাদ এলাকার গোলাপবাগে সমাবেশে রাজি হয়ে বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
জামিন নামঞ্জুর: মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাগারে প্রেরণ
ডিসেম্বর ০৯, ২০২২ ১৫:০০বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
-
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের উদ্বেগে মিশ্র প্রতিক্রিয়া
ডিসেম্বর ০৯, ২০২২ ১৪:০৭আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপির ঢাকা সমাবেশের স্থান নির্ধারণে মতদ্বৈততা ও পাল্টাপাল্টি অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে কয়েকদিন ধরেই দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। এরই মধ্যে ঢাকার গুলশানে মরক্কোর রাষ্ট্রদূতের বাসায় বৃহস্পতিবার বিকেলে বৈঠক করেছেন ২৮ বিদেশি রাষ্ট্রদূত। বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
-
ঢাকার গোলাপবাগ মাঠে হবে বিএনপির গণসমাবেশ; অনুমতি দিয়েছে পুলিশ
ডিসেম্বর ০৯, ২০২২ ১২:৪৩অবশেষে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মাঠে করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ (শুক্রবার) দুপুরে ঢাকা মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
-
'নয়াপল্টনে সংঘর্ষের মামলায় ফখরুল-আব্বাসকে গ্রেফতার দেখানো হয়েছে'
ডিসেম্বর ০৯, ২০২২ ১০:৫৮বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো হয়েছে।
-
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে: ডিবি
ডিসেম্বর ০৯, ২০২২ ০৯:০৫বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ।
-
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির
ডিসেম্বর ০৯, ২০২২ ০৬:০৫বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। তবে, এ বিষয়ে গোয়েন্দা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
-
আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তি ছাত্রলীগ কর্মী নন, আনসার সদস্য: পুলিশ
ডিসেম্বর ০৮, ২০২২ ১৮:৩৫বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরে শটগান হাতে অভিযানে অংশ নেয়া ব্যক্তি ছাত্রলীগ কর্মী নন, তিনি একজন আনসার সদস্য বলে পুলিশ জানিয়েছে।